মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৩ মে দিন ধার্য করা হয়েছে। আজ শুক্রবার ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী মামলার এজাহার গ্রহণ করে প্রতিবেদন দাখিলের এই দিন ধার্য করেন।
শুক্রবার দুপুরের পরই রাজধানীর শ্যামপুর থানায় করা মামলার এজাহার আদালতে পাঠানো হয়। তার আগে সকালে মামলা করেন টিপুর স্ত্রী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১১, ১২, ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি। মামলার এজাহারে কারও নাম উল্লেখ করা হয়নি। অজ্ঞাতনামা দুর্বৃত্তদের গুলিতে টিপু ও একজন শিক্ষার্থী নিহত হন। টিপুর গাড়িচালক আহত হন। এ কথা উল্লেখ করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে শাহজাহানপুর ইসলামী ব্যাংক হাসপাতালের সামনের দিকে টিপুর গাড়ি লক্ষ্য করে হেলমেট পরা দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি করে। গুলিতে টিপু, তাঁর গাড়িচালক মুন্না এবং রিকশা আরোহী রাজধানীর বদরুন্নেছা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী সামিয়া আফরিন প্রীতি আহত হন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হলে টিপু ও প্রীতিকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
মামলার এজাহারে টিপুর স্ত্রী অভিযোগ করেন, পূর্বপরিকল্পিতভাবে তাঁর স্বামীকে হত্যার জন্য কে বা কারা অস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি চালিয়েছিল।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীতার অভিযোগে ১ হাজার ৯৫৮ জন, অবৈধ অস্ত্রধারী ৩৩১ জন, চোরাকারবারি ও মাদক ব্যবসায়ী ১৩ হাজার ২০ জন, ছিনতাইকারী ও দস্যুতা মামলার আসামি ২ হাজার ২১১ জন এবং চাঁদাবাজ ও সন্ত্রাসী ৮০৮ জন রয়েছেন...
৫ দিন আগে
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার যাত্রাবাড়ী থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২০ দিন আগে
খুলনায় শীর্ষ সন্ত্রাসী পলাশ বাহিনীর সদস্য সন্দেহে রাসেল (২৯) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। নগরীর লবণচরা থানার সাচিবুনিয়া রেললাইনের নির্জন একটি স্থানে গতকাল সোমবার রাত ৮টার দিকে ঘটনাটি ঘটেছে। আহত যুবক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
২০ দিন আগে
অনলাইন জুয়ার মাধ্যমে প্রতারণামূলকভাবে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে তা পাচার করার অভিযোগে গ্রেপ্তার ৬ চীনা নাগরিকসহ আটজনকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১৪ মে ২০২৬