
সাকিব আল হাসানের শাশুড়ি গত রাতে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সাকিবের পারিবারিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। লম্বা সময় ধরে তিনি ক্যানসারে আক্রান্ত ছিলেন।
পরিবারের সদস্যদের অসুস্থতায় দক্ষিণ আফ্রিকা সফর শেষ না করেই দেশে ফিরে এসেছিলেন সাকিব। তাঁর দুই সন্তান, মা আর শাশুড়ি অসুস্থতা নিয়ে তখন হাসপাতালে ভর্তি ছিলেন। তবে ক্যানসারে আক্রান্ত শাশুড়ির অবস্থা সবচেয়ে খারাপ ছিল।
বড় মেয়ে আলাইনাকে নিয়ে ১ এপ্রিল যুক্তরাষ্ট্রে যান সাকিব। মেয়ের স্কুলের কার্যক্রম শুরু হয়ে যাওয়ায় তাকে নিয়ে যুক্তরাষ্ট্রে চলে যান সাকিব। তবে চিকিৎসাজনিত কারণে মায়ের পাশে থাকতে দুই সন্তানকে নিয়ে দেশেই থাকেন সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির।

একপ্রান্ত আগলে রেখে টেল এন্ডারদের সঙ্গে নিয়ে বাংলাদেশের লিড বাড়াচ্ছিলেন মেহেদী হাসান মিরাজ। ২০০ ছাড়ানোর পর ২৫০ রানের লিডের দিকে ছুটছিল বাংলাদেশ। কিন্তু মধ্যাহ্ন বিরতি পর মিরাজ ফিরলে আর খুব বেশিক্ষণ টিকে থাকতে পারেনি তারা।
৯ মিনিট আগে
দ্বিতীয় দিনের শেষ সেশনে ৩ উইকেট তুলে নিয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল অস্ট্রেলিয়াভ কিন্তু মিরাজের ব্যাটিং দৃঢ়তায় শেষ পর্যন্ত সেই সেশনটাও ছিল বাংলাদেশের পক্ষেই। আজ দিনের প্রথম সেশনেও মিরাজের ব্যাটিং দাপট অব্যাহত আছে। টানা দুটি সেশনে অস্ট্রেলিয়াকে দমিয়ে রাখলেন এই অলরাউন্ডার।
১ ঘণ্টা আগে
অলআউট হওয়ার শঙ্কা জেগেছিল গতকালই। অল্প সময়ের ব্যবধানে ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরার আভাস দিয়েছিল অস্ট্রেলিয়া। ঠিক তখনই প্রতিরোধের দেয়াল গড়েন মেহেদী হাসান মিরাজ। সেই দেয়াল এখনো ভাঙতে পারেনি অজিরা।
১ ঘণ্টা আগে
নিজেকে আলোচনায় রাখতেই যেন বেশি পছন্দ নেইমারের। মাঠের পারফরম্যান্স যতটা, তার চেয়ে বরং অন্যান্য ঘটনায় তাঁকে নিয়ে কথাবার্তা হয় বেশি। প্রতিপক্ষের খেলোয়াড়-সাপোর্টিং স্টাফ তো বটেই, এমনকি দর্শকদের সঙ্গেও তর্কে জড়ান তিনি। আজ তিনি ভক্ত-সমর্থকদের খোঁচা দিয়েছেন।
১১ ঘণ্টা আগে