
টেস্ট ইতিহাসে সর্বাধিক উইকেট শিকারি পেসারের তালিকায় দুইয়ে আছেন গ্লেন ম্যাকগ্রা। অস্ট্রেলিয়াকে বহু ম্যাচ জেতানোর নায়ক ম্যাকগ্রার মাঝে ক্যারিয়ারের শুরুতেই কার্টলি অ্যামব্রোসের ছায়া দেখেছিলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ও বর্তমান ধারাভাষ্যকার, ক্রিকেট বিশ্লেষক মাইক আথারটন।
সময়টা তখন ২০০৫ সাল। দুর্দান্ত ফর্মে ম্যাকগ্রা। ক্রিকেট তীর্থ লর্ডসে অ্যাশেজ সিরিজের প্রথম ম্যাচেই আলো ছড়ান। ম্যাচে ৯ উইকেট শিকার করে হন ম্যাচসেরা। সেই ম্যাচেই ৫০০ টেস্ট উইকেট শিকারির ক্লাবে ঢোকেন। ম্যাকগ্রার নৈপুণ্যে ১-০ ব্যবধানে এগিয়ে যায় সফরকারী অস্ট্রেলিয়া।
অজিরা যখন ম্যাকগ্রাকে ঘিরে ইংলিশদের ধরাশায়ী করার স্বপ্ন বুনছিল, তখনই ঘটে বিপত্তি। নিজের অদ্ভুত এক ভুলে চোটে পড়েন ম্যাকগ্রা। বার্মিংহামের এজবাস্টনে সিরিজের দ্বিতীয় টেস্টের আগে ছিটকে পড়েন তিনি। তাঁকে ছাড়াই মাঠে নামতে হয় অজিদের।
ঐতিহাসিক ম্যাচের ফলটাও সবার জানা। মাত্র ২ রানে হেরে বসে অস্ট্রেলিয়া। ক্রিকেট বিশ্লেষকদের মতে, ম্যাকগ্রার অনুপস্থিতিই এজবাস্টনে ডুবিয়েছে রিকি পন্টিংয়ের দলকে। এমনকি সেই জয়ের সুবাদে ২-১ ব্যবধানে সিরিজও মুঠোয় পুরে ইংল্যান্ড। দেড় যুগ পর পুনরুদ্ধার করে মহা মর্যাদার ছাইদানি।
পেশাদারি ক্রিকেটে চোটে পড়ে মাঠ ছাড়া নতুন কিছু নয়। পেসারদের বাউন্সারের আঘাতে মাটিতে লুটিয়ে পড়া কিংবা ফিল্ডিংয়ের সময় মারাত্মক আঘাত নিয়ে মাঠ ছাড়ার ঘটনা আছে অনেক। কিন্তু ক্রিকেটে এমন বেশ কয়েকটি চোটে পড়ার ঘটনা আছে, যা জানলে অবাক হতে হবে নিশ্চিত। ম্যাকগ্রার চোট ছিল তেমনই।
লর্ডস টেস্ট জিতে ফুরফুরে মেজাজে অস্ট্রেলিয়া দল। এজবাস্টন টেস্টের আগে তাই চলছিল রাগবি অনুশীলন। সেটিই কাল হয়ে দাঁড়ায়। খেলার সময় একটি ভুল শটে ডান পায়ের গোড়ালিতে চোট পান ম্যাকগ্রা। ছিটকে যান দল থেকে। সেই ক্ষত বহুদিন ভুগিয়েছে দলকে। কেননা, এরপরেই সে সময়ের মহাপরাক্রমশালী অস্ট্রেলিয়াকে ভূলুণ্ঠিত করার সুযোগ পায় ইংল্যান্ড। সবাইকে তাক লাগিয়ে সত্যিই অ্যাশেজ জিতে নেয় মাইকেল ভনের দল।
ম্যাকগ্রার মতো এমন আরও কয়েকটি অদ্ভুত ইনজুরির ঘটনা আছে ক্রিকেট ইতিহাসে। তাঁর সতীর্থ ম্যাথু হেইডেন একবার ইনজুরিতে পড়েছিলেন কুকুরের কামড়ে।
২০০৬ সালে সময়টা ভালো যাচ্ছিল না হেইডেনের। পরপর দুবার চোটে পড়ে মনোবল নামে একদম তলানিতে। ভাঙা আঙুলের ব্যথা নিয়ে দিন কাটছিল এই দীর্ঘদেহী ব্যাটারের। সে সময় তিনি বাড়িতেই ছিলেন। সেখানে পড়েন আরেক বিপাকে। বাড়ির বাইরে যখন হাঁটতে বের হন, এলাকার কুকুর এসে কামড়ে দেয় তাঁকে।
এ ছাড়া ভারতের বিপক্ষে অদ্ভুত চোটের কারণে প্রথম দুই টেস্ট খেলে বাদ পড়েন জ্যাক ক্রলি। ইংল্যান্ডের এই টপ অর্ডার ব্যাটার ড্রেসিংরুম ছাড়ার সময় পাথরের ওপর পিছলে পড়ে হাতের কবজিতে আঘাত পান। সেরে উঠতে লাগে কয়েক সপ্তাহ। ক্রলির জায়গায় ডাক পান রোরি বার্নস। তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ফিফটি করেন তিনি।
১৯৯৮-৯৯ মৌসুমে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সে সময় উড়োজাহাজে রুটি কাটতে গিয়ে ডান হাতের আঙুল কেটে যায় উইন্ডিজ অলরাউন্ডার জিমি অ্যাডামসের। ভাগ্য ভালো একই ফ্লাইটে বিমানে ছিলেন ডাক্তার আলী বাকের। তিনি সঙ্গে সঙ্গে চিকিৎসা দিয়ে অ্যাডামসের রক্তপাত বন্ধ করেন। এই চোটে পুরো সফরই পর্যটক হিসেবে কাটে অ্যাডামসের।
২০১৮ সালে ডার্চি শর্ট যেন পূর্বসূরি হেইডেনেরই স্মৃতি ফিরিয়ে আনেন। নিজের পোষ্য কুকুরের সঙ্গে খেলতে গিয়ে আহত হন শর্ট। এই দুর্ঘটনায় তাঁর হাতে প্রথমে সেলাই, পরে অস্ত্রোপচারও করতে হয়েছিল।
জোফরা আর্চারের চোটে পড়ার ঘটনা তো আগের সব কটিকে হার মানাবে। ইংল্যান্ডের তারকা ফাস্ট বোলার দীর্ঘ দিন ধরে ফেরার লড়াই চালাচ্ছেন। মাছের সেবা করতে গিয়ে চোটে পড়েন তিনি। বাড়িতে থাকা অ্যাকুয়ারিয়াম পরিষ্কার করতে চেয়েছিলেন আর্চার। সেটি হাত থেকে পড়ে ভেঙে যায়। কাচ ঢুকে যায় তাঁর হাতে। একাধিকবার ইনজেকশন নেওয়ার পরও সেরে না ওঠায় অস্ত্রোপচার করাতে হয়েছে তাঁকে।

এই ব্রাজিলকে নিয়ে সামান্য হলেও সংশয় জেগেছিল, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের পর্বে যেতে পারবে কি না। সংশয়টা তৈরি হয়েছিল গ্রুপপর্বে থাকা মরক্কোর কারণে। মায়ামিতে স্কটল্যান্ডের বিপক্ষে সাম্বার ছন্দে নেচে ওঠা ব্রাজিল অবশ্য সে সংশয় দূর করে দিয়েছে দ্রুতই।
৩৬ মিনিট আগে
ক্যাচ মিস তো ম্যাচ মিস—আজ ম্যানচেস্টারে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ-ভারত ম্যাচ দেখে এই প্রবাদ মনে পড়াটাই স্বাভাবিক। হাতের নাগালে থাকা ক্যাচ ফসকানোর খেসারত দিতে হয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশকে। ভারতের কাছে হেরে গেল
২ ঘণ্টা আগে
খুব বেশি দিন আগের ঘটনা নয়। জিম্বাবুয়ের বুলাওয়েতে এ বছরের জানুয়ারিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ-ভারতের অধিনায়কেরা টসের সময় হাত মেলাননি। পাঁচ মাস পর এবার ম্যানচেস্টারে দেখা গেল একই ঘটনার পুনরাবৃত্তি। ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কৌরের সঙ্গে হাত মেলাননি বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
৩ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ের এক মাসও পূর্ণ হয়নি। এক মাস পর আরেক ওয়ানডে সিরিজ খেলতে জিম্বাবুয়ে যাচ্ছে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ। সদ্য সমাপ্ত সিরিজ থেকে এক পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
৪ ঘণ্টা আগে