একই চরিত্রে দুই অভিনয়শিল্পীর পুরস্কার পাওয়া অস্কারে ব্যতিক্রমী ঘটনা। স্টিভেন স্পিলবার্গের ‘ওয়েস্ট সাইড স্টোরি’ সিনেমায় অভিনয়ের জন্য আরিয়ানা ডিবোস সেরা পার্শ্ব অভিনেত্রী হিসেবে পুরস্কার জিতেছেন। আরিয়ানা অভিনয় করেন অনিতা চরিত্রে। এই সিনেমার গল্প ১৯৬১ সালে নির্মিত একই নামের মিউজিক্যাল সিনেমা থেকে নেওয়া। সেই সময়ও এই চরিত্রে অভিনয় করে অস্কার জিতেছিলেন রিতা মরিনো।
অস্কারের ইতিহাসে এটি হয়েছে এ ধরনের তৃতীয় ঘটনা। এর আগে গডফাদার ও গডফাদার–২ সিনেমায় ক্রাইম ডন ভিতো কোরলিওনি চরিত্রে অভিনয় করে অস্কার জিতেছিলেন মার্লোন ব্যান্ডো ও রবার্ট ডি নিরো এবং জোকার চরিত্রে হিথ লেজার ‘ডার্ক নাইট’ ও ওয়াকিন ফনিক্স ‘জোকার’ সিনেমার জন্য এই পুরস্কার পেয়েছিলেন।
এছাড়া প্রত্যাশিতভাবে সেরা সাউন্ড, প্রোডাকশন ডিজাইন - ডুন (এডিটিং ম্যাক রুথ, মার্ক মাঙ্গিনি, থিও গ্রিন, ডগ হেমফিল এবং রন বার্টলেট)
সিনেমাটোগ্রাফি – ডুন ( গ্রেগ ফ্রেজার) জয় পেয়েছে।

বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এখন ডাস্টবিনে পরিণত হয়েছে, এমনই মত অপু বিশ্বাসের। তাঁর দাবি, ২০১৬ সালের পর থেকে ঢালিউডে নোংরামির চর্চা শুরু হয়েছে, যা ধীরে ধীরে পুরো ইন্ডাস্ট্রির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।
৭ ঘণ্টা আগে
গত ২৫ জানুয়ারি বনগাঁয়ের এক অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে বিপাকেই পড়েছেন মিমি চক্রবর্তী। অনুষ্ঠানে ওঠার কথা ছিল রাত ১০টায়, তিনি উঠেছেন ১১টার পর। আয়োজকেরা নির্দিষ্ট সময়ে অনুষ্ঠান শেষ করার তাগিদে নাকি মিমিকে নামিয়ে দিয়েছেন স্টেজ থেকে। সেই ঘটনায় বনগাঁ থানায় অভিযোগ জানিয়েছেন মিমি। অভিযোগের ভিত্তিতে পুলিশ
৭ ঘণ্টা আগে
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ প্রতি পর্বেই নানা চমক নিয়ে হাজির হয়। আর ঈদের ইত্যাদি সেই চমক বাড়িয়ে তোলে নানান বর্ণিল আয়োজনের মাধ্যমে। থাকে বিভিন্ন অঙ্গনের তারকাদের অংশগ্রহণ। এবারের ঈদের ইত্যাদিতে তেমনই এক চমক নিয়ে আসছেন দুই অভিনেত্রী তমা মির্জা ও জান্নাতুল সুমাইয়া হিমি।
১১ ঘণ্টা আগে
অভিনয়ের পাশাপাশি উপস্থাপনায় জনপ্রিয় মুখ আইশা খান। মাছরাঙা টেলিভিশনের রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানার উপস্থাপনায় ব্যস্ত থাকায় পাঁচ মাস নাটকের শুটিং করতে পারেননি আইশা। সম্প্রতি তিনি ফিরেছেন অভিনয়ে। কাজ করছেন ঈদের নাটকের।
১৮ ঘণ্টা আগে