
রাজধানীর শাহজাহানপুরে সন্ত্রাসীদের গুলিতে মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপুসহ মারা গেছেন দুজন। এ ঘটনায় নিহত টিপুর স্ত্রী ফারহানা ইসলাম ডলি বাদী হয়ে একটি মামলা করেন। ডলি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১১, ১২, ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।
আজ শুক্রবার সকালে শাজাহানপুর থানায় তিনি এ মামলা দায়ের করেন।
ডিএমপির মতিঝিল বিভাগের উপ-কমিশনার আব্দুল আহাদ বলেন, ‘জাহিদুল ইসলাম টিপুকে গুলি করে হত্যার ঘটনায় স্ত্রী সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি মামলা করেছেন। আজ সকালে শাজাহানপুর থানায় এই মামলা করা হয়। মামলা নম্বর-১৮। তবে মামলায় অজ্ঞতাদের আসামি করা হয়েছে।’
মামলার এজাহারে ফারহানা ইসলাম ডলি উল্লেখ করেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। প্রতিদিনের মত মতিঝিলের এজিবি কলোনির তাঁদের গ্র্যান্ড সুলতান নামের একটি রেস্টুরেন্টে কাজ শেষ করে শাজাহানপুরের বাসার দিকে ফিরছিলেন স্বামী জাহিদুল ইসলাম টিপু। এসময় তাঁর সঙ্গে ছিলেন, সঙ্গী মেরাজ, আবুল কালাম, গাড়ি চালক মনির হোসেন মুন্না ও তাঁদের একমাত্র ছেলে জহুরুল ইসলাম মিছিল। আনুমানিক ১০টা ১৫ মিনিটের দিকে উত্তর শাহজাহানপুর মানামা ভবনের বাটার দোকানের সামনে রাস্তায় পৌঁছালে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা তাঁর স্বামীর জাহিদুল ইসলাম টিপুকে উদ্দেশ্য করে আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে গুলি করতে থাকে। মাইক্রোবাসের বামপাশের জানালার গ্লাস ভেঙে বাম পাশের সিটে থাকা তাঁর স্বামীর গলার ডান পাশে, বুকের বাম পাশেসহ একাধিক স্থানে গুরুতর জখম হয়।
এজাহারে আরও বলা আছে, দুষ্কৃতিকারীরা আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাথারি গুলি করার সময় রিকশারোহী একটি মেয়ে সামিয়া আফরান জামাল প্রীতি (২২) বুকে গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় মাইক্রোবাসের চালক মনির হোসেন মুন্নারও ডান হাতের নিচে গুলি লাগে।
গুলিবিদ্ধ অবস্থায় তাঁদের তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাহিদুল ইসলাম টিপু ও প্রীতিকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাত ১০টার দিকে জাহিদুল মাইক্রোবাসে করে বাসায় ফিরছিলেন। শাহজাহানপুর ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে পৌঁছালে হেলমেট পরা দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে জাহিদুল ও তাঁর গাড়িচালক মুন্না গুলিবিদ্ধ হন। এ সময় জাহিদুলের গাড়ির পাশ দিয়ে রিকশাযোগে যাওয়া শিক্ষার্থী প্রীতিও গুলিবিদ্ধ হন। পরে তিনজনকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জাহিদুল ও প্রীতিকে মৃত ঘোষণা করেন।

ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়ে নিম্ন আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন আবেদনের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।
৯ দিন আগে
ফিশিং লিংকের মাধ্যমে সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংক হিসাব থেকে প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
১৩ দিন আগে
একটি জুয়ার ওয়েবসাইট বন্ধ হয়, কিছুদিন পর একই ধরনের আরেকটি সাইট হাজির। একটি অ্যাপ সরিয়ে দেওয়া হলে নতুন নামে আবার চালু হয় কার্যক্রম। এভাবে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫টি জুয়ার সাইট খোলা হয়। প্রযুক্তির এই ফাঁক গলে দেশে ক্রমেই বিস্তৃত হচ্ছে অনলাইন জুয়া।
১৬ আগস্ট ২০২৬
রাজধানীর মিরপুর-১৩ এলাকার শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে গতকাল শুক্রবার দুর্বৃত্তদের ছোড়া গুলিতে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় এক পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন। গত মঙ্গলবার রাজারবাগ বাজারে পানির পাম্পসংলগ্ন একটি মুদি দোকানের সামনে বিএনপি কর্মী মো. পলাশকে প্রকাশ্যে কুপিয়ে....
২৫ জুলাই ২০২৬