দুই পাশে বিস্তীর্ণ খেত, মাঝ দিয়ে চলে গেছে রেললাইন। ছোট একটি ইউনিট নিয়ে রেললাইনে শুটিং করছেন নির্মাতা জসিম উদ্দীন জাকির। দূর থেকে দৌড়ে আসছেন বুবলী। ক্যামেরার কাছাকাছি এসে গতি কমালেন। চোখমুখে তাঁর উদ্বেগ ও ক্লান্তি। নির্মাতা ‘কাট’ বলে শট শেষ করলেন। পাশেই ছাতার নিচে একটি চেয়ার রাখা। সেখানে গিয়ে বসলেন বুবলী। এবার পরের শটের প্রস্তুতি। নির্মাতা জানালেন, পরের শটটি বেশ ঝুঁকিপূর্ণ। ট্রেনের নিচে ঝাঁপ দেওয়ার দৃশ্যধারণ হবে। তার জন্য রাখা হয়েছে স্টান্টম্যান।
ঘটনা গত শুক্রবারের। বুবলী যে সিনেমাটির শুটিং করছিলেন, সেটির নাম ‘মায়া, দ্য লাভ’। জসিম উদ্দীন জাকিরের পরিচালনায় এ সিনেমায় বুবলীর নায়ক তিনজন—আনিসুর রহমান মিলন, সাইমন সাদিক ও জিয়াউল রোশান। এ মাসের শুরুর দিকে এফডিসিতে গানের দৃশ্যধারণের মধ্য দিয়ে শুরু হয়েছিল সিনেমাটির শুটিং। গানের পর্ব শেষ। এখন চলছে বাকি দৃশ্যগুলোর কাজ।
নির্মাতা জাকির জানিয়েছেন, ভালোবাসার গল্পে সিনেমাটি তৈরি হচ্ছে। বুবলীকে পাগলের মতো ভালোবাসেন মিলন। কিন্তু বুবলী আবার ভালোবাসেন রোশানকে। তবে সবাইকে চমকে দিয়ে বিয়ের আসর থেকে সাইমনের হাত ধরে পালিয়ে যাবেন বুবলী। এরপর ঘটবে নানা সিনেম্যাটিক ঘটনা।
বুবলী বলেন, ‘অনেক সুন্দর গল্পের সিনেমা ‘‘মায়া, দ্য লাভ’’। গল্প, চরিত্র, লোকেশন, চিত্রনাট্য—সবকিছুতেই ভালো লাগার আবেশ রয়েছে। বলা যায়, আমি এখন এ সিনেমার মায়ায় জড়িয়ে আছি।’
বর্তমানে গাজীপুরের পুবাইলে চলছে ‘মায়া, দ্য লাভ’ সিনেমার দ্বিতীয় লটের শুটিং। ২৩ ফেব্রুয়ারি থেকে সেখানেই আছে সিনেমার ইউনিট। এরপর ফিল্ম ভ্যালিতে শুটিং চলবে আগামী ৩ মার্চ পর্যন্ত। নির্মাতা জানিয়েছেন, ১৪ মার্চ থেকে তৃতীয় লটের শুটিং শুরু হবে। একটানা কাজ করে এ বছরই সিনেমাটি মুক্তি দিতে চান তিনি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
১৬ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫