প্রতিবছরই ভালোবাসা দিবসে প্রচারের জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে টিভি চ্যানেলগুলো। বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠান নিজেদের ইউটিউব চ্যানেলে প্রচারের জন্যও বিশেষ নাটক তৈরি করে এ দিবসকে সামনে রেখে। এবারও তৈরি হয়েছে একগুচ্ছ নাটক। অভিনয় করেছেন জনপ্রিয় তারকারা।
এনটিভিতে ‘ঋণ’
রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে নাটক ‘ঋণ’। লিখেছেন সাজিন আহমেদ বাবু, বানিয়েছেন তুহিন হোসেন। অভিনয়ে ফারহান আহমেদ জোভান, তানজিন তিশা, শহীদুল্লাহ সবুজ প্রমুখ।
আরটিভিতে ‘প্রেমিক নাম্বার ওয়ান’
রাত ১০টায় প্রচার হবে নাটক ‘প্রেমিক নাম্বার ওয়ান’। লিখেছেন মুনতাহা বৃত্তা, পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিংকু। অভিনয়ে জোভান, তানজিন তিশা ও মুসাফির সৈয়দ।
বিটিভিতে ‘ফাল্গুনে ভালোবাসার দিন’
রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচার হবে নাটক ‘ফাল্গুনে ভালোবাসার দিন’। সোহরাব হোসেনের গল্প ভাবনায় নাটকটি লিখেছেন রেজাউর রহমান ইজাজ। প্রযোজনা করেছেন মাহবুবা ফেরদৌস। অভিনয় করেছেন সাদিয়া ইসলাম মৌ, হিল্লোল ও টুপুর।
এটিএন বাংলায় ‘ভালোবেসে যাই’
রাত ১১টা ৫০ মিনিটে প্রচার হবে নাটক ‘ভালোবেসে যাই’। লিখেছেন মঞ্জুর মরু, বানিয়েছেন রাকেশ বসু। অভিনয় করেছেন আজিজুল হাকিম, রোজি সিদ্দিকী, জোভান, সাফা কবির প্রমুখ।
মাছরাঙায় ৩ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
শাফায়েত মনসুর রানা বানিয়েছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র সিরিজ ‘কে কখন কীভাবে’। এতে থাকছে তিনটি গল্প—‘হট প্যাটিস’, ‘ব্ল্যাক বক্স’ ও ‘অপ্রকাশিত’। অভিনয় করেছেন সালমান মুক্তাদির, সাবিলা নূর, ইরফান সাজ্জাদ, তাসনিয়া ফারিণ, ইয়াশ রোহান ও সামিরা খান মাহি। মাছরাঙা টেলিভিশনে ১০টা ৩০ মিনিটে প্রচার হবে চলচ্চিত্রগুলো।
কাছে আসার ৩ গল্প
ক্লোজআপ দ্বিধাহীন কাছে আসার গল্পে এবার থাকছে তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। ‘ফাগুন থেকে ফাগুনে’ বানিয়েছেন অমিতাভ রেজা চৌধুরী। অভিনয়ে সাফা কবীর, সুদীপ বিশ্বাস দীপ। ‘নাইস টু মিট ইউ’ বানিয়েছেন রাসেল সিকদার। অভিনয়ে মুমতাহিনা টয়া, তামিম মৃধা। ‘আর থেকো না দূরে’ বানিয়েছেন রাকা নোশিন নাওয়ার। অভিনয়ে ইরফান সাজ্জাদ, সুনেহরা। এনটিভিতে রাত ৮টা ২০ মিনিটে প্রচার হবে এগুলো।
নিশো-মেহ্জাবীনের ‘লাফ’
‘লাফ’ নাটকে অভিনয় করেছেন আফরান নিশো ও মেহ্জাবীন চৌধুরী। বানিয়েছেন মিজানুর রহমান আরিয়ান। মুক্তি পাবে বঙ্গবিডির ইউটিউব চ্যানেলে।
নিশো-সাবিলার ‘ক্রসকানেকশন’
আফরান নিশো ও সাবিলা নূর জুটি হয়ে অভিনয় করেছেন ‘ক্রস কানেকশন’ নাটকে। জাকারিয়া সৌখিন নির্মিত এ নাটকে দেখানো হয়েছে ল্যান্ডফোনের দিনগুলোর গল্প। মুক্তি পাবে সিএমভির ইউটিউব চ্যানেলে।
অপূর্ব-সাবিলার তিন নাটক
ভালোবাসা দিবসের তিনটি নাটকে জুটি হয়েছেন জিয়াউল ফারুক অপূর্ব ও সাবিলা নূর। রুবেল হাসান নির্মিত ‘হৃদয় জুড়ে’ মুক্তি পাবে ক্লাব ১১ ইউটিউব চ্যানেলে। একই নির্মাতার ‘স্পাই লাভ’ দেখা যাবে সিএমভির ইউটিউব চ্যানেলে। এ ছাড়া জি-সিরিজের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে বি.ইউ শুভ নির্মিত ‘মিস্টার নার্ভাস’।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
২ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫