Ajker Patrika

চুক্তিতে অর্থসচিব থাকছেন খায়েরুজ্জামান মজুমদার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চুক্তিতে অর্থসচিব থাকছেন খায়েরুজ্জামান মজুমদার
অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার। ছবি: সংগৃহীত

চাকরির মেয়াদ শেষে অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারকে চুক্তিতে একই পদে রেখে দিচ্ছে সরকার।

এই কর্মকর্তার অবসরোত্তর ছুটি ও এ সংক্রান্ত সুবিধা স্থগিত করে এক বছরের চুক্তিতে অর্থসচিব নিয়োগ দিয়ে আজ সোমবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে অর্থসচিব পদে চুক্তিতে নিয়োগ পেয়েছেন খায়েরুজ্জামান মজুমদার। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দিয়ে নির্ধারণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত