
পটুয়াখালীর কলাপাড়ায় স্কুলের বেতন টাকা চাওয়ায় জুলহাস চৌকিদার (২৬) নামের এক শিক্ষককে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ধানখালী ইউপির পাঁচজুনিয়া গ্রামে মর্নিংসান ক্যাডেট স্কুলে এ ঘটনা ঘটে। আহতাবস্থায় ওই শিক্ষককে রাতেই স্বজনেরা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে।
আহত জুলহাস বলেন, তিনি ধানখালী মর্নিংসান ক্যাডেট স্কুলের জমিদাতা এবং প্রতিষ্ঠানের অংশীদার। এ ছাড়াও ওই স্কুলে দীর্ঘদিন ধরে শিক্ষকতা করে আসছিলেন। কিন্তু তাঁকে স্কুলের শেয়ারের টাকার হিসাব এবং পাঁচ মাসের বকেয়া বেতন টাকা দেওয়ার কথা বলে অনেক দিন ধরে কালক্ষেপণ করছিল অন্য অংশীদাররা। গত শুক্রবার সন্ধ্যায় স্কুলে গিয়ে প্রধান শিক্ষক জুয়েলের কাছে টাকা চাইতে গেলে তাঁর কথাকাটাকাটির সৃষ্টি হয়। এ সময় ক্ষিপ্ত হয়ে প্রধান শিক্ষক জুয়েল হোসাইনের নেতৃত্বে পরিচালক সাইমুন ইসলাম সুমন ও স্বজল তাঁকে লাঠি দিয়ে পেটাতে থাকে। নির্যাতনের একপর্যায়ে জ্ঞান হারান তিনি। পরে সেখান থেকে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুয়েল বলেন,‘ মারামারির ঘটনায় আমি জড়িত নই। এলাকার বড় ভাই বাদশা ছোট ভাই জুলহাসকে মারধর করেছে।’
বিদ্যালয়ের পরিচালক সুমন বলেন, ‘জুলহাস বই বাবদ ১০ হাজার টাকা পাবেন কিন্তু বেতনের টাকা পাবেন না। কারণ করোনাকালীন সময়ে প্রতিষ্ঠান বন্ধ ছিল।’
কলাপাড়া থানার ওসি মো. জসিম বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫