আগামী ১৬ মের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক নির্বাচন ২০২২) অনুষ্ঠিত হওয়ার বাধ্যবাধকতা থাকলেও তা হচ্ছে না। সেটি পিছিয়ে জুনে নেওয়া হচ্ছে। নির্বাচন কমিশনের পর্যাপ্ত প্রস্তুতি না থাকায় সময় অনুযায়ী ভোটের আয়োজন করা যাচ্ছে না। তবে আগামী ২০ জুনের মধ্যেই কুসিক নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ইসির প্রথম সভায় সিদ্ধান্ত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে কমিশনের সভা শেষে এ তথ্য জানান ইলেকশন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবির খোন্দকার।
মো. হুমায়ুন কবির খোন্দকার জানান, কমিশনের পরবর্তী সভায় কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের তফসিলের সিদ্ধান্ত হবে এবং ওই দিনই তফসিল ঘোষণা করা হবে। এ সময় তিনি আরও বলেন, ‘১৬ মের মধ্যে নির্বাচনের আয়োজন করার কথা থাকলেও তা হয়ে উঠছে না।’
এই নির্বাচনে কোনো আইনি জটিলতা আছে কি না, তা জানতে চেয়ে স্থানীয় সরকার বিভাগে গত ৭ মার্চ চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু সেই চিঠির জবাব এসেছে গতকাল সোমবার—এমন তথ্য জানিয়ে ইসি সচিব বলেন, নির্বাচনটি সুন্দর ও সুষ্ঠু করার লক্ষ্যে তারিখ পেছানো হয়েছে।
কুসিক নির্বাচন সম্পর্কিত খবর জানতে - এখানে ক্লিক করুন
নির্বাচন সময়মতো না হওয়ায় আইনের ব্যত্যয় ঘটবে কি না, জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, ‘এক্ষেত্রে আইনের কোনো ব্যত্যয় ঘটবে না বলে কমিশন মনে করে।’
এর আগে বেলা ১১টায় নির্বাচন কমিশনের সভাকক্ষে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে প্রথম সভা শুরু হয়।
এই সম্পর্কিত পড়ুন:

ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
১ ঘণ্টা আগে
সকাল সাড়ে ১০টার দিকে শফিকুর রহমান তাঁর দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে নিজেদের দোকানে আসেন। এ সময় সোনাপুর থেকে কবিরহাটের উদ্দেশে ছেড়ে আসা যমুনা নামের তেলবাহী একটি লরি দোকানের সামনে থাকা শফিকুর রহমান ও মোটরসাইকেলে থাকা তাঁর দুই ছেলেকে চাপা দিয়ে পার্শ্ববর্তী সোহাগের দোকানে ঢুকে পড়ে।
১ ঘণ্টা আগে
সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
২ ঘণ্টা আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
২ ঘণ্টা আগে