আর্জেন্টিনায় বড়দিনের ছুটি কাটাতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছিলেন লিওনেল মেসি। কদিন পরই অবশ্য ফল নেগেটিভ আসে।
তবে পুরোপুরি সেরে উঠতে ও ফিটনেস ফিরে পেতে মেসিকে পর্যাপ্ত সময় দিতে বলেছিল তাঁর ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ী মহাতারকাকে জাতীয় দলে না রাখতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে (এএফএ) অনুরোধও করেছিল ক্লাব কর্তৃপক্ষ।
আর্জেন্টিনা অনেক আগেই কাতার বিশ্বকাপের টিকিট পেয়ে যাওয়ায় মেসিকে জাতীয় দলে রাখা-না রাখা নিয়ে পিএসজির সঙ্গে বিতর্কে জড়ায়নি এএফএ। ক্লাবের অনুরোধে সাড়া দিয়ে অধিনায়ককে বাইরে রেখেই জানুয়ারি-ফেব্রুয়ারিতে দুটি ম্যাচ খেলে আর্জেন্টিনা।
শতভাগ ফিট মেসি অবশেষে ফিরেছেন আর্জেন্টিনা দলে। গত বছরের নভেম্বরে সর্বশেষ জাতীয় দলের জার্সিতে খেলেছেন তিনি। ব্রাজিলের স্বাস্থ্য কর্মকর্তারা মাঠে ঢুকে বাঁধ সাধলে ৭ মিনিটেই পণ্ড হয়ে যায় সেই ম্যাচ।
এ মাসের শেষ সপ্তাহে ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবে আর্জেন্টিনা। দুটি ম্যাচের জন্য মেসিসহ ৪৪ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন প্রধান কোচ লিওনেল স্কালোনি।
মেসি ফিরছেন—ব্যাপারটি আগেই নিশ্চিত করেছিলেন এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া। নতুন মুখদের নিয়ে তাই আলোচনা হচ্ছে বেশি।
এবারের দলের অন্যতম চমক গারাঞ্চো। ১৭ বছর বয়সী কিশোরের জন্ম স্পেনে, যুব ফুটবলেও স্পেনের প্রতিনিধিত্ব করেছেন। তবে মা আর্জেন্টাইন হওয়ায় সুযোগ পেয়েছেন আলবিসেলেস্তেদের দলে। আরেক কিশোর লুকা রোমেরোকেও রাখা হয়েছে প্রাথমিক দলে।
ইন্টার মিলানের যুব দল থেকে ডাক পেয়েছেন ভালেন্তিন ও ফ্রাঙ্কো কারবোনি। ইতালিয়ান সিরি ‘আ’ থেকে ডাক পেয়েছেন আরও একজন—জুভেন্টাসের মাতিয়াস সুলে। এ মৌসুমে স্প্যানিশ লা লিগায় দারুণ ছন্দে থাকা লুকাস বোয়েও আছেন এই তালিকায়।

এশিয়ান গেমসে বাংলাদেশের ব্যক্তিগত পদকের অপেক্ষা দীর্ঘ। ১৯৮৬ সালে বক্সিংয়ে মোশাররফ হোসেন ব্রোঞ্জ জিতে শুরু করেছিলেন বাংলাদেশের পদকযাত্রা। এরপর কাবাডি ও ক্রিকেটে এসেছে আরও পদক। তবে ব্যক্তিগত ইভেন্টে সেটিই এখন পর্যন্ত বাংলাদেশের একমাত্র পদক। আর ২০১০ সালের গুয়াংজু এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট দল সোনা জিতে
২ ঘণ্টা আগে
ইমরানের বর্তমান পরিস্থিতি নিয়ে বিশ্বজুড়ে যে প্রতিক্রিয়া তৈরি হয়েছে, সেটিও উল্লেখ করেছেন আশরাফুল। তিনি বলেন, ‘সে পাকিস্তানে ভালো কিছু করতে চেয়েছিল। তার সঙ্গে যেভাবে আচরণ করা হচ্ছে, তা অমানবিক। সারা বিশ্বে যে প্রতিবাদ হচ্ছে, তা দেখুন। সবাই বলছে, এটি সঠিক কাজ নয়। আমি মনে করি, অন্তত তার জন্য কিছুটা স্বস
৩ ঘণ্টা আগে
দুই ম্যাচ শেষে পয়েন্টশূন্য বাংলাদেশ। তাতে বিদায়ের দ্বারপ্রান্তেও চলে গেছে। এর আগে প্রথম ম্যাচে উজবেকিস্তানের কাছেে হেরেছে ২–০ গোলে।রোববার ভারতের বিপক্ষে শেষ ম্যাচে নামবে বাংলাদেশ। তবে আজ উজবেকিস্তানের বিপক্ষে ভারত ড্র করলে শেষ হয়ে যাবে বাংলাদেশের মূল পর্বে খেলার আশা।
৪ ঘণ্টা আগে
আর্থিক ক্ষয়ক্ষতির কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান সভাপতি তামিম ইকবাল এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন করতে চাচ্ছেন না। ক্রিকেটারদের ‘ক্ষতিপূরণে’ এবার ম্যাচ ফি বাড়ানো হচ্ছে বলে আজ মিরপুরে সংবাদ সম্মেলনে জানিয়েছেন তামিম।
৪ ঘণ্টা আগে