সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছেন জেসিকা চ্যাস্টেইন। ‘দ্য আইজ অব অ্যা টাম্মি ফায়ে’ সিনেমায় অনবদ্য অভিনয়ের সুবাধে তিনি এই পুরষ্কার জয় করেন। সেরা অভিনেত্রী বিভাগের মনোনয়ন তালিকায় আরও ছিলেন অলিভিয়া কোলম্যান (দ্য লস্ট ডটার), নিকোল কিডম্যান (বিইং দ্য রিকার্ডোস), পেনেলোপি ক্রুজ (প্যারালাল মাদারস) ও ক্রিস্টেন স্টুয়ার্ট (স্পেন্সার)।
জেসিকা চ্যাস্টেইনের জন্ম ২৪শে মার্চ ১৯৭৭। মার্কিন অভিনেত্রী ও চলচ্চিত্র প্রযোজক তিনি। টাইম সাময়িকীর ২০১২ সালের বিশ্বের ১০০ ক্ষমতাধর নারী তালিকায় তিনি একজন ছিলেন।
চ্যাস্টেইন ‘জোলেন’ (২০০৮) সিনেমা দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয়। তিনি ২০১১ সালে টেক শেল্টার ও দ্য ট্রি অব লাইফসহ ৬টি চলচ্চিত্রে অভিনয় করে ব্যাপক সমাদৃত হন ও পরিচিতি লাভ করেন। দ্য হেল্প চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। ২০১২ সালে থ্রিলারধর্মী জিরো ডার্ক থার্টি চলচ্চিত্রে সিআইএ এজেন্ট মিয়া চরিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার লাভ করেন এবং তার দ্বিতীয় একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। একই বছর দ্য এয়ারেস নাটক দিয়ে তার ব্রডওয়েতে অভিষেক হয়। তাঁর সর্বোচ্চ আয়কারী দুটি চলচ্চিত্র হল বিজ্ঞান কল্পকাহিনীমূলক ইন্টারস্টেলার (২০১৪) ও দ্য মার্শিয়ান (২০১৫)। এছাড়া তিনি আমোস্ট ভায়োলেন্ট ইয়ার (২০১৪), মিস স্লোয়ান (২০১৬) ও মলিস গেম (২০১৭) চলচ্চিত্র দিয়ে প্রশংসা অর্জন করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো গতকাল বৃহস্পতিবার। উৎসবমুখর পরিবেশে সাধারণ মানুষের পাশাপাশি ভোট দিয়েছেন শোবিজের তারকারা। সকাল থেকে নিজ নিজ ভোটকেন্দ্রে দেখা গেছে তাঁদের। অনেকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ছবি। কেউ কেউ আবার ভোট শেষে গণমাধ্যমকে জানিয়েছেন প্রতিক্রিয়া।
১২ ঘণ্টা আগে
ভালোবাসা দিবসকে কেন্দ্র করে প্রতিবছর সিনেমা মুক্তি দিতে নির্মাতাদের আলাদা আগ্রহ লক্ষ করা যায়। ভালোবাসা দিবস উপলক্ষে ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে সালমান জসিম পরিচালিত সিনেমা ‘বরিশাইল্ল্যা পরী’। এ ছাড়া আজ ১৩ ফেব্রুয়ারি সারা বিশ্বের সঙ্গে একই দিনে স্টার সিনেপ্লেক্সে আসছে হলিউড সিনেমা ‘ক্রাইম ১০১’।
১৩ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১৩ ঘণ্টা আগে
মারা গেছেন ছোট পর্দার অভিনেতা তিনু করিম। আজ দুপুরে বরিশালের গ্রামের বাড়িতে মৃত্যু হয় তাঁর। তিনুর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ছোট পর্দার অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।
১ দিন আগে