প্রতিবছরের মতো এবারও ফোর্বস ম্যাগাজিন বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকা প্রকাশ করেছে। ফোর্বসের ৩৬তম বার্ষিক বিলিয়নিয়ারের তালিকা অনুযায়ী করোনাভাইরাস, যুদ্ধ ও শেয়ারমার্কেট ধসের কারণে গত বছরের চেয়ে এ বছর কমেছে বিলিয়নিয়ারের সংখ্যা।
ফোর্বসের হিসাব অনুযায়ী, ২০২২ সালে বিশ্বে বিলিয়নিয়ারের সংখ্যা ২ হাজার ৬৬৮। গত বছর এই সংখ্যা ছিল ২ হাজার ৭৫৫। সমষ্টিগতভাবে বর্তমানে বিলিয়নিয়ারদের মোট সম্পদের মূল্য ১২ দশমিক ৭ ট্রিলিয়ন ডলাল, যা গত বছর ছিল ১৩ দশমিক ১ ট্রিলিয়ন ডলার। বর্তমান শীর্ষ ১০ ধনী ব্যক্তির সম্পদের পরিমাণ তুলে ধরা হলো এই প্রতিবেদনে।
১. এলন মাস্ক: বর্তমান বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় শীর্ষস্থানে রয়েছেন টেসলা ও স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এলন মাস্ক। টেক্সাসের বাসিন্দা মাস্কের মোট সম্পদের পরিমাণ ২১৯ বিলিয়ন মার্কিন ডলার।
২. জেফ বেজোস: বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জেফ বেজোস। তাঁর সম্পদের পরিমাণ ১৭১ বিলিয়ন মার্কিন ডলার। ওয়াশিংটনের বাসিন্দা বেজোস ১৯৯৪ সালে বহুজাতিক প্রযুক্তি কোম্পানি অ্যামাজন প্রতিষ্ঠা করেন।
৩. বার্নার্ড আর্নল্ট: বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ফ্রান্সের ফ্যাশন টাইকুন বার্নার্ড আর্নল্ট। তাঁর সম্পদের পরিমাণ ১৫৮ বিলিয়ন মার্কিন ডলার। ফ্রান্সের ফ্যাশন টাইকুন বার্নার্ড আর্নল্ট ইউরোপের বিলাস পণ্য প্রস্তুত কোম্পানি এলভিএমএইচ গ্রুপের মালিক। বিশ্বের শীর্ষ ব্র্যান্ড লুইস ভিট্টন, মোয়েট, হেননেসে, ফেন্ডি, ক্রিস্টিয়ান ডায়র ও গিভেনচি তাঁরই কোম্পানি।
৪. বিল গেটস: বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকায় চার নম্বরে রয়েছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। তাঁর মোট সম্পদের পরিমাণ ১২৯ বিলিয়ন ডলার।
৫. ওয়ারেন বাফেট: বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন মার্কিন ব্যবসায়ী ওয়ারেন বাফেট । তাঁর মোট সম্পদের পরিমাণ ১১৮ বিলিয়ন ডলার।
৬. ল্যারি পেজ: সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান অ্যালফাবেটের প্রধান নির্বাহী ল্যারি পেজের মোট সম্পদ ১১১ বিলিয়ন মার্কিন ডলার। ক্যালিফোর্নিয়ার এই বাসিন্দা রয়েছে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকার ৬ নম্বরে।
৭. সের্গেই ব্রিন: সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান অ্যালফাবেটের প্রেসিডেন্ট সের্গেই ব্রিনের সম্পদের পরিমাণ ১০৭ বিলিয়ন ডলার। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় ৭ নম্বর অবস্থানে রয়েছেন এই টেক বিলিয়নিয়ার।
৮. ল্যারি অ্যালিসন: সফটওয়্যার কোম্পানি ওরাকলের প্রতিষ্ঠাতা ল্যারি আলিসনের মোট সম্পদ ১০৬ বিলিয়ন মার্কিন ডলার। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় ৮ নম্বর অবস্থানে রয়েছেন এই টেক বিলিয়নিয়ার। ১৯৭৭ সালে ওরাকল প্রতিষ্ঠা করেন তিনি।
৯. স্টিভ বালমার: মাইক্রোসফটের সাবেক প্রধান নির্বাহী স্টিভ বালমারের মোট সম্পদের পরিমাণ ৯১.৪ বিলিয়ন মার্কিন ডলার। ২০১৪ সালে তিনি প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ও পরিচালকের পদ থেকে অব্যাহতি নেন। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় ৯ নম্বর অবস্থানে রয়েছেন এই প্রযুক্তি ব্যক্তিত্ব।
১০. মুকেশ আম্বানি: রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির সম্পদের পরিমাণ ৯০.৭ বিলিয়ন মার্কিন ডলার। রিলায়েন্স ভারতের অন্যতম লাভজনক কোম্পানি।
এই সম্পর্কিত পড়ুন:

ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলায় পারিবারিক কলহের জেরে প্রকাশ্যে রাস্তায় এক গৃহবধূকে নির্মমভাবে কুপিয়ে ও ছুরিকাঘাত করে হত্যা করেছেন তাঁর স্বামী। স্ত্রীকে হত্যার পর ঘাতক স্বামী নিজেও নিজের পেটে ছুরিকাঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় তিনি...
১ ঘণ্টা আগে
বাবরি মসজিদ ভেঙে ফেলার পর অযোধ্যায় একটি বিকল্প মসজিদ নির্মাণের নির্দেশ দিয়েছিলেন ভারতের সুপ্রিম কোর্ট। তবে কোর্টের রায়ের ভিত্তিতে প্রস্তাবিত বিকল্প মসজিদ নির্মাণের প্রকল্পটি শেষ পর্যন্ত কাটছাঁট করতে বাধ্য হচ্ছে কর্তৃপক্ষ। বার্তা রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যায়, মুসলিম সম্প্রদায়ের পক্ষ থেকে...
১ ঘণ্টা আগে
জার্মানিতে ১৫ জন রোগীকে বিষাক্ত ওষুধ প্রয়োগে হত্যার দায়ে এক (প্যালিয়েটিভ কেয়ার) চিকিৎসককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। আজ বার্লিনের একটি আদালত ৪১ বছর বয়সী ওই চিকিৎসককে দোষী সাব্যস্ত করে এই রায় দেন...
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যাওয়ার পথে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, আজ রাতে ইরানে আবারও কঠোর হামলা চালানো হবে। আজ বুধবার তুরস্কের রাজধানী আঙ্কারায় চলমান ন্যাটো শীর্ষ সম্মেলনের ফাঁকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের আগে...
৪ ঘণ্টা আগে