বলিউড বাদশাহ শাহরুখ খানের ব্যবসায় লগ্নি নতুন নয়। এবার হালের ওটিটি প্ল্যাটফর্মে যুক্ত হতে যাচ্ছেন শাহরুখ। বলিউড বাদশাহ নিজেই দিলেন সে ইঙ্গিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইটারে নিজের একটি ছবি শেয়ার করে শাহরুখ লিখেছেন, ‘ওটিটির দুনিয়ায় কিছু একটা হতে চলেছে’। রহস্য আরও বাড়িয়েছে ছবির পাশে ‘এসআরকে +’ লেখাটি।
হিন্দুস্তান টাইমসের খবরে জানা যায়, শাহরুখের এই ঘোষণার পরপর অনেকেই অনুমান করছেন নিজস্ব ওটিটি নিয়ে আসছেন তিনি। শাহরুখ খানের প্রযোজনা সংস্থা রেড চিলিস এন্টারটেইনমেন্ট জানিয়েছে, ‘এটা কোনো ওয়েব প্ল্যাটফর্ম বা ওয়েব সিরিজ নয়। সম্পূর্ণ ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে।’
তবে কেউ কেউ বলছেন, ‘ডিজনি প্লাস হটস্টারে দ্রুতই আত্মপ্রকাশ করবেন শাহরুখ। সেখানেই এসআরকে প্লাস নামে নতুন ফিচার যুক্ত হতে পারে; দ্রুতই এই প্রসঙ্গে বিস্তারিত ঘোষণা আসবে।’ যদিও রহস্য এখনো অফিশিয়ালি ভেদ করা যায়নি।
এমন সব গুঞ্জনের মাঝেই শাহরুখ খানকে শুভেচ্ছা জানিয়ে মজা করেছেন সালমান খান। এক রিটুইটে সালমান লিখেছেন, ‘আজকে পার্টি তোর পক্ষ থেকে, নতুন অ্যাপ এসআরকে প্লাসের জন্য শুভকামনা।’
নির্মাতা অনুরাগ কাশ্যপ লিখেছেন, ‘স্বপ্ন সত্যি হলো!’ করণ জোহর লিখেছেন, ‘এ বছরের সেরা সংবাদ’। আর ভক্তদের শুভেচ্ছা জানানো তো চলছেই।
এদিকে দুই বছরের বেশি সময় নানা গুঞ্জনের পর শাহরুখ চলতি মাসেই জানিয়েছেন তাঁর বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পাঠান’ হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাচ্ছে ২০২৩ সালের ২৫ জানুয়ারি।

গত বছর কাজল আরেফিন অমির টিম থেকে বেরিয়ে একক ক্যারিয়ার গড়ার চেষ্টায় আছেন শিমুল। ইতিমধ্যে ‘শর্টকাট’ নামের নাটকে প্রথমবার অভিনয় করেছেন কেন্দ্রীয় চরিত্রে। এবার আসছে শিমুল শর্মা পরিচালিত প্রথম নাটক ‘কাবজাব’।
১১ ঘণ্টা আগে
রোজার ঈদে নাগরিক টেলিভিশন প্রচার করবে ২৮টি সিনেমা। চ্যানেলটির ৭ দিনব্যাপী ঈদ আয়োজনে প্রতিদিন সকাল ৯টা ৩০ মিনিট, বেলা ১১টা ৩০ মিনিট, বেলা ২টা, বিকেল ৫টায় দেখা যাবে সিনেমাগুলো।
১২ ঘণ্টা আগে
গ্যালারিতে উপস্থিত দর্শকদের মাঝে আফরান নিশো ও পূজা চেরীকে নিয়ে ছিল ব্যাপক আগ্রহ। খেলার ফাঁকে ফাঁকে তাঁরা দর্শকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সেলফি তোলেন।
১৫ ঘণ্টা আগে
বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের ৬১তম জন্মদিন ছিল গতকাল শনিবার। ঘরোয়া পরিবেশে উদ্যাপন করা হয় সেই জন্মদিন। বিশেষ এই দিনে আমিরের পাশে ছিলেন তাঁর বান্ধবী গৌরী স্প্রাট। শুধু কি তাই, সেখানে হাজির হন আমিরের সাবেক দুই স্ত্রী রীনা দত্ত এবং কিরণ রাও।
১৮ ঘণ্টা আগে