রাজধানীর শাহজাহানপুর সন্ত্রাসীদের গুলিতে মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু মারা গেছেন। একই ঘটনায় রাজধানীর বদরুন্নেছা কলেজের শিক্ষার্থী সামিয়া আফরিন প্রীতি নামে এক রিকশা আরোহীও মারা গেছেন।
আজ বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এএসআই) আব্দুল খান দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এএসআই জানান, গুলিতে এক নারীসহ দুজন মারা গেছেন। ঘটনার সময় নিহত নারী রিকশায় ছিলেন। এই ঘটনায় আহত হয়েছেন টিপুর গাড়ির চালক মনির হোসেন মুন্না। গুলিবিদ্ধ অবস্থায় তিনজনকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ১১টার দিকে তাঁদের মৃত ঘোষণা করেন।
নিহত টিপুর স্ত্রী ফারহানা আক্তার ডলি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সংরক্ষিত নারী কাউন্সিলর এবং মহিলা আওয়ামী লীগের নেত্রী। তিনি যুবলীগ নেতা রিয়াজুল হক খান মিল্কি হত্যা মামলায় অভিযুক্ত ছিলেন। পরে মামলা থেকে অব্যাহতি পান।
মুন্না হাসপাতালে সাংবাদিকদের জানান, মতিঝিলের এজিবি কলোনি থেকে তার মালিক টিপুকে শাহজানপুরের বাগিচা এলাকার বাসায় যাচ্ছিলেন। আমতলা মসজিদ এলাকায় পৌঁছার পরে যানজটে গাড়ি দাঁড়িয়ে ছিল। এ সময় মুখোশ পরা এক ব্যক্তি তাঁদের গাড়িকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে। পরে হাসপাতালে টিপু মারা যান। গাড়িচালক মুন্না গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছে।
এদিকে নিহত সামিয়া আফরান প্রীতির বান্ধবী সুমাইয়া জানান, ঘটনার সময় তারা শাজাহানপুর আমতলা এলাকায় রিকশায় ছিলেন। তখন হঠাৎ কোথা থেকে গুলি এসে প্রীতির গায়ে লাগে। পরে তিনি হাসপাতালে মারা যান।
এ বিষয়ে ডিএমপির মতিঝিল বিভাগের পুলিশের উপকমিশনার (ডিসি) আবদুল আহাদ আজকের পত্রিকাকে বলেন, গাড়িটি যানজটে পড়েছিল বলে জানা গেছে। রাস্তার বিপরীত দিকে থেকে মোটরসাইকেলে আসা অজ্ঞাত পরিচয় দুর্বৃত্ত টিপুর গাড়ির জানালা দিয়ে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। পরে তারা পালিয়ে যায়। পুলিশ এরই মধ্যে তদন্ত শুরু করেছে। এ ঘটনার সঙ্গে কারা জড়িত খুঁজে বের করার সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানান তিনি।

রাজশাহীর গ্রামাঞ্চলে বর্ষার সকাল মানেই পাটচাষিদের প্রচণ্ড ব্যস্ততার সময়। কেউ কাস্তে দিয়ে পাটগাছ কাটছেন, আবার কেউ পাটের আঁটি কাঁধে তুলে নিয়ে ছুটছেন জলাশয়ের দিকে। পুকুর, খাল কিংবা ডোবায় জাগ দেওয়া পাট থেকে আঁশ ছাড়ানোর কাজও চলছে পুরোদমে।
৪ ঘণ্টা আগে
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার জোকারচর এলাকায় যমুনার শাখা নদী নিউ ধলেশ্বরীর ওপর সেতু নির্মাণকাজ ছয় বছরেও শেষ হয়নি। নদীর দুই প্রান্তে তিন জোড়া পিসি গার্ডার খুঁটি নির্মাণ করে কাজ বন্ধ রয়েছে। ৩৪ কোটি টাকার প্রকল্পটির তিন ঠিকাদারের মধ্যে দ্বন্দ্বের জেরে সেতুর কাজ বন্ধ হয়ে যায়।
৫ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন দেয়ালে আঁকা ‘জুলাই গ্রাফিতি’ দীর্ঘস্থায়ীভাবে সংরক্ষণের লক্ষ্যে পুনরায় রংকরণ ও পুনর্লিখন কার্যক্রম শুরু হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় উপাচার্যের বাসভবনের প্রধান ফটকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের...
৫ ঘণ্টা আগে
রাজধানী ঢাকায় গত সাড়ে ছয় বছরে ১ হাজার ৮৪৯টি সড়ক দুর্ঘটনায় ১ হাজার ৩৮৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে ২ হাজার ৪৮৮ জন। নিহত ব্যক্তিদের মধ্যে পুরুষ ১ হাজার ৩৪ জন (৭৪ দশমিক ৭১ শতাংশ), নারী ২১৯ জন (১৫ দশমিক ৮২ শতাংশ) এবং শিশু ১৩১টি (৯ দশমিক ৪৬ শতাংশ)।
৫ ঘণ্টা আগে