
পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতরে স্কুল-কলেজে ১৭ দিন ছুটি ঘোষণা করতে যাচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগামী ২১ এপ্রিল থেকে শুরু হয়ে এ ছুটি শেষ হবে আগামী ৭ মে। অন্যদিকে এবার সরকারি প্রাথমিক বিদ্যালয় ছুটি থাকবে ১৪ দিন।
ছুটির বিষয়ে মাউশি মহাপরিচালক (চলতি দায়িত্ব) অধ্যাপক শাহেদুল খবির চৌধুরী জানান, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ছুটি বাড়ানো হয়েছে। আগামী ২৬ এপ্রিলের পরিবর্তে ২০ এপ্রিল পর্যন্ত ক্লাস হবে। তার পর ছুটি শেষে আগামী ৭ মে আবারও ক্লাস কার্যক্রম শুরু করা হবে। সে হিসেবে ১৭ দিন ছুটি কার্যকর হবে।
তবে স্কুল-কলেজের ছুটি বাড়ানো হলেও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটি আগের মতোই থাকছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আমিনুল ইসলাম। তিনি বলেন, করোনায় শিক্ষার্থীদের শিক্ষণ ঘাটতি পোষানোর লক্ষ্যে আগামী ২৩ এপ্রিল পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলবে। সে অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবার রমজান ও ঈদের ছুটি ১৪ দিন নির্ধারণ করা হয়েছে।
অন্য বছর রমজানে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে পুরো রমজানে ছুটি থাকত। তবে করোনার ক্ষতি পুষিয়ে নিতে এবার রমজানেও ক্লাস চালু রাখার সিদ্ধান্ত নেয় সরকার। প্রথমে স্কুল-কলেজ ২৬ এপ্রিল পর্যন্ত খোলা থাকবে বলা হলেও পরে ২০ এপ্রিল পর্যন্ত খোলা থাকবে বলে আদেশ জারি করা হয়। অন্যদিকে প্রাথমিকে ক্লাস চলবে ২৩ এপ্রিল পর্যন্ত।

তোমরা যারা এসএসসি পরীক্ষা দিয়েছ, তোমাদের জন্য এখন এক বিশেষ সময়। পরীক্ষা শেষ, ফলের অপেক্ষা। সামনে কলেজে ভর্তি হওয়ার আগে হাতে আছে বেশ কিছুটা অবসর। এই সময়টাকে শুধু বিশ্রামের জন্য নয়, নিজের ভবিষ্যৎ গড়ে তোলার প্রস্তুতির জন্যও কাজে লাগানো যায়।
১ ঘণ্টা আগে
আন্তর্জাতিক শিক্ষার্থী, গবেষক ও শিল্পীদের জন্য ২০২৭-২৮ শিক্ষাবর্ষের সুইস গভর্নমেন্ট এক্সিলেন্স স্কলারশিপ কর্মসূচি ঘোষণা করেছে সুইজারল্যান্ড। বিশ্বের ১৮৩টি দেশের যোগ্য প্রার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
১ ঘণ্টা আগে
তাদের উদ্ভাবিত ‘হাইব্রিড ইকো-স্ট্রাইড শু’ প্রকল্পটি জেলা পর্যায়ে সাফল্য অর্জন করে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে।
১১ ঘণ্টা আগে
ভুল চাহিদা দেওয়ার কারণে একদিকে যেমন প্রশাসনিক বিভ্রান্তি তৈরি হচ্ছে, অন্যদিকে ভুল পদে নিয়োগ পেয়ে প্রার্থীরা এমপিওভুক্তির ক্ষেত্রে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, দেশের ৯টি শিক্ষা অঞ্চলের মোট ২ হাজার ৩৩৭টি কলেজ পর্যায়ের শূন্যপদের তথ্য যাচাই করা হয়।
১২ ঘণ্টা আগে