দক্ষিণী সুপারহিট ‘পুষ্পা’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্র ‘পুষ্পারাজ’ অসংখ্যবার ট্রাফিক পুলিশের চোখ ফাঁকি দিতে পারলেও বাস্তবে একবারও পারলেন না। রীতিমতো জরিমানা গুনতে হলো ‘পুষ্পারাজ’ খ্যাত আল্লু অর্জুনকে। জনপ্রিয় এই দক্ষিণী সুপারস্টার সম্প্রতি ট্রাফিক নিয়ম লঙ্ঘন করায় জরিমানার মুখে পড়েন।
বলিউড হাঙ্গামার প্রতিবেদনে জানা যায়, ট্রাফিক নিয়ম ভেঙে গাড়ির কাচ কালো রাখার জন্য হায়দরাবাদ পুলিশ জরিমানা করে আল্লু অর্জুনকে। নিজের বিলাসবহুল ল্যান্ড রোভার রেঞ্জ রোভার লাক্সারি এসইউভি গাড়িটির কাচ কালো রাখার জন্য জরিমানার মুখে পড়েন অভিনেতা। হায়দরাবাদ পুলিশ তাঁকে ৭০০ রুপি জরিমানা করে।
ভারতে গাড়িতে কালো কাচ ব্যবহার করা নিষিদ্ধ। নিষেধাজ্ঞা থাকার পরও আল্লুর গাড়িতে ওই কাচ থাকায় জরিমানা করা হয়। এর আগে অভিনেতা কল্যাণ রাম ও পরিচালক ত্রিবিক্রম শ্রীনিবাসও একই কারণে পুলিশি জটিলতায় পড়েছিলেন।
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে মুক্তির পর বক্স অফিসে ঝড় তুলেছিল আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা অভিনীত দক্ষিণী সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’। কেবল দেশে নয়, দেশের বাইরেও তুমুল জনপ্রিয়তা পায় সিনেমাটি। সবার মুখে মুখে ছিল এর জনপ্রিয় সংলাপগুলো। ইতিমধ্যে ‘পুষ্পা’ সিনেমার দ্বিতীয় কিস্তি ‘পুষ্পা: দ্য রুল’-এর শুটিং শুরু হয়েছে।

এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
১ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
১ ঘণ্টা আগে
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় অভিনেতা যাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গতকাল রোববার পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলা করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
১ ঘণ্টা আগে
মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে তৈরি হলো বিটিভির এ সপ্তাহের নাটক ‘থাকে তবু ভালোবাসা’। একটি পরিবারকে ঘিরে কাহিনি। অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, শিশুশিল্পী নাবিহাসহ অনেকে। নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। কণ্ঠ দিয়েছেন সেনিজ।
১৩ ঘণ্টা আগে