ভিটামিন ও মিনারেল খাদ্যের অত্যাবশ্যকীয় উপাদান। এটি সাধারণত শরীরের ভেতরে তৈরি হয় না, খাদ্যের মাধ্যমে গ্রহণ করতে হয়। সুষম খাদ্য গ্রহণের মাধ্যমে প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেলের চাহিদা পূরণ করা যায়। দেহের পরিপূর্ণ বৃদ্ধি ও রোগ প্রতিরোধে ভিটামিন ও মিনারেলের গুরুত্ব অপরিসীম।
কার্যক্ষমতাভেদে বিভিন্ন ধরনের ভিটামিন ও মিনারেল শরীরের বিভিন্ন কাজ ও ঘাটতি পূরণ করে থাকে। আমাদের খাদ্যতালিকায় দুই প্রকারের ভিটামিন পাওয়া যায়। ভিটামিন বি কমপ্লেক্স ও ভিটামিন সি জলে দ্রাব্য ভিটামিন। ভিটামিন এ, ডি, ই এবং ভিটামিন কে স্নেহ দ্রাব্য ভিটামিন। এ ছাড়া প্রয়োজনীয় মিনারেলের মধ্যে আছে ক্যালসিয়াম, ক্লোরাইড, ম্যাগনেশিয়াম, ফসফরাস, পটাশিয়াম, সোডিয়াম, সালফার। তা ছাড়া কিছু ট্রেস ইলিমেন্ট নামে পরিচিত মিনারেল আছে, যেগুলো শরীরের ভেতর পাওয়া যায়। যেমন আয়রন, জিংক, আয়োডিন, কপার, সেলেনিয়াম। বিভিন্ন ভিটামিন ও মিনারেলের কাজ:
ভিটামিন এ
দৃষ্টিশক্তি রক্ষায় ভিটামিন এ অপরিহার্য। এ ছাড়া শারীরিক বৃদ্ধি ও রোগ প্রতিরোধে এটি সহযোগিতা করে থাকে। এটি অ্যান্টি–অক্সিডেন্ট ভিটামিন।
উৎস: বিভিন্ন ধরনের রঙিন শাকসবজি, যেমন গাজর, পালংশাক, মিষ্টি আলু, টমেটো, লাউ, ফুলকপিতে এটি পাওয়া যায়। এর প্রাণিজ উৎসের মধ্যে আছে দুধ, ডিমের কুসুম, কলিজা ইত্যাদি।
ভিটামিন ডি
দেহের অস্থি ও দাঁতের গঠনে এটি অত্যাবশ্যকীয়। এ ছাড়া এটি রক্তে ক্যালসিয়াম ও ফসফরাসের মাত্রা নিয়ন্ত্রণে ভূমিকা পালন করে থাকে।
উৎস: সূর্যের আলো ভিটামিন ডির প্রধান উৎস। খাদ্যের মধ্যে আছে মাছের তেল, রেড মিট, কলিজা ও ডিমের কুসুম।
ভিটামিন ই
এটি অন্যতম অ্যান্টি–অক্সিডেন্ট ভিটামিন। দেহে উৎপাদিত ক্ষতিকর পদার্থকে নিঃসরণে ও রোগ প্রতিরোধে এটি কাজ করে।
উৎস: সবুজ শাকসবজি, বীজ, বাদাম, ভেজিটেবল অয়েল এটির প্রধান উৎস।
ভিটামিন কে
রক্তক্ষরণ প্রতিরোধ ও অস্থি গঠনে এটি সাহায্য করে।
উৎস: সবুজ শাকসবজি, ফল, ভেজিটেবল অয়েল, ডাল শস্যে এটি পাওয়া যায়।
ভিটামিন বি কমপ্লেক্স
আমাদের দেহে আট প্রকারের ভিটামিন বি রয়েছে। এদের একসঙ্গে ভিটামিন বি কমপ্লেক্স বলা হয়। এরা মূলত খাদ্য থেকে শক্তি উৎপাদন ও শারীরিক বৃদ্ধিতে সহায়তা করে।
উৎস: বিভিন্ন ধরনের শস্য, বীজ, ডাল, সবজি, মাছ, রেড ও হোয়াইট মিট, ডিম ও দুধ থেকে তৈরি খাবারে ভিটামিন বি কমপ্লেক্স পাওয়া যায়।
ভিটামিন সি
দেহের ক্ষত পূরণ, দাঁত ও অস্থি গঠনে এটি কাজ করে। এটিও একটি অ্যান্টি–অক্সিডেন্ট ভিটামিন। দেহকে ক্ষতিকর পদার্থ থেকে রক্ষা করতে ও তারুণ্য ধরে রাখতে সাহায্য করে।
উৎস: টকজাতীয় ফল—কমলা, লেবু, স্ট্রবেরি, পেয়ারা, টমেটো, বিভিন্ন সবজি ও আলু থেকে এটি পাওয়া যায়।
দেহের প্রধান মিনারেলগুলো, যেমন সোডিয়াম, ক্লোরাইড, পটাশিয়াম দেহের পানির ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেশিয়াম সুস্থ ও দৃঢ় অস্থি গঠনে গুরুত্বপূর্ণ। আয়রন দেহের প্রতিটি কোষে অক্সিজেন সরবরাহে সহায়তা করে। ফ্লোরাইড দাঁত ও অস্থি গঠনে সাহায্য করে। জিংক রোগ প্রতিরোধে সহায়তা করে।
লেখক: প্রভাষক, বিক্রমপুর ভূঁইয়া মেডিকেল কলেজ।

প্রতিবছর ৫ জুন ঘুরেফিরে আসে বিশ্ব পরিবেশ দিবস। ব্যানার, ফেস্টুন আর র্যালির চিরাচরিত আনুষ্ঠানিকতায় আমরা পরিবেশ রক্ষার কথা বলি। কিন্তু একজন চিকিৎসকের চোখে, বিশেষ করে একজন মাইক্রোবায়োলজিস্টের লেন্স দিয়ে যখন আমি এই চেনা পরিবেশের দিকে তাকাই, তখন কেবল প্লাস্টিকের বর্জ্য বা ধোঁয়া দেখি না; আমি দেখি...
২ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা হয়েছে নতুন ধরনের ‘সুপার-অ্যান্টিজেন’ টিকা। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকদের দাবি, এটি করোনাভাইরাসের বিস্তৃত পরিসরের বিরুদ্ধে সুরক্ষা দিতে পারে। মানুষের ওপর প্রথম পরীক্ষায় ইতিবাচক ফল মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ অর্ডিন্যান্সের বিধান লঙ্ঘন করায় কেন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হবে না...
১ দিন আগে
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে মারা গেছে তিনজন। আর হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে একজনের।
১ দিন আগে