বাংলাদেশের বাজারে আসছে পরিবেশবান্ধব আধুনিক টু-হুইলার মোটরবাইক ও অটোরিকশা ‘বাঘ’। আগামী ঈদুল ফিতরের আগেই এগুলো বাজারে আসবে বলে জানিয়েছেন প্রস্তুতকারীরা। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বাঘ ইকো মোটরসের প্রেসিডেন্ট কাজী জাসিমুল ইসলাম বাপ্পি।
বাঘ টু-হুইলার মোটরবাইক ও অটোরিকশা বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে মডেল ও সার্বিক দিক বিবেচনায় সবচেয়ে আধুনিক আরামদায়ক ও পরিবেশবান্ধব যানবাহন জানিয়ে জাসিমুল ইসলাম বলেন, ‘নতুন এই গাড়ির প্রধান বিশেষত্ব হলো আইওটি ডিভাইসের সাহায্যে যেকোনো সময় যেকোনো স্থান থেকে (এটি) ট্র্যাক করা যায়। গাড়িটির বিমা করা রয়েছে। ফলে দুর্ঘটনায় আর্থিক সহায়তার ব্যবস্থাও আছে। আগামী ঈদের আগাই বাঘ-এর গাড়িগুলো দেশের রাস্তায় চলাচল করবে।’
বাঘের গাড়িগুলোর পরিবেশগত ও কারিগরি দিক তুলে ধরে জাসিমুল ইসলাম বলেন, ‘গাড়িগুলো লিথিয়াম ব্যাটারি এবং সোলারের সমন্বয়ে চলবে। লিথিয়াম ব্যাটারি অ্যাসিড ব্যাটারির তুলনায় ৩০ শতাংশ ভালো কাজ করে। এগুলো অ্যাসিড ব্যাটারির ওজনের এক-তৃতীয়াংশ। অ্যাসিড ব্যাটারির চেয়ে কমপক্ষে তিন ঘণ্টা দ্রুত চার্জ হয়। এই ব্যাটারিতে সিসা অ্যাসিড না থাকায় দূষণ ঘটবে না। সহজে চার্জিং ব্যবস্থা সহনীয় করতে দেশের বিভিন্ন স্থানে রয়েল চার্জিং স্টেশন স্থাপন করা হয়েছে।’
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বাংলাদেশে অ্যাসিড ব্যাটারি উৎপাদনের কারণে পরিবেশ ব্যাপকভাবে দূষিত হচ্ছে বলে জানিয়েছে। বিষয়টি উল্লেখ করে বাঘ ইকো মোটরসের প্রেসিডেন্ট বলেন, ‘ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর পরিবেশ দেওয়ার লক্ষ্যে রয়্যাল বেঙ্গল ব্যাটারি লিমিটেড অ্যাসিড ব্যাটারির পরিবর্তে পরিবেশবান্ধব লিথিয়াম ব্যাটারি তৈরির উদ্যোগ নেয়। তাইওয়ানের প্রযুক্তি ব্যবহার করে সোলার এবং লিথিয়াম ব্যাটারি একত্রে সংযুক্ত করে দুটি পরিবেশবান্ধব গাড়ি উদ্ভাবন করা হয়। বাংলাদেশের জন্য বিশেষভাবে ডিজাইন করা এই পরিবেশবান্ধব গাড়ির ধারণা হলো বাঘ।’
বাঘ ইকো মোটরসের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মনজুর মাহমুদ মো. এনামুল হক, বাঘ ইকো মোটরসের ব্যবস্থাপনা পরিচালক নাহিদ নওরিন জাহানসহ প্রমুখ।

দেশের বাজারে আবারও সোনার দাম কমাল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন মূল্য তালিকা অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৩৪০ টাকা।
৬ ঘণ্টা আগে
রেমিট্যান্সের ওপর ভর করে রিজার্ভে কিছুটা স্বস্তি মিললেও আমদানি-রপ্তানির ভারসাম্য থেকে শুরু করে বৈদেশিক লেনদেনের সার্বিক হিসাবে অস্বস্তি কাটেনি। রেকর্ড বাণিজ্য ঘাটতি নিয়ে শেষ হওয়া আগের অর্থবছরের পর নতুন অর্থবছরের শুরুতেও সেই ঘাটতির চাপ কমার বদলে বেড়েছে।
১৪ ঘণ্টা আগে
ইতালির ভেনিসে অভিনেত্রী ও শিল্পী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও লাঞ্ছনার ঘটনায় গভীর ক্ষোভ ও নিন্দা জানিয়েছে শিশু কল্যাণকেন্দ্রিক উদ্যোগ সিজিইপি। হামলাটি জুলাই ২০২৪-এর অভ্যুত্থানে অংশগ্রহণকারী ও সমর্থকদের ওপর দেশের বাইরে আওয়ামী লীগের সমর্থকদের ধারাবাহিক হামলার অংশ বলেও দাবি করা হয়েছে।
১৭ ঘণ্টা আগে
সুগন্ধি চালের স্থানীয় বাজারদর দীর্ঘদিন ধরেই ঊর্ধ্বমুখী। বিক্রেতারা জানিয়েছেন, বাজারে সরবরাহ কম। কৃষকেরা দাবি করেছেন, তাঁদের হাতে কোনো সুগন্ধি চালের মজুত নেই, সবই বিক্রি করে দিয়েছেন। কৃষকের পাশাপাশি বিক্রেতাদেরও অভিযোগ, বাজারে সুগন্ধি চালের কৃত্রিম সংকট ও মূল্যবৃদ্ধি করা হয়েছে। এ খাতের বড় ব্যবসায়ীরা
১৮ ঘণ্টা আগে