চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে এম ফজলুল্লাহর বেতন ১৫০ শতাংশ বাড়ানোর প্রস্তাবটি অনুমোদন দেয়নি সংস্থাটির বোর্ড। আজ সোমবার ওয়াসা বোর্ডের ৬৫-তম সাধারণ সভায় এমডির এক লাফে এত বেতন বাড়ানোর প্রস্তাবটি তোলা হলে অনেক সদস্যই বিস্মিত হন। পরে এমডির বেতন-ভাতা বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নিতে নতুন করে ৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।
সোমবার সকাল ১১টায় ওয়াসা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনলাইনে প্ল্যাটফর্মে শুরু হয় ওয়াসা বোর্ডের এই সভা। সভার ১০টি আলোচ্যসূচির মধ্যে ৭ নম্বরে ছিল ওয়াসার এমডির বেতন বাড়ানোর প্রস্তাবটি। বাকি ৯টি আলোচ্যসূচি ছিল রুটিনমাফিক।
বোর্ড সভায় অংশ নেওয়া দুজন সদস্য আজকের পত্রিকাকে বলেন, সভায় এক লাফে এমডির বেতন দেড়শ শতাংশ বাড়ানোর প্রস্তাবে অনেকেই বিস্মিত হন। তাঁরা প্রশ্ন তোলেন-এটা কীভাবে সম্ভব? এরপর এ বিষয়ে পরামর্শ-সুপারিশ করতে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব (পানি সরবরাহ অনুবিভাগ) মুহম্মদ ইবরাহিমকে প্রধান করে ৪ সদস্যের কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য ৩ সদস্য হলেন-অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হাসান খালেদ ফয়সাল, বোর্ড সদস্য শওকত হোসেন ও ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক (অর্থ) শামসুল আলম। তাঁদের আগামী বোর্ড সভায় এ বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
বর্তমানে চট্টগ্রাম ওয়াসা এমডি এ কে এম ফজলুল্লাহর মূল বেতন ১ লাখ ৮০ হাজার টাকা। গত বছরের ৪ মে অনুষ্ঠিত ৬১-তম বোর্ড সভায় তিনি দেড়শ শতাংশ বাড়িয়ে সাড়ে ৪ লাখ টাকা মূল বেতন চেয়ে প্রস্তাব দিয়েছিলেন। এমডির বেতন-ভাতা বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নিতে তখন ৪ সদস্যের কমিটি গঠন করা হয়। তবে সেই কমিটি বেতন বাড়ানোর বিষয়ে কোনো আগ্রহ দেখায়নি। গত ৮ মাসে তাঁরা এ বিষয়ে একটি সভাও করেননি।
ওই কমিটিতে থাকা বোর্ড সদস্য শওকত হোসেন আছেন নতুন কমিটিতেও। পুরোনো কমিটির বিষয়ে যোগাযোগ করা হলে শওকত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আগের কমিটির কোনো বৈঠকই হয়নি। বলা যায়, সেটি বাতিল। আর এই অ্যাজেন্ডা (এমডির বেতন বাড়ানো) সেই সভার পর গত তিন সভায় তোলাও হয়নি। এখন দেখি নতুন করে কমিটি হল। আগামী বোর্ড সভার আগে এ বিষয়ে আমাদের সিদ্ধান্ত নিতে হবে।’

প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
২৭ মিনিট আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
৩৭ মিনিট আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২ ঘণ্টা আগে