মেহ্জাবীন চৌধুরী এবার আসছেন গানের প্রতিযোগিতার বিচারক হয়ে। স্কয়ার গ্রুপের কর্মীদের নিয়ে আয়োজিত ‘স্কয়ার সুরের সেরা’য় আজ শুক্রবার থাকছে ভালোবাসার গানের পর্ব। আর মেহ্জাবীন এই বিশেষ পর্বে অতিথি বিচারকের দায়িত্ব সামলাবেন। তাঁর সঙ্গে প্রতিযোগিতার মূল বিচারক হিসেবে থাকছেন এস আই টুটুল, রুমানা ইসলাম ও পিন্টু ঘোষ।
মেহ্জাবীন গানের মানুষ নন। তবে গান শুনতে ভীষণ ভালোবাসেন। মূল বিচারকেরা প্রতিযোগীদের গানের চুলচেরা বিশ্লেষণ করবেন। আর মেহ্জাবীন দেখবেন সবার আত্মবিশ্বাস ও উপস্থাপনার বিষয়টি। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমি নিজেও রিয়েলিটি শো থেকে এসেছি, সে কারণে প্রতিযোগীদের অনুপ্রেরণা দেওয়ার জন্য একটি বিশেষ পর্বের অতিথি বিচারক হয়েছি। পুরো আয়োজনটি আমাকে মুগ্ধ করেছে।’
‘হারিয়ে যাও গানের টানে’ প্রত্যয় নিয়ে আয়োজিত ‘স্কয়ার সুরের সেরা’য় প্রতিযোগীদের গানের টানে হারিয়ে গিয়েছেন মেহ্জাবীন নিজেও। আজকের এই বিশেষ পর্বে গানের লড়াইয়ে অংশ নেবেন স্কয়ার গ্রুপের আরিফুল, মুমু, হৃদয়, সুকান্ত, মুসা, মাসুদরানা, শাহ আলম, রাহিমুল, শাখাওয়াত ও ফ্লোরেন্স।
তাঁদের সঙ্গে এই সময়ের অন্যতম জনপ্রিয় তারকা মেহ্জাবীনকে নাচতে, এমনকি অভিনয় করতেও দেখা যাবে। পুরো আয়োজনের সঞ্চালকের দায়িত্বে থাকছেন মৌসুমী মৌ। প্রযোজনায় অজয় পোদ্দার। ‘স্কয়ার সুরের সেরা’ প্রচারিত হচ্ছে প্রতি শুক্র ও শনিবার, সন্ধ্যা সাড়ে ৭টায়, মাছরাঙা টেলিভিশনে।
মাঝে দুই মাস অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন মেহ্জাবীন। নাটকে অভিনয় না করলেও এ সময় বিজ্ঞাপনের শুটিং করেছেন। মোবাইল ফোন কোম্পানি টেকনো ও এলজির শুভেচ্ছাদূত তিনি। বিজ্ঞাপন করেছেন এই প্রতিষ্ঠানের পাঁচটি পণ্যের।
সম্প্রতি ভিকি জাহেদের ‘মার্ডার’ সিনেমায় অভিনয় করেছেন মেহ্জাবীন। সঙ্গে আছেন আফরান নিশো। চরকিতে ১৭ ফেব্রুয়ারি মুক্তি পাবে সিনেমাটি। এবারের ভালোবাসা দিবস উপলক্ষে মাত্র তিনটি নাটকে কাজ করেছেন তিনি। মাহমুদুর রহমান হিমির ‘পার্থক্য’, মুহম্মদ মোস্তফা কামাল রাজের ‘কাজল’ ও মিজানুর রহমান আরিয়ানের ‘লাফ’।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫