Ajker Patrika

ফ্রান্সে টুলুজ বিশ্ববিদ্যালয়ে ইফেল বৃত্তি: স্নাতকোত্তর ও পিএইচডিতে বিনা মূল্যে পড়ার সুযোগ

শিক্ষা ডেস্ক
আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ০৮: ১৫
ফ্রান্সে টুলুজ বিশ্ববিদ্যালয়ে ইফেল বৃত্তি: স্নাতকোত্তর ও পিএইচডিতে বিনা মূল্যে পড়ার সুযোগ
ছবি: সংগৃহীত

ফ্রান্সে উচ্চশিক্ষা নিতে আগ্রহী আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ২০২৭ সালের ‘ফ্রান্স এক্সিলেন্স ইফেল স্কলারশিপ’ ঘোষণা করা হয়েছে। এই বৃত্তির আওতায় দেশটির টুলুজ বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর এবং পিএইচডি পর্যায়ে পড়াশোনা ও গবেষণার সুযোগ রয়েছে। মেধাবী শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণায় উৎসাহিত করতে ফ্রান্স সরকার এই বৃত্তি দেয়।

ফ্রান্সের ইউরোপ ও পররাষ্ট্রবিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে পরিচালিত এই কর্মসূচি বাস্তবায়ন করে ক্যাম্পাস ফ্রান্স। তবে শিক্ষার্থীরা সরাসরি আবেদন করতে পারবেন না। ফ্রান্সের যোগ্য কোনো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে মনোনয়ন পেতে হবে। টুলুজ বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে আবেদন করতে আগ্রহীদের প্রথমে বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

বৃত্তির সুযোগ-সুবিধা

নির্বাচিত শিক্ষার্থীরা প্রতি মাসে ১ হাজার ২০০ ইউরো ভাতা পাবেন। এ ছাড়া রয়েছে নিজ দেশ থেকে ফ্রান্সে যাওয়া এবং পড়াশোনা শেষে দেশে ফেরার ইকোনমি শ্রেণির বিমানভাড়া, ফ্রান্সের অভ্যন্তরে যাতায়াত খরচে সহায়তা এবং স্বাস্থ্যবিমা সুবিধা।

পাশাপাশি আবাসন খুঁজে পেতে সহায়তা, বিশ্ববিদ্যালয়ের ক্রুস আবাসিক হল বা বেসরকারি আবাসনে থাকার সম্ভাবনা এবং বিভিন্ন সাংস্কৃতিক, ক্রীড়া ও বিনোদনমূলক কর্মকাণ্ডে বিশেষ ছাড় পাওয়া যাবে।

যেসব বিষয়ে পড়ার সুযোগ

ইফেল বৃত্তির আওতায় বিজ্ঞান ও প্রযুক্তি শাখায় জীববিজ্ঞান ও স্বাস্থ্যবিজ্ঞান, পরিবেশগত রূপান্তর, গণিত ও ডিজিটাল প্রযুক্তি, প্রকৌশল ও প্রকৌশলবিজ্ঞান বিষয়ে পড়ার সুযোগ রয়েছে। মানবিক ও সামাজিক বিজ্ঞানের মধ্যে রয়েছে ফরাসি ইতিহাস, ভাষা ও সভ্যতা, আইন ও রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি ও ব্যবস্থাপনা।

আবেদনের যোগ্যতা

মাস্টার্স পর্যায়ে আবেদনকারীর বয়স সর্বোচ্চ ২৯ বছর হতে হবে। ২০২৭ সালের আবেদনপ্রক্রিয়ার জন্য জন্মতারিখ ৩১ মার্চ ১৯৯৭-এর পরে হতে হবে। আবেদনকারীকে ফ্রান্সের বাইরের দেশের নাগরিক হতে হবে এবং আবেদনের সময় ফ্রান্সে অধ্যয়নরত থাকা যাবে না। ইফেল বৃত্তির আওতাভুক্ত মাস্টার্স বা প্রকৌশল বিষয়ে ভর্তি হওয়ার যোগ্যতাও থাকতে হবে। আগে মাস্টার্স পর্যায়ে এই বৃত্তি পাওয়া কিংবা আবেদন করে প্রত্যাখ্যাত হওয়া যাবে না।

পিএইচডি পর্যায়ে আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে। ২০২৭ সালের জন্য জন্মতারিখ ৩১ মার্চ ১৯৯১-এর পরে হতে হবে। এ ছাড়া সংশ্লিষ্ট বিষয়ে গবেষণার প্রস্তাব, টুলুজ বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক বা গবেষকের সমর্থন এবং বিশ্ববিদ্যালয়টিতে পিএইচডিতে নিবন্ধন বা নিবন্ধনের পরিকল্পনা থাকতে হবে। আগে বৃত্তি পাওয়া এবং অন্য আবেদনসংক্রান্ত নিয়মও বিবেচনায় নেওয়া হবে।

প্রয়োজনীয় কাগজপত্র

আবেদনের জন্য পাসপোর্ট বা পরিচয়পত্রের অনুলিপি, ফরাসি অথবা ইংরেজি ভাষায় হালনাগাদ জীবনবৃত্তান্ত, সর্বশেষ শিক্ষাগত সনদ, বিগত তিন বছরের একাডেমিক ট্রান্সক্রিপ্ট, ভাষাগত দক্ষতার সনদ এবং মোটিভেশন লেটার ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রস্তুত রাখতে হবে।

যেভাবে আবেদন করবেন

মাস্টার্সে আগ্রহীদের প্রথমে টুলুজ বিশ্ববিদ্যালয়ের কোর্স তালিকা থেকে ইফেল বৃত্তির আওতাভুক্ত বিষয় নির্বাচন করতে হবে। এরপর যোগ্যতা যাচাই করে প্রয়োজনীয় কাগজপত্রসহ বিশ্ববিদ্যালয়ের অনলাইন প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে। এই পর্যায়ে আবেদনের শেষ সময় ১৫ নভেম্বর ২০২৬।

পিএইচডি প্রার্থীদের প্রথমে বিশ্ববিদ্যালয়ের ডক্টরাল স্কুল ও গবেষণাগারগুলোর তথ্য দেখতে হবে। নিজের গবেষণার বিষয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ শিক্ষক বা গবেষক নির্বাচন করে তাঁর সঙ্গে যোগাযোগ করতে হবে। গবেষণার পরিকল্পনা তুলে ধরে বৃত্তির আবেদনে সমর্থন নিতে হবে। এরপর বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন করতে হবে। এই পর্যায়ে শেষ সময় ২৯ নভেম্বর ২০২৬।

আবেদনের শেষ সময়

টুলুজ বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে প্রাথমিক আবেদনের শেষ সময় মাস্টার্সে ১৫ নভেম্বর এবং পিএইচডিতে ২৯ নভেম্বর ২০২৬। অন্যদিকে, ইফেল বৃত্তির চূড়ান্ত আবেদন জমা দেওয়ার শেষ সময় ৬ জানুয়ারি ২০২৭। বিশ্ববিদ্যালয়ের বাছাইয়ে মনোনীত শিক্ষার্থীদের আবেদন ক্যাম্পাস

ফ্রান্সে পাঠানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত