উত্থান-পতন যে কোনো খেলোয়াড়েরই ক্যারিয়ারের অংশ। ভালো করলে মেলে তালি; খারাপ করলে ‘গালি’। দুঃসময়ে নির্দিষ্ট ক্রিকেটারদের প্রায়শই নীরব ভূমিকা পালন করতে দেখা যায়। ওই সময়ে তাদের হয়ে ‘ব্যাটিং’ করেন স্ত্রীরা। বাংলাদেশের ক্রিকেটে এটা খুব পরিচিত দৃশ্য হয়ে উঠেছে।
সব সময়ই আলোচনা-সমালোচনার কেন্দ্রে থাকেন সাকিব আল হাসান। তাঁর দুঃসময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব থাকেন স্ত্রী উম্মে আহমেদ শিশির। বিভিন্ন সময়ে সমালোচকদের জবাব দিতে দেখা যায় তাঁকে। তাতে করে অনেক সময় বিতর্ক আরও উসকে যায়। পরে তাঁর পদাঙ্ক অনুকরণ করেন লিটন দাসের স্ত্রী সঞ্চিতা দাস।
শিশির-সঞ্চিতার পর এবার দৃশ্যপটে সৌম্য সরকারের স্ত্রী প্রিয়ন্তি দেবনাথ। নিজেকে হারিয়ে খুঁজতে থাকা সৌম্যর পাশে দাঁড়াতে আজ ফেসবুকে একটা পোস্ট করেছেন তিনি। যেখানে তিনি লিখেছেন, ‘পরিশ্রম এবং সর্বোচ্চটা দিয়েই তুমি এতটুকু এসেছ এবং ভবিষ্যতেও তাই থাকবে। অন্যরা যা কল্পনা করতে পারে না তুমি তার চেয়েও বেশি করার সামর্থ্য রাখো।’
সৌম্যকে সমালোচনায় কান না দেওয়ার পরামর্শ দিয়েছেন প্রিয়ন্তি। তিনি লিখেছেন, ‘মানুষ যা বলছে বলুক, তুমি তোমার মতো চেষ্টা করো। ভালো-মন্দ এগুলা জীবনেরই অংশ। তুমি তোমার পরবর্তী গল্পটার জন্য সৃষ্টিকর্তার ওপর বিশ্বাস রাখো। প্রশ্ন চলুক, জল্পনা এবং সমালোচনা আসতে থাকুক। কোনো কিছুই চিরস্থায়ী নয়। আমার চ্যাম্পিয়নের জন্য ভালোবাসা এবং শুভকামনা।’

আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার মৃত্যুর আগে তাঁর শরীরে গুরুতর অসুস্থতার একাধিক ‘সতর্কতামূলক সংকেত’ দেখা দিয়েছিল। তবে সেসব লক্ষণ চিকিৎসকেরা যথাযথভাবে আমলে নেননি বলে আদালতে সাক্ষ্য দিয়েছেন এক ফরেনসিক চিকিৎসক।
৪ ঘণ্টা আগে
আর মাত্র কয়েক ঘণ্টা পরই সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। তবে আসন্ন সিরিজ ঘিরে সুখবর নেই দেশের ক্রিকেটামোদীদের জন্য। প্রিয় দলের ব্যাট-বলের লড়াই টিভিতে দেখতে পারবেন না বাংলাদেশের ভক্তরা।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ইমার্জিং ও ইউএসএসএকে নিয়ে আয়োজিত হয়েছিল ত্রিদলীয় সিরিজটি। রাউন্ড রবিন লিগে প্রতিটি দল একে অপরের বিপক্ষে খেলেছে দুইবার করে। চার ম্যাচের সবকটিতে হেরে বিদায় নেয় ইউএসএসএ। অন্যদিকে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দুদলই তিনটি করে ম্যাচ জিতে সংগ্রহ করে ৬ পয়েন্ট। সেই সুবাদে ফাইনা
৫ ঘণ্টা আগে
দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত সপ্তাহে ৬৮ বছর বয়সে মারা যান হোর্হে মেসি। বাবার মৃত্যুর পর আজ সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন মেসি। সেখানে বাবার শেষ বিশ্বকাপ দেখার ইচ্ছা, আর্জেন্টিনার ফাইনালে ওঠা এবং বাবার জন্য বিশ্বকাপ জিততে চাওয়ার কথা স্মরণ করেন এই ফরোয়ার্ড।
৬ ঘণ্টা আগে