বিশ্বে মুসলিম সংখ্যাগরিষ্ঠ ও ইসলামি অনুশাসন মেনে চলা দেশগুলোর মধ্যে কাতার একটি। এবারের বিশ্বকাপ ফুটবল হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের এ দেশেই।
তবে ফুটবল মহাযজ্ঞ শুরুর আগেই সমকামীদের কাতারভ্রমণ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। আয়োজক কর্তৃপক্ষ সাফ জানিয়ে দিয়েছে, বিশ্বকাপে থাকবে না কোনো সমকামী পতাকা (রেইনবো ফ্ল্যাগ)।
কাতারে সমকামী বিয়ে বা সম্পর্ক নিষিদ্ধ। তবে বিশ্বকাপের স্বার্থে সমকামী জুটিকে গ্রহণ করা হলেও নিরাপত্তার স্বার্থে রংধনু পতাকা না রাখার পক্ষে আয়োজকেরা। বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্রয়ের কদিন পরেই এসেছে এই ঘোষণা।
কাতারের জাতীয় সন্ত্রাস দমন কমিটির চেয়ারম্যান ও নিরাপত্তা বিভাগের প্রধান মেজর জেনারেল আবদুল আজিজ আবদুল্লাহ আল আনসারি জানিয়েছেন, সমকামীদের সম্মান জানিয়েই বিশ্বকাপের আটটি ভেন্যুতে ঢুকতে দেওয়া হবে। কিন্তু তাদের সিদ্ধান্তকে সমর্থন করতে হবে।
আল আনসারি বলেছেন, ‘আমরা সমকামী দম্পতিকে অপমান করতে চাই না। কিন্তু তারা যদি রংধনু পতাকা নিয়ে আসে, আর তাদের ওপর আক্রমণ করা হয়; তাহলে রক্ষার দায়িত্ব আমাদের নয়। এখানকার মানুষের আচরণের গ্যারান্টি আমি দিতে পারি না।’
কাতারের ধর্মীয় সংস্কৃতির দিকটিও তুলে ধরেছেন আল আনসারি, ‘আপনারা (সমকামীরা) নিজেদের পরিচয় ও পতাকা এমন সমাজে প্রদর্শন করুন, যেখানে এটি গ্রহণযোগ্য ও বৈধ। আমাদের সমাজে এসবের স্থান নেই। টিকিট কেটে খেলা দেখতে আসা কারও মনে কী চলে, তা আমরা জানি না।’
দোহার প্রদর্শনী ও সম্মেলনে কেন্দ্রে আয়োজিত ড্র অনুষ্ঠানে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও কাতারের মাঠে সবাইকে খেলা দেখার আমন্ত্রণ জানিয়েছেন।
আল আনসারিও বিশ্বকাপে পর্যটকদের দুর্দান্ত সময় কাটানোর নিশ্চয়তা দিলেও সমকামীদের শেষবার সতর্ক করেছেন, ‘আপনারা রুম ভাড়া নিন, একসঙ্গে ঘুমান, ঘুরে বেড়ান, বিশ্বকাপ উপভোগ করুন। এতে উদ্বেগের কিছু নেই। কিন্তু কাতারের ধর্মীয় সংস্কৃতিতে আঘাত দেবেন না।’

২০২৬ ফুটবল বিশ্বকাপের ইতি ঘটতে আর বেশি সময় নেই। আগামীকাল বাংলাদেশ সময় রাত ১টায় শিরোপা নির্ধারণী ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা-স্পেন। টুর্নামেন্টের শ্রেষ্ঠত্ব প্রমাণের মঞ্চে নামার আগে দুই দলই শেষবারের মতো নিজেদের ঝালিয় নিচ্ছে। তবে বাদ সাধল নিউজার্সির আবহাওয়া। বজ্রঝড়ের কবলে অনুশীলন বাতিল করতে
৯ মিনিট আগে
এক যুগ আগে ব্রাজিলের মারাকানায় চোখের জল নিয়ে ফিরেছিলেন তিনি। আট বছর পর কাতারের লুসাইলে সেই চোখেই ধরা দিয়েছিল পরিপূর্ণতার আনন্দ। দুটি বিশ্বকাপ, দুটি ভিন্ন অনুভূতি—কিন্তু এক জায়গায় মিল ছিল। দুই আসরেই লিওনেল মেসির হাতে উঠেছিল টুর্নামেন্টসেরার গোল্ডেন বল। কোনো ফুটবলারই তা পাননি এর আগে।
৩৭ মিনিট আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শেষ হচ্ছে কাল। দীর্ঘ ৪০ দিন ফুটবল সমর্থকেরা যেভাবে রাত জেগে খেলা দেখতেন, অফিস-আদালত, চায়ের দোকান, বাসা-বাড়িতে আড্ডায় মেতে থাকতেন, সেই রোমাঞ্চের যবনিকাপাত হচ্ছে। এই মুহূর্তে তাই ফাইনাল নিয়ে চলছে নানারকম আলোচনা। আর্জেন্টিনা-স্পেনের কার চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বেশি, কে বেশি গোল কর
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনা ফুটবল দলের চলছে স্বর্ণযুগ। শিরোপা জেতা যেন এখন তাদের কাছে সবচেয়ে সহজ কাজ। একটা সময় যে দলটির দীর্ঘ শিরোপাখরা ছিল, তারা এখন উড়ছে। দলের এমন সাফল্যে আবেগপ্রবণ হয়ে পড়েছেন এমিলিয়ানো মার্তিনেস।
২ ঘণ্টা আগে