Ajker Patrika

ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে ট্রাক ছিনতাইয়ের অভিযোগ

সাভার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ০৯ এপ্রিল ২০২২, ১০: ৪৭
ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে ট্রাক ছিনতাইয়ের অভিযোগ

ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে সাভারের এক ব্যবসায়ীর ঝুটবোঝাই ট্রাক ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার সাভার মডেল থানায় এ অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী শুক্কুর আলী। এর আগে গত বুধবার বেলা সাড়ে ৩টার দিকে সাভারের রাজাশন পৌর মার্কেট এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও সাভারের মিটন গ্রামের বাসিন্দা মো. মেহেদী হাসান (২৬), ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সহসভাপতি ও চাপাইন তালতলা এলাকার বাসিন্দা মোবারক হোসেন খান পলক (২৫), সাভার সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুলাল খান (৪৫) ও মিটন গ্রামের আলাল খান (৫০)।

অভিযোগ সূত্রে জানা যায়, সাভারের মিটন গ্রামের ফকির বাড়ির মোড় এলাকার দুটি কারখানায় ঝুট ব্যবসা করে আসছিলেন মোহাম্মদ শুক্কুর আলী ও মো. মতিয়ার রহমান। বুধবার বিকেলে কারখানা থেকে ঝুট দুটি ট্রাকে লোড করে ফুলবাড়িয়ার দিকে যাচ্ছিলেন। এর মধ্যে একটি ঝুটবোঝাই ট্রাক ফুলবাড়িয়া যায়।
তবে পেছনের ট্রাকটি রাজাশন এলাকার পলু মার্কেটের কাছে গেলে অভিযুক্তরা ৮ থেকে ১০টি মোটরসাইকেল যোগে এসে ট্রাকটির গতিরোধ করেন। এ সময় অভিযুক্তদের মধ্যে দুজন ট্রাকে উঠে চালককে ছুরি ধরে জিম্মি করেন। তাদের নির্দেশনা অনুযায়ী চালক ঝুটবোঝাই ট্রাকটি আক্রাণ, চারাবাগ হয়ে কাঠগড়ার দিকে নিয়ে যান। পরে সেখানে তাঁরা ঝুট খালাস করে ট্রাকসহ চালককে ছেড়ে দেন।

 ভুক্তভোগী শুকুর আলী বলেন, ‘ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের নেতা–কর্মীরা আমাদের ব্যবসার অংশীদার হতে চেয়েছিলেন। আমরা রাজি না হওয়ায় তাঁরা বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিলেন। অবশেষে আমার ১ লাখ টাকার ঝুটসহ একটি ট্রাকের চালককে জিম্মি করেন তাঁরা। ধারালো ছুড়ির ভয়ে ট্রাকটি নিয়ে গিয়ে ঝুট খালাস করে ট্রাক ও চালককে ছেড়ে দেন।’

অভিযুক্ত মোবারক হোসেন খান পলক বলেন, ‘আমি সাংবাদিকদের কাছেই এমন ঘটনা শুনলাম। আমি এ ঘটনায় ছিলাম না। তবে আমি জড়িত না থেকেও আমার সম্মানহানি করা হচ্ছে।’

এ বিষয়ে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে চাচ্ছি না। আমি এখনো এ বিষয়ে কিছুই জানি না। তবে ঘটনার সত্যতা পাওয়া গেলে জড়িত ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’ 
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম বলেন, ‘ঝুট ছিনতাইয়ের ঘটনায় একটি লিখিত অভিযোগ করেছেন এক ব্যবসায়ী। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবি ছাত্রীর মরদেহ উদ্ধার, শিক্ষক ও বন্ধু পুলিশ হেফাজতে

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পর্যালোচনার আড়ালে ঢাকাকে কী বার্তা দিল দিল্লি

হোয়াইট হাউসের ডিনারে হামলা: মেধাবী প্রকৌশলী ও উদ্ভাবক অ্যালেন কেন অস্ত্র তুলে নিলেন

গুরুকে হত্যার পরিকল্পনা ফাঁস, শিষ্য রকি প্রকাশ্যে খুন: বগুড়ায় সন্ত্রাসী চক্রের দ্বন্দ্ব ভয়ংকর

ট্রাম্পের অনুষ্ঠানে গুলি: আটক যুবক সম্পর্কে যা জানা গেল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত