অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নভেলি নন্দা বলিউডে পা রাখছেন কবে এই নিয়ে জল্পনা বহুদিনের। সবাই ধরেই নিয়েছিলেন বলিউডে পা রাখবেন এই তারকা-নাতনি। তবে সবাইকে ভুল প্রমাণিত করে বলিউড নয়, নিজের পৈতৃক ব্যবসাকেই ক্যারিয়ার হিসেবে বেছে নিয়েছেন নভ্যা। এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে অমিতাভ-নাতনি জানিয়েছেন, তাঁর লক্ষ্য ছিল বাবা নিখিল নন্দার ব্যবসায় যোগ দেওয়া এবং তা দেখভাল করা। তিনি জানান, কোনো দিনই অভিনেত্রী হওয়াটা তাঁর প্রথম লক্ষ্য ছিল না।
বরখা দত্তের নেওয়া এক সাক্ষাৎকারে নভ্যার সঙ্গে হাজির ছিলেন তাঁর মা শ্বেতা বচ্চনও। সেখানেই কথায় কথায় নভ্যা বলেন, ‘নাচ আমার বরাবরই পছন্দের ছিল। অভিনয়ের দিকেও ঝোঁক ছিল। কিন্তু সেটাতেই যে ক্যারিয়ার তৈরি করব, এমন ইচ্ছা কোনো দিনও ছিল না। বরং বরাবরই ব্যবসার দিকে ঝোঁক ছিল। আমার দাদি ও চাচি দুজনেই ওয়ার্কিং উইমেন ছিলেন। তাঁরাও আমাদের ব্যবসার সঙ্গে দারুণভাবে জড়িয়ে রেখেছিলেন নিজেদের। আমার দাদা ও বাবা ব্যবসাসংক্রান্ত অনেক কিছুই তাঁদের সঙ্গে আলোচনা করতেন, মিলিতভাবে সিদ্ধান্তে আসতেন। আমাদের বংশের সেই নিয়মকেই এগিয়ে নিয়ে যেতে চাই। বাবার পাশে দাঁড়াতে চাই।’
নভ্যা কোনো দিন একেবারে যে অভিনয় করতে চাননি, এমনটি মোটেই নয়। তবে তা ছিল অল্প সময়ের জন্য। সেই কথা মনে করিয়ে দিয়ে অমিতাভ-কন্যা বলেছেন, ‘একসময় ও ভেবেছিল, অভিনয়ও ক্যারিয়ার হিসেবে মন্দ নয়। আমরা আমাদের ছেলে ও মেয়ে দুজনেরই মতামত ও ইচ্ছাকে সমান গুরুত্ব দিই। এমন পরিবারের সঙ্গে যুক্ত আমরা যে আমাদের ছোটখাটো কাজও বিশ্লেষণ করা হয়। তাই এক দিনের জন্যও ভুলিনি যে আমার বাবার বয়স আজ ৮০। এই বয়সেও ভোর পাঁচটায় উঠে নিজেকে প্রস্তুত করেন তিনি। শুটিংয়ে একই রকম নিষ্ঠা নিয়ে যান। তাই কাজটা যে খুব সহজ, এমনটি মোটেও নয়। সেটা আমার মেয়ে পারবে কি না সে বিষয়েও বরাবর সন্দিহান ছিলাম।’

হলিউড পরিচালক ক্রিস্টোফার নোলানের নতুন চলচ্চিত্র ‘দ্য ওডিসি’-এর বিশ্বব্যাপী প্রচারের অংশ হিসেবে লন্ডনে আয়োজিত এক ফটোকলে বিতর্কের মুখে পড়েছেন মার্কিন অভিনেত্রী জেন্ডায়া। খ্রিষ্টপূর্ব ৭০০ অব্দের একটি প্রাচীন ইরানি অলংকার কানের দুল হিসেবে পরে উপস্থিত হয়ে এই বিতর্ক উসকে দিয়েছেন তিনি।
৮ ঘণ্টা আগে
অভিনয়ের পাশাপাশি গানটাও ভালো করেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। সুযোগ পেলে যেকোনো আড্ডায় গিটার বাজিয়ে গান গেয়ে মাতিয়ে রাখেন বন্ধুদের। স্টেজেও পারফর্ম করতে দেখা গেছে তাঁকে। টিভি নাটক ও টেলিফিল্মেও গান করেছেন তিনি। এবার একক কনসার্টে গান শোনাবেন অপূর্ব।
১৬ ঘণ্টা আগে
সংগীতশিল্পী খুরশীদ আলমের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁকে নিয়ে একটি বিশেষ সাক্ষাৎকারধর্মী প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। প্রামাণ্যচিত্রটির নাম দেওয়া হয়েছে ‘হৃদয়ে কী সুর বাজে’। এতে উঠে এসেছে সংগীতশিল্পী খুরশীদ আলমের জীবন, কর্ম, সংগ্রাম, শিল্পভাবনা এবং সংগীতযাত্রার নানা জানা-অ
১৬ ঘণ্টা আগে
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে গতমাসে রাজধানীর শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছিল নজরুল নাট্যোৎসব। অনিবার্য কারণে ওই সময়ে উৎসবটি স্থগিত করা হয়। নতুন আয়োজনে সেই উৎসব শুরু হচ্ছে ২৫ জুলাই। চার দিনব্যাপী ‘নজরুল নাট্যোৎসব ২০২৬’ আয়োজন করছে বাঁশরী।
১৬ ঘণ্টা আগে