রাশিয়া যে কোনো সময় ইউক্রেনে হামলা চালাতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ও রাশিয়ান কূটনীতিকদের বৈঠকের আগে স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসের পক্ষ থেকে এমনটি জানানো হয়।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি সাংবাদিকদের বলেন, আমরা এখন এমন পর্যায়ে আছি যেখান থেকে যে কোনো সময়ে ইউক্রেনে হামলা চালাতে পারে রাশিয়া।
আগামী শুক্রবার জেনেভায় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠকে বসবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। এর আগেই সাকি ইউক্রেন ইস্যুতে এই বার্তা দিলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, ব্লিঙ্কেনের লক্ষ্য হলো কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে রাশিয়াকে ইউক্রেন সীমান্ত থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে রাজি করানো।
ইউক্রেন সীমান্তে রাশিয়ার সেনা বাড়ানোয় শঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান দেশগুলো। যদিও মস্কো বলছে, ইউক্রেনে হামলার কোনো পরিকল্পনা তাদের নেই।
সংবাদ সম্মেলনে সাকি বলেন, যদি পুতিন ইউক্রেনের হামলার সিদ্ধান্ত নেয় তাহলে যুক্তরাষ্ট্র গুরুতর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করবে।
পুতিন এই সংকটের জন্য দায়ী উল্লেখ করে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি আরও বলেন, কূটনৈতিক পথ খোলা আছে। আমরা অবশ্যই আশা করি তারা সেই পথ ধরবে। অন্য পথ আছে। তারা কোন পথে যাবে তা নির্ধারণ করা রাশিয়ানদের ওপর নির্ভর করে। কূটনৈতিক সমাধান না হলে পরিণতি গুরুতর হবে।

যুক্তরাষ্ট্র ভ্রমণের পর ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করা বা ‘ওভারস্টে’ ঠেকানোর লক্ষ্যে ৫০টি দেশের নাগরিকদের জন্য বাধ্যতামূলক জামানত বা ‘ভিসা বন্ড’ জমা দেওয়ার বিধান স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট (পররাষ্ট্র দপ্তর)।
১১ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের একটি সামরিক ঘাঁটিতে দেশটির বিমানবাহিনীর একটি এফ-৩৫বি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটেছে। তবে বিমানটি মাটিতে আছড়ে পড়ার ঠিক আগেই জরুরি প্যারাস্যুট নিয়ে পাইলট সফলভাবে বেরিয়ে আসতে সক্ষম হন।
১৯ ঘণ্টা আগে
বিভিন্ন দেশের ফুটবল কর্মকর্তা ও মহাদেশীয় সংস্থাগুলোর তীব্র বিরোধিতার মুখে বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগের বিতর্কিত সিদ্ধান্ত থেকে শেষ পর্যন্ত পিছু হটেছে ফুটবলের বিশ্ব নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
১৯ ঘণ্টা আগে
স্পেনের উত্তর আফ্রিকান ভূখণ্ড সেউতায় (Ceuta) অভিবাসীদের নজিরবিহীন ঢলের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে দেশটির সরকার। বৃহস্পতিবার থেকে স্থল ও সমুদ্রপথে সীমান্ত পেরিয়ে সেউতায় প্রবেশ করা ৫০ হাজারের বেশি মানুষের অধিকাংশই শুক্রবার (৩১ জুলাই) স্বেচ্ছায় মরক্কোয় ফিরে যেতে শুরু করেছেন।
১ দিন আগে