প্রতিবছরের মতো এবারও ফোর্বস ম্যাগাজিন বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকা প্রকাশ করেছে। ফোর্বসের ৩৬তম বার্ষিক বিলিয়নিয়ারের তালিকা অনুযায়ী করোনাভাইরাস, যুদ্ধ ও শেয়ারমার্কেট ধসের কারণে গত বছরের চেয়ে এ বছর কমেছে বিলিয়নিয়ারের সংখ্যা।
ফোর্বসের হিসাব অনুযায়ী ২০২২ সালে বিশ্বে বিলিয়নিয়ারের সংখ্যা ২ হাজার ৬৬৮। গত বছর এই সংখ্যা ছিল ২ হাজার ৭৫৫। সমষ্টিগতভাবে বর্তমানে বিলিয়নিয়ারদের মোট সম্পদের মূল্য ১২ দশমিক ৭ ট্রিলিয়ন ডলার, যা গত বছর ছিল ১৩ দশমিক ১ ট্রিলিয়ন ডলার।
গত বছরের চেয়ে এ বছর বিশ্বে বিলিয়নিয়ার কমেছে ৩২৯ জন, যা ২০০৯ সালে বিশ্বের অর্থনৈতিক মন্দার পর সর্বোচ্চ। গত বছরের ফোর্বসের বিলিয়নিয়ারদের তালিকায় নতুনভাবে প্রবেশ করা ১৬৯ জনই এবার বাদ পড়েছে। যদিও এ বছর বিলিয়নিয়ারদের তালিকায় নতুনভাবে প্রবেশ করেছে ২৩৬ জন। প্রথমবারের মতো বিলিয়নিয়ার পেয়েছে বার্বাডোজ, বুলগেরিয়া, এস্তোনিয়া ও উরুগুয়ে। এবার ১০৫০ জন বিলিয়নিয়ারের সম্পদ গত বছরের চেয়ে বেড়েছে।
ফোর্বসের তথ্য অনুযায়ী, প্রথমবারের মতো বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির তালিকায় শীর্ষে অবস্থান করছেন টেসলারের প্রধান নির্বাহী এলন মাস্ক। গত ১১ মার্চ পর্যন্ত মাস্কের মোট সম্পত্তির পরিমাণ ২১৯ বিলিয়ন ডলার। গত এক বছরে ৬৮ বিলিয়ন সম্পদ বেড়েছে। এরপরই অবস্থান করছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জেফ বেজোস। চার বছর পর তিনি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির তালিকায় শীর্ষ পদ হারালেন।
বিশ্বের সবচেয়ে বেশি বিলিয়নিয়ার রয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে বিলিয়নিয়ারের সংখ্যা ৭৩৫ জন। গত বছরের চেয়ে যুক্তরাষ্ট্র বিলিয়নিয়ারের সংখ্যা বেড়েছে ১১ জন। এরপরই সবচেয়ে বেশি ধনী রয়েছে চীনে। দেশটিতে বিলিয়নিয়ারের সংখ্যা ৬০৭। চীনের পর সবচেয়ে বেশি বিলিয়নিয়ার রয়েছে ভারতে। দেশটিতে বিলিয়নিয়ারের সংখ্যা ১৬৬। গত বছরের চেয়ে এবার বিলিয়নিয়ার কমেছে রাশিয়া ও চীনের। ইউক্রেনে হামলার পর পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার বিলিয়নিয়ারের সংখ্যা কমেছে ৩৪। বর্তমানে দেশটিতে বিলিয়নিয়ার রয়েছেন ৮৩ জন। গত বছর রুশ বিলিয়নিয়ারদের মোট সম্পদের পরিমাণ ছিল ৫৮৪ বিলিয়ন ডলার। চলতি বছর তা এসে দাঁড়িয়েছে ৩২০ বিলিয়ন ডলারে।
কারিগরি সংস্থাগুলোর ওপর সরকারি হস্তক্ষেপ, শেয়ারবাজার এবং রিয়েল এস্টেট সেক্টরে ঝামেলার মধ্যে চীনে বিলিয়নিয়ারদের সম্পদ কমেছে প্রায় ৫০০ বিলিয়ন ডলার। ২০২২ সালে চীনের বিলিয়নিয়ারদের মোট সম্পদের পরিমাণ ১ দশমিক ৯৬ ট্রিলিয়ন ডলার। গত বছর চীনের বিলিয়নিয়ারদের মোট সম্পদের পরিমাণ ছিল ২ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার।
চলতি বছর বিশ্বে নারী বিলিয়নিয়ারের সংখ্যা ৩২৭। এদের মধ্যে ১০১ জনই নিজেদের প্রচেষ্টায় বিলিয়নিয়ার হয়েছেন।
বিলিয়নিয়ার সম্পর্কিত পড়ুন:

ভারতীয় সংবাদমাধ্যম ‘রিপাবলিক বাংলা’র অন্যতম পরিচিত ও বিতর্কিত টেলিভিশন সঞ্চালক ময়ূখ রঞ্জন ঘোষ চ্যানেলটি ত্যাগ করেছেন। বেশ কিছু দিন ধরে তাঁর পেশাগত ভবিষ্যৎ নিয়ে চলা নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন।
২৫ মিনিট আগে
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের পাশের ননথাবুরি প্রাদেশিক পুলিশের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল দেচ্রাফি কংদে এর আগে নিশ্চিত করেছিলেন, সন্দেহভাজন বন্দুকধারী আত্মহত্যা করেছে। এবং বন্দুকধারী ওই স্কুলেরই শিক্ষার্থী। ননথাবুরি প্রদেশের ব্যাং ক্রুয়াই জেলায় অবস্থিত অভিজাত ডেবসিরিন ননথাবুরি স্কুলে...
১ ঘণ্টা আগে
গাজায় ইসরায়েলের সামরিক অভিযানকে ‘গণহত্যা’ হিসেবে আখ্যা দেওয়ায় নিয়োগপত্র বাতিল হওয়া বিখ্যাত ইসরায়েলি-আমেরিকান ইতিহাসবিদ রাজ সেগালকে আড়াই লাখ মার্কিন ডলার (প্রায় তিন কোটি টাকা) ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিনেসোটা (ইউএমএন)
১ ঘণ্টা আগে
থাইল্যান্ডের ননথাবুরি প্রদেশের একটি স্কুলে এক শিক্ষার্থীর গুলিতে অন্তত এক শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন শিক্ষক ও তিনজন শিক্ষার্থী রয়েছেন। গুলি চালানোর পর সন্দেহভাজন শিক্ষার্থী নিজেও আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।
২ ঘণ্টা আগে