টিপু হত্যা রাজনৈতিক কি না, এখনই মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর শাহজাহানপুরে প্রকাশ্যে গুলি করে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু হত্যার রহস্য দ্রুতই উদ্ঘাটন করা হবে। তবে এই হত্যা রাজনৈতিক কি না, সে বিষয়ে এখনই মন্তব্য নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আজ শনিবার সকালে ঢাকার রাজারবাগ পুলিশ লাইনসে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
টিপু হত্যা প্রসঙ্গে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘কিলিং পলিটিক্যাল কি না, সে বিষয়ে এখনই মন্তব্য করতে চাই না। আশা করি খুব শিগগির এ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতে পারব।’
মন্ত্রী বলেন, ‘টিপু হত্যাকাণ্ডের তদন্ত চলছে। এর পেছনে কারা, নাটের গুরু কারা, কারা ঘটিয়েছে—সবকিছুই খোলসা করে আপনাদের (সাংবাদিক) মাধ্যমে দেশবাসীকে জানানো হবে। তবে যারাই এ ঘটনায় জড়িত থাকুক, কাউকে ছাড় দেওয়া হবে না।’
এ সময় জাহিদুল ইসলাম টিপু হত্যাকাণ্ডের বিষয়ে সংবাদ প্রকাশে গণমাধ্যমকর্মীদের আরও দায়িত্বশীল আচরণের আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
আরও পড়ুন:
- আ. লীগ নেতা টিপু হত্যাকাণ্ড: দীর্ঘ বিরোধের বদলা
- প্রীতির বুক ছিদ্র করে বেরিয়ে যায় একটি গুলিই, টিপুর শরীরে ৭টি
- টিপু হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৩ মে
- টিপু হত্যাকাণ্ড পরিকল্পিত, অজ্ঞাতদের আসামি করে মামলা
- প্রীতির মৃত্যু নিয়ে ভাগ্যকে দুষছেন বাবা-মা
- শাহজাহানপুরে জোড়া খুনে জড়িতদের ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
- টিপু হত্যাকাণ্ড পরিকল্পিত, অজ্ঞাতদের আসামি করে মামলা
- টিপু হত্যাকাণ্ডের পেছনে বেশ কিছু তথ্য পেয়েছে র্যাব
- শাহজাহানপুরে গুলিতে আ. লীগ নেতাসহ নিহত ২









