বাংলাদেশ টেলিভিশনের এক সময়ের জনপ্রিয় আলেখ্য অনুষ্ঠান ‘হীরামন’। লোক কাহিনি ও লোকগাথা অবলম্বনে নির্মিত অনুষ্ঠানটি দারুণ জনপ্রিয়তা পেয়েছিল। সারা দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে-ছিটিয়ে থাকা লোকগাথা অবলম্বনে তৈরি হতো এর প্রতিটি পর্ব। বিটিভির এই ‘হীরামন’ জন্ম দিয়েছিল অনেক অভিনয়শিল্পীর। বিটিভিতে এবার নতুন আঙ্গিকে ফিরতে চলেছে ‘হীরামন’।
বিটিভির স্টুডিওতে এখন চলছে ‘হীরামন’-এর শুটিং। নতুন এই আয়োজনে বর্তমানে শুটিং চলছে ‘রূপবান’ ও ‘ডালিম কুমার’-এর গল্পে। নাট্যরূপ দিয়েছেন ফজলুল করিম, এস এম সালাহউদ্দিন, বেলাল হোসেন, শুভাশীষ দত্ত তন্ময় । ‘রূপবান’ গল্পে অভিনয় করছেন নাইরুজ সিফাত, ইমতু রাতিশ, টুটুল চৌধুরী, কবির টুটুল, ফারজানা মিহি, তুষ্টি ও তপন হাফিজ।
অন্যদিকে ডালিম কুমারের গল্পে অভিনয় করছেন এন কে মাসুক, সায়েম সামাদ, সামলি আরা সাইকা, শিশির আহমেদ, মির আহসান, এসডি তন্ময়, তাসনিম নিষাদ ও শিলা।
২৬ পর্বের এই আয়োজন প্রযোজনা করেছেন শাহজালাল সরদার শিমুল। ফ্যান্টাসি গল্পকে আরো বেশি আকর্ষনীয় করে তুলতে সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয়ে দৃশ্যধারণ করা হচ্ছে। ভিএফএক্স প্রযুক্তির পাশাপাশি থাকছে অটো কন্ট্রোল মোশন ট্রাকিং, মোশন ক্যাপচার, থ্রিডি ফেস ক্লোনিং ও কম্পিউটার গ্রাফিক্সের কাজ।
১০ এপ্রিল বিটিভির ঢাকা কেন্দ্রের সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের এ তথ্য দেয় বিটিভি। এ আয়োজনে গণমাধ্যমের সাংবাদিকদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিটিভির ঢাকা কেন্দ্রের জেনারেল ম্যানেজার নাসির মাহমুদ, পরিচালক (অনুষ্ঠান ও পরিকল্পনা) জগদীশ এষ, প্রোগ্রাম ম্যানেজার (প্রশাসন) নূর আনোয়ার হোসেন, অনুষ্ঠান নির্বাহী(নাটক) মাহবুবা ফেরদৌসসহ হীরামনের কলাকুশলীবৃন্দ।
বিটিভির পরিচালক (অনুষ্ঠান ও পরিকল্পনা) জগদীশ এষ বলেন, ‘বিটিভির একটা ঐতিহ্যই হচ্ছে নাটক। যা পরিবারের সবাইকে নিয়ে একসঙ্গে বসে দেখা হতো। আমরা সেই ঐতিহ্যের পাশাপাশি দর্শককে আবার নাটকে ফিরিয়ে আনতে চাই। দর্শককে আগের মতো বিটিভির নাটকে ফিরিয়ে আনার লক্ষ্যেই নতুন আঙ্গিকে আসতে চলেছে হীরামন।’
ঢাকা কেন্দ্রের জেনারেল ম্যানেজার নাসির মাহমুদ বলেন, ‘বর্তমানে আমাদের সংস্কৃতি থেকে লোককাহিনিগুলো ক্রমশ হারিয়ে যেতে বসেছে। এ প্রজন্মের বেশিরভাগের কাছেই অজানা এসব প্রাচীন গল্পগাথা। সেই হারিয়ে যেতে থাকা লোকজ সংস্কৃতিকে এ প্রজন্মের দর্শকদের কাছে তুলে ধরতেই ‘হীরামন’কে নতুন আঙ্গিকে ফিরিয়ে আনতে চলেছে বিটিভি। আমাদের এই সংস্কৃতির অংশকে আমরা এবার আধুনিক প্রযুক্তির সমন্বয়ে উপস্থাপন করে এ প্রজন্মের দর্শকদের কাছে পৌছে দিতে চাই। তাতে বাইরের সংস্কৃতি থেকে আসা কন্টেটের ওপর এ দেশের দর্শকদের নির্ভরতা কমবে বলে আমরা মনে করি।’

প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
৩ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১২ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১৮ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১ দিন আগে