গত বুধবার পূর্ব ইউরোপে অতিরিক্ত ৩ হাজার সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র, যা ইউক্রেন পরিস্থিতিকে আরও জটিল করেছে। এ অবস্থায় গতকাল ইউক্রেন সফরে গেলেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। শিগগির রাশিয়া সফরেরও কথা রয়েছে তাঁর। আলোচনা চলছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের তুরস্ক সফরের।
তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু জানায়, আজ (গতকাল) তুরস্ক-ইউক্রেনের কূটনৈতিক সম্পর্ক ৩০ বছর পূর্ণ করেছে। এ উপলক্ষে প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির নিমন্ত্রণে ইউক্রেন সফরে যাচ্ছেন এরদোয়ান। সফরে ইউক্রেনে তুরস্কের ড্রোন উৎপাদনের একটি চুক্তি সই হবে।
আল জাজিরা জানায়, ইতিমধ্যে ইউক্রেনে ড্রোন বিক্রি করেছে তুরস্ক। আর এসব ড্রোন পূর্ব ইউক্রেনে ব্যবহার করা হচ্ছে, যেখানে ইউক্রেন সেনাবাহিনী ও রাশিয়ার সহায়তাপুষ্ট বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে ২০১৪ সাল থেকে যুদ্ধ চলছে।
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটোয় সেনাসংখ্যার দিক থেকে তুরস্কের অবস্থান দ্বিতীয়। কিন্তু যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা অমান্য করে রাশিয়া থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কিনেছে তুরস্ক। রাশিয়ার প্রাকৃতিক গ্যাসের ওপর বড় রকমের নির্ভরশীল তুরস্ক। তা ছাড়া রুশ পর্যটক আসা বন্ধ হলে বিপুল বৈদেশিক মুদ্রা থেকে বঞ্চিত হবে অর্থনৈতিক সংকটে থাকা এরদোয়ান সরকার।
সিরিয়া ও লিবিয়ায়ও টানাপোড়েনের মধ্যে আছে দেশ দুটি। সিরিয়ায় রাশিয়ার সঙ্গে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পক্ষে, যুক্তরাষ্ট্রের বিপক্ষে লড়ছে তারা। আবার, লিবিয়ায় তাদের অবস্থান বিপরীত। ২০২০ সালে আজারবাইজান ও আর্মেনিয়ার স্যাটেলাইট যুদ্ধেও বিপরীত শিবিরে ছিলেন পুতিন-এরদোয়ান।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
৫ মিনিট আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫