
বহুজাতিক প্রযুক্তি কোম্পানি গুগলের যুক্তরাষ্ট্রের অফিসগুলোতে প্রতি সপ্তাহে কর্মীদের বাধ্যতামূলক করোনা টেস্ট করাতে হবে। সাময়িক সময়ের এই নীতি গ্রহণ করেছে গুগল। একটি মেমোর বরাত দিয়ে এমনটি জানিয়েছে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনবিসি।
সিএনবিসির প্রতিবেদনে বলা হয়, যাঁরা যুক্তরাষ্ট্রের যে কোনো গুগল অফিসে যাবেন, তাঁদের করোনা নেগেটিভ হতে হবে। পাশাপাশি টিকাগ্রহণের প্রমাণ দেখাতে এবং অফিসে থাকাকালীন সার্জিক্যাল মাস্ক পরতে হবে।
যুক্তরাষ্ট্রে ওমিক্রনের সংক্রমণ বাড়ার পরই গুগলের পক্ষ থেকে এই নীতি গ্রহণ করা হলো। এ নিয়ে গুগলের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।
গত মাসে গুগল জানায়, ওমিক্রনের সংক্রমণের কারণে কর্মীদের অফিসে ফেরানোর পরিকল্পনা পেছানো হয়েছে।
করোনার বৈশ্বিক মহামারির মধ্যে গুগলই প্রথম কোম্পানি হিসেবে তাদের কর্মীদের বাড়ি থেকে কাজ করার অনুমতি দেন। গত ডিসেম্বরে টিকা না নিলে কর্মীদের বহিষ্কার ও বেতন-ভাতা না দেওয়ার সিদ্ধান্তও নেয় গুগল।
আরও পড়ুন:

আমাজনের ক্লাউড ইউনিট (এডব্লিউএস) জানিয়েছে, ইরানের প্রতিশোধমূলক হামলায় বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতের ডেটা সেন্টারগুলোতে বিদ্যুৎ এবং সংযোগের সমস্যা দেখা দিচ্ছে।
৯ ঘণ্টা আগে
বিশ্বের বিভিন্ন দেশে যাত্রীরা এখন অ্যাপভিত্তিক সেবার মাধ্যমে গাড়ি, মোটরবাইক, এমনকি নৌযানও ডাকতে পারেন। এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে আকাশপথের ট্যাক্সি। রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম ‘উবার’ ঘোষণা দিয়েছে, চলতি বছরের (২০২৬) শেষ নাগাদ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে তাদের অ্যাপের মাধ্যমেই বুক করা যাবে...
৩ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসারে এখন ইচ্ছেমতো ছবি ও ভিডিও তৈরি করার প্রযুক্তি হাতের মুঠোয়। যে কেউ যথাযথ প্রম্পট লিখে তৈরি করে ফেলতে পারছেন মনের মতো ছবি-ভিডিও। এই কাজটি আরও সহজ ও দ্রুততর করতে প্রযুক্তি জায়ান্ট গুগল তাদের ‘ন্যানো বানানা’ মডেল আরও উন্নত করেছে। নতুন এই মডেলের নাম দেওয়া হয়েছে...
৪ দিন আগে
এআই-চালিত অটো জুম সেলফি ক্যামেরা প্রযুক্তির ফোন নিয়ে এল অপো। আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে বাজারে উন্মোচন করা হয়েছে নতুন ‘অপো এ৬ এস প্রো’।
৬ দিন আগে