
বগুড়ার মহাস্থানগড়ে প্রত্নতাত্ত্বিক খননের প্রথম পর্যায়েই সন্ধান মিলেছে প্রাচীন আমলের সিল ও পোড়া মাটির মাথা। প্রাচীন লিপিযুক্ত ওই সিলের লেখা আবিষ্কার করা গেলে বোঝা যাবে এটা কী কাজে ব্যবহৃত হতো এবং কোন আমলের। তবে এ দুটি প্রত্ন নিদর্শন প্রায় দেড় হাজার বছরের প্রাচীন বলে ধারণা করা হচ্ছে।
মহাস্থানগড়ের পরশুরাম প্যালেসের উত্তরে অবস্থিত বৈরাগীর ভিটায় গত ১ মার্চ থেকে শুরু হয় এই খননকাজ, যা চলবে আরও মাসখানেক।
প্রত্নতত্ত্ব অধিদপ্তর জানিয়েছে, প্রাথমিক পর্যায়ে এখন পর্যন্ত সেখানে দুটি বৌদ্ধ স্তূপ (সমাধিসৌধ), প্রাচীন লিপিখচিত সিল, পোড়া মাটির নারী অবয়বের মাথা, অলংকৃত ইট, ভগ্ন মৃৎপাত্রসহ বিভিন্ন প্রত্নসামগ্রীর সন্ধান পাওয়া গেছে।
ভারতের প্রত্নতাত্ত্বিক কে এন দীক্ষিতের নেতৃত্বে ১৯২৮-২৯ সালে প্রথম এই বৈরাগীর ভিটায় প্রত্নতাত্ত্বিক খননকাজ শুরু করা হয়। পরে ইতিহাসের লুকানো রহস্য দর্শকদের সামনে উপস্থাপনের জন্য ২০১৬ থেকে পুনরায় খনন শুরু করে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। গেল তিন বছর করোনা মহামারির কারণে খনন বন্ধ থাকলেও এবার পুনরায় এই ভিটায় খনন শুরু হয়েছে।
বর্তমানে বৈরাগীর ভিটার যে স্থানে খনন করা হচ্ছে, তার সঙ্গেই ঠিক দক্ষিণাংশে একটি মন্দির কমপ্লেক্সের সন্ধান পাওয়া গিয়েছিল আগের খননে। তাই এবার বৌদ্ধমন্দির কমপ্লেক্সের সন্ধান চালাচ্ছেন খননে নিয়োজিতরা। অপর মন্দির কমপ্লেক্স পাওয়া গেলে সেখানে পাশাপাশি দুটি বৌদ্ধমন্দিরের অবস্থান নিশ্চিত হওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয়ভাবে নির্ধারিত ১৬ জন শ্রমিক এই খননকাজে নিয়োজিত আছেন। চলমান এই খননকাজে দলনেতা হিসেবে রয়েছেন মহাস্থান জাদুঘরের কাস্টোডিয়ান রাজিয়া সুলতানা। ফিল্ড পরিচালকের দায়িত্ব পালন করছেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক ড. নাহিদ সুলতানা। এ ছাড়া এই খননকাজে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রধান নকশা অঙ্কনকারী আফজাল হোসেন মণ্ডল, আলোকচিত্রী আবুল কালাম আজাদ, সার্ভেয়ার মুর্শিদ কামাল ভূঁইয়া, রংপুরের তাজহাট জাদুঘরের কাস্টোডিয়ান হাবিবুর রহমান, সহকারী কাস্টোডিয়ান হাসনাত বিন ইসলাম ও আলোকচিত্র মুদ্রাকর দিদারুল আমল অংশ নিয়েছেন।
আজ শুক্রবার প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক ড. নাহিদ সুলতানা আজকের পত্রিকাকে বলেন, ‘খননকাজে প্রাপ্ত প্রত্নসামগ্রী খুবই মূল্যবান। যে সিলটি পাওয়া গেছে তার পাঠোদ্ধারের জন্য ইতিমধ্যে সিলের ছবি বিশেষজ্ঞদের কাছে পাঠিয়েছি। সেখান থেকে রিপোর্ট পেলে সিলটির সময়কাল এবং তাতে লিপিবদ্ধ বিষয় সম্পর্কে নিশ্চিত ধারণা পাওয়া যাবে।’ তিনি জানান, বিগত সময়ের খননে একটি বৌদ্ধমন্দিরের খোঁজ পাওয়া যায়। তার ঠিক উত্তর পাশেই আরও একটি প্রাচীরের নিদর্শন বেরিয়ে এসেছে, যা পাল আমলের বলে মনে করা হচ্ছে। প্রাচীরটি সম্ভবত আর একটি বৌদ্ধমন্দির কমপ্লেক্সের। খননের পর জায়গাটি পুরোপুরি উন্মোচিত হলে হয়তো পাশাপাশি দুটি মন্দিরের অস্তিত্ব পাওয়া যাবে।

নেত্রকোনার খালিয়াজুরীতে ধনু নদে বড়শি দিয়ে মাছ ধরার সময় বজ্রপাতে আব্দুল মোতালিব (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ সোমবার সকাল ৯টার দিকে উপজেলার জগন্নাথপুর এলাকায় ফেরিঘাটের পাশে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল মোতালিব ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার বাগবেড় গ্রামের বাসিন্দা। তিনি একজন মৎস্যশিকারি।
৯ মিনিট আগে
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী বুড়াচিন্তামন ঘোড়ার মেলা জমে উঠেছে। মেলা ঘিরে এলাকাবাসীর আনন্দের কমতি নেই। দীর্ঘদিনের ঐতিহ্যকে লালন করতে প্রতিবছর বাংলা বৈশাখ মাসের ৯/১০ তারিখ থেকে শুরু হয় মাসব্যাপী এই মেলা। ফুলবাড়ী শহর থেকে ৮/৯ কিমিদক্ষিণ-পশ্চিমে এবং বারাইহাট থেকে ৫/৬ কিমিদক্ষিণে ২ নম্বর...
১১ মিনিট আগে
বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত যশোরের শার্শা উপজেলায় সেই উলাশী-যদুনাথপুর খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১৫ মিনিট আগে
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কালবৈশাখীতে ঘরের ওপর গাছ ভেঙে পড়ে নাসিমা খাতুন (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোরে উপজেলার দুর্গানগর ইউনিয়নের বালসাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নাসিমা খাতুন ওই গ্রামের মৃত হবিবর রহমানের স্ত্রী। স্থানীয়রা জানায়, বগুড়া-নগরবাড়ি মহাসড়কের পাশে একটি ঘর নির্মাণ করে বসবাস...
১৮ মিনিট আগে