যে কোনো সময় ইউক্রেনে হামলা চালাতে পারে রাশিয়া। এমন শঙ্কায় নাগরিকদের দ্রুত ইউক্রেন ছাড়ার আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডসহ সাতটি দেশ। এর আগে যুক্তরাষ্ট্রও দেশটির নাগরিকদের দ্রুত ইউক্রেন ছাড়ার আহ্বান জানিয়েছে। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম স্কাই নিউজের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
স্কাই নিউজের প্রতিবেদনে বলা হয়, জাপান, দক্ষিণ কোরিয়া, নেদারল্যান্ডস, লাটভিয়া, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড নাগরিকদের ইউক্রেন ছাড়তে বলেছে।
নিউজিল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়, ইউক্রেনে নিউজিল্যান্ডের কূটনৈতিক প্রতিনিধি নেই। তাই ইউক্রেনে নিউজিল্যান্ডের কূটনৈতিক সহায়তা প্রদানের সরকারের ক্ষমতা খুবই সীমিত। ইউক্রেনের নিরাপত্তা পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হতে পারে। এই পরিস্থিতিতে নিউজিল্যান্ডের নাগরিকদের সরকারের সরিয়ে নেওয়ার ওপর নির্ভর করা উচিত হবে না।
গতকাল শুক্রবার যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, ইউক্রেনে ব্রিটিশ নাগরিকদের এখনই চলে আসা উচিত।
যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো বলছে, রাশিয়া ইউক্রেন সীমান্তে লক্ষাধিক সেনা মোতায়েন করেছে। যেকোনো সময় ইউক্রেনে সামরিক অভিযান চালাতে পারে। তবে রাশিয়া বারবারই পশ্চিমাদের তোলা এ অভিযোগ অস্বীকার করছে। দেশটি বলছে, ইউক্রেনে হামলা চালানোর কোনো পরিকল্পনা মস্কোর নেই।
যুক্তরাষ্ট্রভিত্তিক মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান মাক্সার টেকনোলজিস দাবি করেছে, ইউক্রেনের কাছে বেশ কয়েকটি এলাকায় নতুন করে সেনা মোতায়েন করেছে রাশিয়া।
মাক্সার টেকনোলজিসের বরাত দিয়ে রয়টার্স বলছে, ক্রিমিয়া, রাশিয়ার পশ্চিমাঞ্চল ও বেলারুশের বিভিন্ন জায়গায় নতুন করে রুশ সেনা মোতায়েন হতে দেখা গেছে।
ইউক্রেন সম্পর্কিত আরও পড়ুন:

সৌদি আরবের সঙ্গে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির পর এবার কুয়েতের সঙ্গেও একটি বড় ধরনের সামরিক ও জ্বালানি চুক্তি নিয়ে এগোচ্ছে পাকিস্তান। মধ্যপ্রাচ্যের এই ভূ-রাজনৈতিক মেরুকরণের আবহে দক্ষিণ এশিয়ার পারমাণবিক অস্ত্রধারী এই দেশটির প্রকৃত সামরিক শক্তি এবং তাদের অস্ত্রাগারের সক্ষমতা...
১৪ ঘণ্টা আগে
মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে মালয়েশিয়ার উদ্দেশে মানব পাচারকারীদের নৌকায় পাড়ি দেওয়া অন্তত ৫৩০ রোহিঙ্গা আশ্রয়প্রার্থী প্রায় তিন সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন। মানবাধিকারকর্মী ও পর্যবেক্ষকদের ধারণা, বৈরী আবহাওয়া ও উত্তাল সাগরে নৌকা দুটি ডুবে গেছে।
১৪ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন অ্যান্ডি বার্নহাম। দলের সংসদ সদস্যদের সমর্থনে তিনি স্যার কিয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হয়েছেন। এর মধ্য দিয়ে আগামী সোমবার (২০ জুলাই) তিনি আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
১৪ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে অ্যান্ডি বার্নহাম দেশজুড়ে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার ও মানুষের জীবনে ‘আশা ফিরিয়ে আনার’ অঙ্গীকার করেছেন। শুক্রবার (১৭ জুলাই) লন্ডনে ট্রেডস ইউনিয়ন কংগ্রেস (টিইউসি) সদর দপ্তরে অনুষ্ঠিত বিশেষ দলীয় সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে নেতা
১৫ ঘণ্টা আগে