রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে নতুন কোনো উত্তেজনা সৃষ্টি করবেন না বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। তিনি নিশ্চিত করে বলেন, রুশ সৈন্যরা ইউক্রেন সীমান্তে আক্রমণ করবে না।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের নেতাদের সঙ্গে বৈঠকে বসার আগে মাখোঁ এমন মন্তব্য করেন। তিনি বলেছেন, ইউক্রেনে হামলা না করার ব্যাপারে রুশ সরকারের কাছ থেকে আমি আশ্বাস পেয়েছি।
রাশিয়া বরাবরই বলে আসছে যে, ইউক্রেনে আক্রমণের ব্যাপারে তাদের কোনো পরিকল্পনা নেই। তবে দেশটি ইউক্রেন সীমান্তে লক্ষাধিক সৈন্য মোতায়েন করেছে।
ইউক্রেন সংকট এড়াতে গত সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করতে মস্কো গিয়েছিলেন ফরাসি প্রেসিডেন্ট। ঠিক এর পরদিনই ইউক্রেনের নেতাদের সঙ্গে বৈঠক করতে কিয়েভে যান ইমানুয়েল মাখোঁ।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ইমানুয়েল মাখোঁ বলেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ ছিল। দুই দেশের উত্তেজনা কমাতে একটি বাস্তব সমাধান আমি দেখতে পাচ্ছি।
এদিকে জেলেনস্কি উত্তেজনা কমাতে পুতিনকে আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি মুখের কথায় বিশ্বাস করি না। প্রতিটি রাজনীতিবিদের কাজের মাধ্যমে স্বচ্ছতা দেখাবেন, আমি এমনটা বিশ্বাস করি।’
কিয়েভে বৈঠক শেষে ফরাসি প্রেসিডেন্ট বার্লিনে যান। সেখানে তিনি জার্মানি ও পোল্যান্ডের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। ইউক্রেনের সার্বভৌমত্বের বিষয়ে জার্মানি ও পোল্যান্ডের সমর্থন আশা করেন ইমানুয়েল মাখোঁ।
সম্প্রতি ইউক্রেন সীমান্তে ১ লাখ সৈন্য মোতায়েন করেছে রাশিয়া। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন, ইউক্রেনে আক্রমণের জন্য রাশিয়া ৭০ শতাংশ সৈন্যকে একত্রিত করেছে। যুক্তরাষ্ট্র বেশ কিছুদিন ধরেই অভিযোগ করছিল যে রাশিয়া ইউক্রেন আক্রমণ করতে পারে। মস্কো বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে।
এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, মস্কো যদি ইউক্রেনে হামলা চালায়, তবে রাশিয়ার গ্যাস পাইপলাইন বন্ধ করে দেবে যুক্তরাষ্ট্র। গত ৭ ফেব্রুয়ারি ওয়াশিংটনে জার্মান চ্যান্সেলর ওলাফ স্কুলজের সঙ্গে আলোচনার পর বাইডেন বলেন, ‘ইউক্রেনে আক্রমণ করলে আমরা রাশিয়ার নর্ড স্ক্রিম-২ পাইপলাইন বন্ধ করে দেব।’

মার্কিন স্ট্রাইকার ফোলোরিন বালোগানের লাল কার্ড প্রত্যাহারের জন্য ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনোকে ফোনকল করার বিষয়টি নিয়ে আবারও দম্ভোক্তি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের দাবি, তাঁর এই ব্যক্তিগত হস্তক্ষেপের কারণে শেষ পর্যন্ত বিষয়টি ‘আরও ভালোভাবে’ মিটেছে।
২৪ মিনিট আগে
শত শত দাবানলে পুড়েছ কানাডা। আর প্রতিবেশি দেশটি থেকে আসা দাবানলের ধোঁয়ায় ছেয়ে গেছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর। আর ‘নোংরা’ ধোঁয়া ছড়ানোর অভিযোগ এনে দেশটির ওপর নতুন করে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
১ ঘণ্টা আগে
সৌদি আরবের সঙ্গে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির পর এবার কুয়েতের সঙ্গেও একটি বড় ধরনের সামরিক ও জ্বালানি চুক্তি নিয়ে এগোচ্ছে পাকিস্তান। মধ্যপ্রাচ্যের এই ভূ-রাজনৈতিক মেরুকরণের আবহে দক্ষিণ এশিয়ার পারমাণবিক অস্ত্রধারী এই দেশটির প্রকৃত সামরিক শক্তি এবং তাদের অস্ত্রাগারের সক্ষমতা...
১৫ ঘণ্টা আগে
মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে মালয়েশিয়ার উদ্দেশে মানব পাচারকারীদের নৌকায় পাড়ি দেওয়া অন্তত ৫৩০ রোহিঙ্গা আশ্রয়প্রার্থী প্রায় তিন সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন। মানবাধিকারকর্মী ও পর্যবেক্ষকদের ধারণা, বৈরী আবহাওয়া ও উত্তাল সাগরে নৌকা দুটি ডুবে গেছে।
১৫ ঘণ্টা আগে