রাশিয়ার সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই সাইবার হামলার শিকার হয়েছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও দুই ব্যাংকের ওয়েবসাইট। স্থানীয় সময় মঙ্গলবার এই হামলা চালানো হয়। ইউক্রেন সরকারের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে।
তবে এই হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি।
এ ঘটনার তদন্ত করছে ইউক্রেনের রাষ্ট্রীয় প্রযুক্তিগত নিরাপত্তা ও গোয়েন্দা পরিষেবা সংস্থা স্টেট সার্ভিস অব স্পেশাল কমিউনিকেশনস অ্যান্ড ইনফরমেশন প্রটেকশন অব ইউক্রেন। সংস্খাটির ডেপুটি চেয়ারম্যান ভিক্টর জোরা সিএনএনকে বলেন, এখনই কাউকে দায়ী করা যাচ্ছে না।
গত দুই মাস ধরে রাশিয়া-ইউক্রেন সীমান্তে ১ লাখেরও বেশি সেনা মোতায়েন রেখেছে রাশিয়া। যুক্তরাষ্ট্র সতর্ক করে বলেছে, যেকোনো সময় হামলা চালাতে পারে রাশিয়া।
বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেন সীমান্ত থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দেওয়ার কিছুক্ষণ পরই ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটটি হ্যাক হয়। একই সময়ে রাজধানী কিয়েভের দুই ব্যাংকের ওয়েবসাইটে হামলা চালিয়ে ব্যাংকিং নেটওয়ার্ক বন্ধ করে দেয় হ্যাকাররা। এতে গ্রাহকেরা পড়েন সীমাহীন ভোগান্তিতে।
ন্যাটোর সদস্যপদ লাভের চেষ্টা করছিল ইউক্রেন। সেজন্য দেশটির ওপর চাপ সৃষ্টির করতেই সীমান্তে সেনা মোতায়েন করেছিল রাশিয়া। ন্যাটোকে রাশিয়া বরাবরই পাশ্চাত্য শক্তিসমূহের আধিপত্য বিস্তারের হাতিয়ার হিসেবে মনে করে।

ইউক্রেন ও রাশিয়ার চলমান যুদ্ধাবস্থায় একটি বড় রাজনৈতিক মোড় দেখা যাচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে সরাসরি একটি খোলা চিঠি পাঠিয়ে মুখোমুখি শান্তি আলোচনার প্রস্তাব দিয়েছেন।
১০ মিনিট আগে
লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ইরানের বিরুদ্ধে তাঁর দেশকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতে দর-কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছেন। একই সঙ্গে তিনি তেহরানকে লেবাননের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধের দাবি জানিয়েছেন।
১ ঘণ্টা আগে
জাপানে পারিবারিক ভ্রমণে গিয়ে নিখোঁজ হয়েছেন যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের ২০ বছর বয়সী তরুণ জেমস ওয়েস্টন হিগিনবোথাম। গত ২৯ মে জাপানের কিয়োটো শহরে পরিবারের কাছ থেকে আলাদা হয়ে যাওয়ার পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি।
২ ঘণ্টা আগে
ওমান সাগরে অবস্থানরত মার্কিন রণতরি লক্ষ্য করে সতর্কতামূলক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে ইরানের নৌবাহিনী। ইরানের বাণিজ্যিক জাহাজ, তেলবাহী ট্যাংকার জব্দসহ সমুদ্রপথে যাতায়াতকারী নৌযানগুলোকে হয়রানির অভিযোগ তুলে তেহরান এই পদক্ষেপ নিয়েছে...
২ ঘণ্টা আগে