
কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলটির সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা। আজ বৃহস্পতিবার দলটির সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করে তিনি জমা দিয়েছেন। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন সংসদ সদস্য সীমা।
সীমা বলেন, ‘আমি মনোনয়ন ফরম কিনে জমা দিয়ে দিয়েছি। এখন সিদ্ধান্ত কী হবে, নেত্রী (শেখ হাসিনা) যেদিন ঘোষণা করবেন, সেদিন জানা যাবে।’
কুমিল্লার প্রয়াত আওয়ামী লীগ নেতা আফজল খানের মেয়ে আঞ্জুম সুলতানা সীমা সর্বশেষ ২০১৭ সালে অনুষ্ঠিত কুসিক নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন। সেখানে বিএনপি প্রার্থী মনিরুল হক সাক্কুর কাছে ১১ হাজারেরও বেশি ভোটে পরাজিত হয়েছিলেন তিনি।
সেই সময় তাঁর অনুসারীদের দাবি ছিল, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের বর্তমান সভাপতি ও সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের বিরোধিতার কারণেই পরাজিত হয়েছেন সীমা। পরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে আওয়ামী লীগের মনোনয়নে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নির্বাচন হন তিনি। বর্তমানে একই দায়িত্বে রয়েছেন তিনি।
আগামী ১৫ জুন অনুষ্ঠিত কুসিক নির্বাচনে এখন পর্যন্ত ১৪ জন মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এদের মধ্যে আঞ্জুম সুলতানা সীমার ভাই মাসুদ পারভেজ খানও রয়েছেন। আগামী শুক্রবার আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠকে প্রার্থিতা চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।
কুসিক নির্বাচন সম্পর্কিত খবর জানতে - এখানে ক্লিক করুন
গত সোমবার আজকের পত্রিকার সঙ্গে আলাপকালে সীমা জানিয়েছিলেন সংসদ সদস্য হওয়ায় আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনবেন না। তবে সেই সময় জানিয়েছিলেন দলের হাইকমান্ড অনুমতি দিলেই তিনি মনোনয়ন ফরম কিনবেন।
আওয়ামী লীগের দলীয় মনোনয়ন সংগ্রহের আগে হাইকমান্ডের সঙ্গে কথা হয়েছিল কিনা—এমন প্রশ্নের জবাবে আজ বুধবার আঞ্জুম সুলতানা সীমা বলেন, ‘বলেছিলাম। সব কথাতো এখন বলা যাবে না। এত কথা যদি আগেই নিয়ে নেন, তাহলে ওইদিনের (মনোনয়ন ঘোষণার দিন) জন্য কি থাকল? কিছু রাখেন।’
কুসিক নির্বাচন ২০২২ সম্পর্কিত পড়ুন:

সকাল সাড়ে ১০টার দিকে শফিকুর রহমান তাঁর দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে নিজেদের দোকানে আসেন। এ সময় সোনাপুর থেকে কবিরহাটের উদ্দেশে ছেড়ে আসা যমুনা নামের তেলবাহী একটি লরি দোকানের সামনে থাকা শফিকুর রহমান ও মোটরসাইকেলে থাকা তাঁর দুই ছেলেকে চাপা দিয়ে পার্শ্ববর্তী সোহাগের দোকানে ঢুকে পড়ে।
২ মিনিট আগে
সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
৩২ মিনিট আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
১ ঘণ্টা আগে
দেশের প্রায় ৬০ লাখ দোকান, রিটেইল, শপিংমল ও চেইনশপের শ্রমিক-কর্মচারীদের জন্য ঈদ বোনাস ও ন্যায্য ওভারটাইম ভাতার দাবি জানিয়েছে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন। এই দাবি আদায় না হলে সারা দেশে সভা-সমাবেশসহ আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতারা।
১ ঘণ্টা আগে