
করোনা মহামারির মধ্যে এবারের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী জুন থেকে আগস্ট মাসের মধ্যে নেওয়া হতে পারে বলে শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছেন।
সচিবালয়ে আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘জুন থেকে আগস্টের মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়ার চেষ্টা করব। সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হবে। কম বিষয়ে পরীক্ষা নেওয়া হবে কি না, পরীক্ষার কাছাকাছি গিয়ে বলতে পারব।’
প্রতিবছর ১ ফেব্রুয়ারি থেকে এসএসসি এবং ১ এপ্রিল থেকে এইচএসসি পরীক্ষার সূচি নির্ধারণ করা হয়েছে। করোনার কারণে ২০২০ সাল থেকে নির্ধারিত সময়ে পাবলিক পরীক্ষাগুলো নেওয়া সম্ভব হয়নি।

সাশ্রয়ী টিউশন ফিসহ অন্যান্য সুবিধার জন্য একসময় দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীদের কাছে চিকিৎসা শিক্ষার অন্যতম গন্তব্য ছিল বাংলাদেশের বেসরকারি মেডিকেল কলেজগুলো। কিন্তু তিন শিক্ষাবর্ষ ধরে বিদেশি শিক্ষার্থী ধারাবাহিকভাবে কমছে।
২ ঘণ্টা আগে
দেশে উচ্চশিক্ষার জন্য বিদেশি শিক্ষার্থী আসা ধারাবাহিকভাবে কমছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সর্বশেষ তথ্য অনুযায়ী, এক বছরের ব্যবধানে দেশে বিদেশি শিক্ষার্থী কমেছে ২৫ শতাংশের বেশি।
৩ ঘণ্টা আগে
সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী স্থায়ীভাবে সর্বনিম্ন ৩৫ বছর এবং ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের জন্য অস্থায়ীভাবে ৪০ বছর করার দাবিতে সরকারকে এক সপ্তাহের আলটিমেটাম দিয়েছেন চাকরিপ্রত্যাশীরা। ১৬ জুলাইয়ের মধ্যে এ বিষয়ে দৃশ্যমান সিদ্ধান্ত না এলে কঠোর...
৮ ঘণ্টা আগে
চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, ১৬ জুলাই পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত সভায় শিক্ষামন্ত্রী ও শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১০ ঘণ্টা আগে