অনলাইন-অফলাইন উভয় ক্ষেত্রেই মাতৃভাষার সঠিক ব্যবহারে সচেতনতা বাড়াতে ভাষা শহীদদের আত্মত্যাগের সম্মানার্থে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘অনলাইনের ভাষা’ শীর্ষক এক ক্যাম্পেইন চালু করেছে গ্রামীণফোন। রোববার গ্রামীণফোনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলা ভাষার নেতিবাচক ব্যবহার রুখতে স্টিকার ইমেজ ব্যবহারের মাধ্যমে তরুণদের মাঝে সচেতনতা তৈরিতেই এ ক্যাম্পেইনটি চালু করা হয়েছে।
গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার সাজ্জাদ হাসিব বলেন, ‘অনলাইনের ভাষা আমাদের কাছে ক্যাম্পেইনের চেয়েও বেশি কিছু, আমাদের হৃদয়ের অনেক কাছের। দায়িত্বশীল করপোরেট সিটিজেন হিসেবে অনলাইন পরিসরে সবাইকে নিরাপদ রাখতে বিগত বছরগুলোতে আমরা সচেতনতামূলক উদ্যোগ গ্রহণ করছি। এ উদ্যোগে অংশগ্রহণ করতে এবং অনলাইনের ভাষার দায়িত্বশীল ব্যবহারে একে অন্যকে সহায়তা করতে আমি আমাদের সম্মানিত গ্রাহক, পার্টনার, পৃষ্ঠপোষক ও অংশীজনদের স্বাগত জানাই।’
টেক সার্ভিস লিডার ও ডিজিটাল বাংলাদেশের কানেকটিভিটি পার্টনার হিসেবে গ্রামীণফোন এর আগেও বাংলা ভাষা নিয়ে বিভিন্ন ধরনের সচেতনতামূলক উদ্যোগ গ্রহণ করেছে। ২০২১ সালে প্রতিষ্ঠানটি ২৫ পয়সায় মোবাইল-টু-মোবাইল বাংলা এসএমএস ট্যারিফ সুবিধা চালু করেছে। এর ফলে, কোনো ব্যবহারকারী যদি বাংলায় এসএমএস লিখে কাউকে পাঠায় তাহলে তাকে প্রচলিত মূল্যের পরিবর্তে মাত্র ২৫ পয়সা খরচ করতে হবে। এ ছাড়া গত বছরের ফেব্রুয়ারি মাসে গ্রামীণফোন ‘ভাষার প্রতি ভালোবাসা’ শীর্ষক একটি উদ্যোগও চালু করে। সঠিকভাবে বাংলা জানা থাকলে যে যোগাযোগের সীমাবদ্ধতা দূর হয় প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের এ বিশ্বাসের ওপরই গুরুত্বারোপ করে এ উদ্যোগটি।
এ ছাড়া, ২০২০ সালে চালু হওয়া ‘কথাগুলো হারিয়ে না যাক শব্দের অভাবে’ এ প্রতিপাদ্যের অধীনে গ্রামীণফোন একটি বিশেষ উদ্যোগ নেয়। এ উদ্যোগের মাধ্যমে গ্রামীণফোন এর ওয়েবসাইট ও সেলফ সার্ভিস ডিজিটাল কেয়ার অ্যাপ মাইজিপিতে বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের জন্য গ্রাহকসেবা চালু করে। যেখানে শ্রবণ ও বাক প্রতিবন্ধীদের জন্য সাইন-লাইন ডিজিট কেয়ার সুবিধা প্রদান করা হয়।

উচ্চ মূল্যস্ফীতি, বিনিয়োগে স্থবিরতা ও বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে বাস্তবমুখী ও সংস্কারমুখী করার আহ্বান জানিয়েছেন অর্থনীতিবিদ, উদ্যোক্তা ও নীতিনির্ধারকেরা। তাঁদের মতে, করকাঠামোর সংস্কার, বিনিয়োগবান্ধব পরিবেশ, আর্থিক খাতে সুশাসন...
২ ঘণ্টা আগে
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পরামর্শ অনুযায়ী সব পণ্য ও সেবায় ১৫ শতাংশ একক ভ্যাট আরোপ করা হলে দেশে নতুন করে প্রায় ১ কোটি ৬৫ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশ ব্যাংকের ৩ হাজার কোটি টাকার ক্লাস্টার ফাইন্যান্সিং স্কিমের আওতায় পুনঃ অর্থায়নের জন্য ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি একটি অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর করেছে। এই স্কিমের আওতায় উদ্যোক্তারা মাত্র ৭ শতাংশ বার্ষিক সুদে ঋণ সুবিধা গ্রহণ করতে পারবেন, যা তাঁদের ব্যবসা সম্প্রসারণ, উৎপাদনশীলতা বৃদ্ধি ও নতুন
১৯ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহকে জড়িয়ে ছড়ানো বিভিন্ন অভিযোগকে ‘মিথ্যা ও বানোয়াট’ দাবি করে প্রতিবাদ জানিয়েছে নগদ কর্তৃপক্ষ। বেতন, গাড়ি ব্যবহার, যাতায়াত ভাতা, বোর্ড সম্মানী, ব্যক্তিগত খরচ ও নিরাপত্তা-সংক্রান্ত অভিযোগ নাকচ করেছে প্রতিষ্ঠানটি।
১৯ ঘণ্টা আগে