শ্যামনগর উপজেলার কৈখালী এসআর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল বাসারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে মামলা হয়েছে। বিদ্যালয়ের আয়া পদে এক নারীকে নিয়োগ দেওয়ার নামে তাঁকে যৌন হয়রানি করেন বলে মামলায় উল্লেখ করেছেন ভুক্তভোগী নারী।
গত ২০ মার্চ সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন ওই নারী। এরপর গত বৃহস্পতিবার আদালতের নির্দেশে শ্যামনগর থানা-পুলিশ মামলাটি রেকর্ড করেছে। তবে মামলা রেকর্ডের পর থেকে ওই শিক্ষক গা ঢাকা দিয়েছেন।
মামলা সূত্রে জানা গেছে, আয়া পদের চাকরির জন্য শুরুতে পাঁচ লাখ টাকা দাবি করেন শিক্ষক আবুল বাসার। এ সময় টাকা কমানোর অনুরোধ করার পর ওই নারীকে গত ১০ মার্চ দুপুরে বিদ্যালয়ের অফিসে দেখা করতে বলেন বাসার। এ সময় অফিসে কেউ না থাকায় বাসার ওই নারীকে শ্লীলতাহানির চেষ্টা করে।
অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক আবুল বাসার বলেন, ‘চাকরির বিষয়ে মুঠোফোনে মাঝেমধ্যে কথা হলেও সেখানে খারাপ কিছু তিনি বলিনি। আর অফিস কক্ষে শ্লীলতাহানির অভিযোগ সঠিক নয়।’
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সাবেক চেয়ারম্যান কৈখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম বলেন, মামলার বিষয়টি শুনেছি। তবে প্রধান শিক্ষকের বিরুদ্ধে এ নিয়ে কেউ আমার কাছে অভিযোগ করেনি।’
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ বলেন, আদালতের নির্দেশে মামলাটি আমলে নেওয়া হয়েছে। পরবর্তী আইনগত পদক্ষেপ নিতে পুলিশ তৎপর রয়েছে।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫