
প্রায় ১২ বছর নিখোঁজ থাকার পর মালিকের সঙ্গে পুনরায় মিলিত হয়েছে জোয়ি নামের একটি কুকুর। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এই ঘটনাটি ঘটেছে। সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ক্যালিফোর্নিয়ার স্টকটনের কাছে একটি বাড়ির কাছে এক গাড়ি থেকে জোয়িকে ফেলে দেওয়া হয়। পরে স্থানীয় এক ব্যক্তি কুকুরটিকে তুলে নিয়ে পুলিশে ফোন দেন। ফোনে ওই ব্যক্তি পুলিশকে জানান, কুকুরটিকে বেশ বয়স্ক ও অসুস্থ বলে মনে হচ্ছে। পুলিশের কাছে নিয়ে যাওয়ার পর এক পশুসেবা কর্মকর্তা কুকুরটির মাইক্রো চিপ স্ক্যান করে আবিষ্কার করেন যে কুকুরটি ২০১০ সাল থেকে নিখোঁজ ছিল।
জোয়ির মালিক মিশেল বলেন, ‘আমি কখনোই আশা করিনি এমনটা ঘটবে। আমি সত্যিই উত্তেজিত।’
ক্যালিফোর্নিয়ার সান জোয়াকিন কাউন্টির শেরিফ অফিস জানিয়েছে, জোয়ি এত দিন ধরে নিখোঁজ থাকায়, মাইক্রো চিপ কোম্পানি তাকে ২০১৫ সালে মৃতের তালিকায় অন্তর্ভুক্ত করেছিল।
জোয়ির মাইক্রো চিপ স্ক্যানকারী কর্মকর্তা ব্র্যান্ডন লেভিন চিপ থেকে পাওয়া তথ্য অনুসরণ করে জোয়ির মালিক মিশেলের নম্বর পান। মিশেলকে কল দিয়ে তাঁর সাড়া পেয়ে বেশ উত্তেজিত হয়ে পড়েন লেভিন। তিনি জানান, তিনি সম্পূর্ণ হতবাক হয়ে গিয়েছিলেন।
২০১০ সালে জোয়ি যেখান থেকে নিখোঁজ হয়েছিল তার প্রায় ৬০ মাইল দূরে লাফায়েতে কুকুরটিকে পাওয়া গেছে বলে জানিয়ে মিশেল বলেন, ‘আমরা জোয়ি ও তার যমজ বোন পাউন্ডকে তাদের ছয় মাস বয়স থেকে লালনপালন করেছি। এর মাত্র ছয় মাস পর সে হারিয়ে যায়।’
কীভাবে জোয়ি হারিয়ে গিয়েছিল সে প্রসঙ্গে বলতে গিয়ে মিশেল বলেন, ‘আমরা ২০ মিনিটের জন্য একটি দোকানে গিয়েছিলাম। ফিরে এসে দেখি সে নিখোঁজ। তবে আমি আশা করি, তাকে সুস্থ করে ফিরিয়ে আনতে পারব এবং তাকে বাকি জীবন ভালোভাবে বাঁচতে দিতে আমি দারুণভাবে আগ্রহী।’

যুক্তরাষ্ট্র দাবি করেছেছে, চীনভিত্তিক এক দল হ্যাকার মার্কিন বিচার বিভাগ, নাসা, ফেডারেল রিজার্ভ, মার্কিন সিনেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি সংস্থার নেটওয়ার্কে প্রবেশের চেষ্টা এবং কিছু ক্ষেত্রে সফল অনুপ্রবেশ চালিয়েছে। তবে তারা এই প্রচেষ্টা ব্যাহত করে দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন...
১ ঘণ্টা আগে
নেপালে বুধবারের ভয়াবহ আকস্মিক বন্যার কারণ কোনো ভূমিকম্প নয়, বরং হিমবাহ থেকে বরফ ও পাথরের শক্তিশালী ধস। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) প্রথমে ঘটনাটিকে ৪ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প হিসেবে শনাক্ত করলেও পরে তথ্য সংশোধন করে জানায়, সেখানে কোনো ভূমিকম্প ঘটেনি।
১ ঘণ্টা আগে
নেপাল-তিব্বত সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ আকস্মিক বন্যায় অন্তত ১৬২ জন নিহত হয়েছেন। বন্যার প্রবল তোড়ে ভেসে গেছে কয়েকটি গ্রাম। ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক, সেতু ও বিদ্যুৎ প্রকল্প। এ ঘটনায় শত শত মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
ইরানের মুদ্রা রিয়াল আবারও ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। দেশটির মুক্তবাজারে এখন ১ মার্কিন ডলারের বিনিময় মূল্য প্রায় ২০ লাখ ২১ হাজার ৯৫০ রিয়াল। সম্প্রতি ইরানের ওপর ইতিহাসের সবচেয়ে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এরপরেই রিয়ালের এই নজিরবিহীন অবমূল্যায়ন হয়েছে...
১৫ ঘণ্টা আগে