Ajker Patrika

‎জবির দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি

জবি প্রতিনিধি‎
‎জবির দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি
ফাইল ছবি

‎জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় সমাবর্তনের জন্য আগামী বছরের ৩০ জানুয়ারি খসড়া তারিখ নির্ধারণ করা হয়েছে। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্দীন এ তথ্য জানান। ‎

‎বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতির অনুমোদন নিয়ে সমাবর্তনের খসড়া তারিখ নির্ধারণ করা হয়েছে। সম্ভাব্য ভেন্যু হিসেবে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠটিকে (ধূপখোলা মাঠ) বিবেচনা করা হচ্ছে।

‎উপাচার্য বলেন, ৩০ জানুয়ারি সমাবর্তনের একটি খসড়া তারিখ করা হয়েছে। এ বিষয়ে মন্ত্রণালয়ে গিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হয়েছে। আনুষ্ঠানিক অনুমোদনের পর সমাবর্তনের প্রস্তুতি শুরু হবে।

‎তিনি আরও জানান, সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি, শিক্ষামন্ত্রী এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান উপস্থিত থাকবেন। একজন সমাবর্তন বক্তাও নির্ধারণ করা হবে।

‎জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয় ২০২০ সালে। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ১৫ বছর পর অনুষ্ঠিত ওই সমাবর্তনে ২০০১-০২ থেকে ২০১২-১৩ শিক্ষাবর্ষ পর্যন্ত ১২টি ব্যাচের শিক্ষার্থীরা অংশ নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত