সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পণ্য পরিবহনকারী ট্রাকের চালক এবং তাঁর একজন সহযোগীকে অপহরণের অভিযোগ উঠেছে পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) বিরুদ্ধে। এ ঘটনার ৩ দিন পার হতে চললেও অপহৃতদের উদ্ধারে প্রতিষ্ঠান, প্রশাসনসহ কারও কোনো তৎপরতা নেই বলে উদ্বেগ প্রকাশ করেছে তাঁদের স্বজনেরা।
গত শনিবার রাত ১০টায় খাগড়াছড়ির রামগড় উপজেলার রামগড়-জালিয়াপাড়া সড়কের যৌথ খামার এলাকায় এ অপহরণের ঘটনা ঘটেছে। এ সংগঠনটি অপহৃতদের মুক্তির বিনিময়ে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে বলে জানা গেছে।
অপহৃতরা হলেন কাভার্ডভ্যানচালক মো. আব্বাস (২৯)। তিনি ভোলা জেলার তজুমদ্দিন থানার উত্তর চাষাঢ়া এলাকার বাসিন্দা। অন্যজন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের রানার মো. আল আমিন (২৬)। তিনি নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার ইয়ারপুর এলাকার বাসিন্দা।
অপহরণের ঘটনার প্রত্যক্ষদর্শী ও গাড়ির সঙ্গে থাকা হেলপার মো. সোলায়মান বলেন, ‘আমরা মালামাল ডেলিভারি দিয়ে খাগড়াছড়ি থেকে ঢাকা ফিরছিলাম। রামগড়ের যৌথ খামার এলাকায় পৌঁছালে ৮-১০ জন অস্ত্রধারী মোটরসাইকেলে এসে ঢাকা মেট্রো-উ ১৪-১৪০৭ কাভার্ড ভ্যানটির গতিরোধ করে। পরে অস্ত্রের মুখে চালক ও রানারকে জিম্মি করে মোটরসাইকেলে করে নিয়ে যায়। তবে আমাকে ঘটনাস্থলে রেখে যায়।’
এদিকে তাদের উদ্ধারের খবর না পেয়ে উদ্বেগ প্রকাশ করেছে স্বজনেরা। অপহৃত আব্বাসের খালাতো ভাই মো. রুবেল বলেন, ‘অপহরণের ৩ দিন পার হয়ে গেলেও কোনো খবর পাওয়া যায়নি। আব্বাসের স্ত্রী এবং সন্তানেরা অনিশ্চয়তার মধ্য দিয়ে দিন পার করছে। পরে নিজ উদ্যোগে যোগাযোগ করলে খাগড়াছড়ি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পক্ষ থেকে আজ সোমবার বিকেল ৪টার মধ্যে অপহৃতদের ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছে।’
সুন্দরবন কুরিয়ার সার্ভিস খাগড়াছড়ির শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ইউপিডিএফ মূল দলের অস্ত্রধারীরা তাদের গাড়ির চালক ও রানারকে অপহরণ করে প্রথমে ৩ লাখ টাকা পরে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। তারা বিষয়টি দেখছেন মন্তব্য করেন।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান বলেন, ‘সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পক্ষ থেকে কোনো যোগাযোগ করা হয়নি। খবর পেয়ে গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। জেলা এবং উপজেলা শাখার পক্ষ থেকে শুধুমাত্র জব্দকৃত কাভার্ডভ্যানে থাকা যাত্রীদের ডকুমেন্টস থানা থেকে নিতে এসেছে। এ ব্যাপারে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে পুলিশ ও বিজিবি কয়েক দফা উদ্ধার অভিযান পরিচালনা করেছে এবং অভিযান অব্যাহত রয়েছে।’

মাদারীপুরে এক ব্যবসায়ীর বাড়ির গোডাউনে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ রোববার (১৯ এপ্রিল) বিকেলে মাদারীপুরের ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ধুয়াশার বাজারে এই অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাদারীপুরের সহকারী পরিচালক সুচন্দ মণ্ডল।
২ ঘণ্টা আগে
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের প্রথম হজ ফ্লাইটে জেদ্দা যাচ্ছেন ৩৭১ জন। রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে জেদ্দার উদ্দেশে উড্ডয়ন করে প্রথম হজ ফ্লাইট। হজ ফ্লাইটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি ও পার্ব
২ ঘণ্টা আগে
ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন হবে ২৯ ও ৩০ এপ্রিল। তবে এই নির্বাচনে সঠিকভাবে ভোট গ্রহণ ও গণনা নিয়ে এরই মধ্যে শঙ্কা প্রকাশ করেছে জামায়াতপন্থী আইনজীবীদের প্যানেল (সবুজ প্যানেল)। তারা এই বিষয়ে পদক্ষেপ নিতে বাংলাদেশ বার কাউন্সিলের সচিব বরাবর আবেদন করেছে। পরে বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের
৩ ঘণ্টা আগে
রংপুর নগরীর শাপলা সিনেমা হলের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে অভিযান চালিয়ে ৩৫ জন তরুণ-তরুণীসহ ৩৭ জনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে বেশির ভাগই স্কুল-কলেজের শিক্ষার্থী। আজ রোববার (১৯ এপ্রিল) বিকেলে সিনেমা হলের তৃতীয় তলায় বিশেষভাবে তৈরি করা কক্ষগুলোয় অভিযান চালিয়ে তাঁদের আটক করে মহানগর
৩ ঘণ্টা আগে