
তেল, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানিতে আরও ভ্যাট-ট্যাক্স কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এসব পণ্যে কতটুকু ভ্যাট-ট্যাক্স কমানো হবে, শিগগিরই তা ঘোষণা করা হবে বলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন।
রোজার মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখতে রোববার সচিবালয়ে পাঁচজন মন্ত্রীকে নিয়ে জরুরি বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এই তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তেলের দাম বাড়ছে। যুদ্ধের কারণে বিভিন্ন জিনিসের দাম বাড়তে পারে, সেটা কীভাবে সহনীয় রাখা যায় সে জন্য আমরা সভা করলাম। আমরা এখন ওএমএস কার্যক্রম বৃদ্ধি করব, যাতে করে স্বল্পমূল্য জনগণের হাতে পণ্য পৌঁছাতে পারি। দ্রব্যের সাপ্লাই চেইন নিয়ন্ত্রণ করব। মজুত নিয়ন্ত্রণ করব, কেউ যেন মজুত বেশি রেখে মূল্য বাড়াতে না পারে।’
আসাদুজ্জামান খাঁন, ‘তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। তেলের দাম সহনীয় পর্যায়ে রাখার জন্য সাপ্লাই, স্টক সোর্সের ওপর নজর রাখব। ট্যাক্স-ভ্যাট কমানো যায় কিনা সিদ্ধান্ত নিতে যাচ্ছি। প্রয়োজনে নিত্যপ্রয়োজনীয় জিনিসের ওপর যেমন-তেল, চিনিতে ভ্যাট-ট্যাক্স কতটুকু কীভাবে কমানো যায় শিগগিরই ঘোষণা করব।’
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘কালকের (সোমবারের) মধ্যেই ভ্যাট-ট্যাক্স নিয়ে ঘোষণা দিতে পারব। আমরা একটি টাস্কফোর্সও করে দেব।’
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ছাড়াও বেশ কয়েকটি মন্ত্রণালয়ের সচিব ও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা জরুরি বৈঠকে অংশ নেন।

সরকারি দপ্তর ও সংবিধিবদ্ধ সংস্থার কর্মকর্তাদের চেয়ার ও সোফার পেছনে জাতীয় পতাকা প্রদর্শনে ১৯৭২ সালের জাতীয় সংগীত, পতাকা ও প্রতীক আদেশ এবং পতাকা বিধিমালার পরিপন্থী দাবি করে আইনজীবী মো. শরীফ সরকার রিটটি করেন। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সানজীদ সিদ্দিকী। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি
১ ঘণ্টা আগে
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগে হুমায়ুন কবির ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। গত শুক্রবার তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। এর আগে তিনি প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।
১ ঘণ্টা আগে
পৃথক প্রজ্ঞাপনে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমীন পারভীনকে প্রত্যাহার করে সচিব হিসেবে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। আর জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালক (সচিব) ড. রওশন আরা বেগমকে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।
৩ ঘণ্টা আগে
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহনশীলতা, ভালোবাসা ও মানবিকতার আদর্শে উদ্বুদ্ধ হয়ে হিংসা, বিদ্বেষ, বিভেদ ও অন্যায় পরিহার করে শান্তি, সম্প্রীতি, সাম্য ও মানবিকতার ভিত্তিতে ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গড়ে তোলার...
৩ ঘণ্টা আগে