ইউক্রেন নিয়ে চলমান সংকটের মধ্যেই রাশিয়ার সেনাপ্রধান ভ্যালেরি গেরাসিমভের সঙ্গে ফোনালাপ করেছেন যুক্তরাষ্ট্রের সেনাপ্রধান জেনারেল মার্ক মিলি। মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদরদপ্তর পেন্টাগনের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
পেন্টাগনের মুখপাত্র কর্নেল ডেভ বাটলার বলেন, জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান মিলি এবং রাশিয়ান জেনারেল স্টাফের প্রধান গেরাসিমভ নিরাপত্তা-সম্পর্কিত উদ্বেগের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। অতীতের মতো উভয়েই তাদের কথোপকথন গোপন রাখতে সম্মত হয়েছেন।
মার্ক মিলি ও ভ্যালেরি গেরাসিমভের ফোনালাপ এই প্রথম নয় তবে তাদের কথোপকথন বিরল।
গত নভেম্বরে ইউক্রেন ইস্যুতে রাশিয়ার সেনাপ্রধান ভ্যালেরি গেরাসিমভের সঙ্গে ফোনালাপ করেছিলেন যুক্তরাষ্ট্রের সেনাপ্রধান জেনারেল মার্ক মিলি। মস্কো জানায়, গত সেপ্টেম্বরে ফিনল্যান্ডেও সাক্ষাৎ করেন এই দুই জেনারেল। তখন দুই দেশের মধ্যে সামরিক সংঘাত প্রতিরোধের উপায় নিয়ে আলোচনা হয়।
বাটলার জানান, মার্কিন সেনাপ্রধান শুক্রবার ফ্রান্স, কানাডা, জার্মানি, ইতালি, পোল্যান্ড, রোমানিয়া এবং ব্রিটেনের সেনাপ্রধানের সঙ্গেও আলোচনা করেছেন।
পেন্টাগনের মুখপাত্র বলেন, সামরিক নেতারা পারস্পরিক নিরাপত্তা উদ্বেগের বিষয় নিয়ে আলোচনা করেছেন।

আধুনিক যুদ্ধবিমানের ভিড়েও নিজের অপরিহার্যতা আবারও প্রমাণ করল মার্কিন বিমানবাহিনীর শক্তিশালী অ্যাটাক বিমান এ-১০ ‘ওয়ার্টহগ’। ইরানের সঙ্গে চলমান সংঘাতের গুরুত্ব বিবেচনা করে এই যুদ্ধবিমানটির অবসরের সময়সীমা ২০২৬ থেকে বাড়িয়ে ২০৩০ সাল পর্যন্ত নির্ধারণ করেছে পেন্টাগন।
২২ মিনিট আগে
হরমুজ প্রণালিতে অন্তত তিনটি কনটেইনার জাহাজে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। আজ বুধবার এই গুলির ঘটনা ঘটে। সামুদ্রিক নিরাপত্তা সূত্র এবং যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) বিষয়টি জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩৯ মিনিট আগে
পাকিস্তান লিবিয়ার পূর্বাঞ্চলের সামরিক শাসক খলিফা হাফতারের নেতৃত্বাধীন সরকারের কাছে কিছু অস্ত্র সরবরাহ করেছে। এই চুক্তির অর্থায়ন করেছে সৌদি আরব। এমনটাই জানিয়েছেন বিষয়টি সম্পর্কে অবগত পশ্চিমা ও আরব কর্মকর্তারা মিডল ইস্ট আইকে এই তথ্য জানিয়েছেন।
১ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল মঙ্গলবার ইরানের সঙ্গে অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়েছেন। ট্রাম্পের এই ঘোষণাকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইরান-যুক্তরাষ্ট্র মধ্যে আবারও আলোচনা শুরুর সম্ভাবনা হিসেবে দেখছে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান। আর বিশ্লেষকেরা বলছেন,
২ ঘণ্টা আগে