স্মার্ট ফোনে মেতেছে বিশ্ব। প্রতিনিয়ত নতুন নতুন অ্যাপের সংযোজন এতে নতুন মাত্রা যোগ করেছে। সোশ্যাল মিডিয়ার কথা নাই বা বললাম। আমরা অবচেতন মনেই খানিক সময় পর পর হাতে থাকা স্মার্ট ফোনের ওই অ্যাপ গুলিতে ঢুঁ মারছি। এতে দিনে তার কত সময় ব্যয় করছি এ বিষয়ে কোনো ধারণাই আমাদের নেই।
মোবাইল ফোনে মানুষ গড়ে কত সময় ব্যয় করছে এ বিষয়ে একটি পরিসংখান চালিয়েছে অ্যাপ মনিটরিং ফার্ম অ্যাপ অ্যানি। তাদের দেওয়া তথ্য অনুসারে দিনে একজন মানুষ গড়ে ৪ ঘণ্টা ৪৮ মিনিট মোবাইল ফোনে ব্যয় করে থাকেন। ২০২০ সালে যুক্তরাজ্যের নিয়ন্ত্রক অফকম প্রায় একই ধরনের একটি প্রতিবেদন প্রকাশ করেছিল।
মনিটরিং ফার্ম অ্যাপ অ্যানির বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গেল বছর বিশ্বজুড়ে সব মিলিয়ে মোট অ্যাপ ডাউনলোড করা হয়েছে ২৩০ বিলিয়ন বার। যেখানে ব্যবহারকারীদের মোট খরচ হয়েছে ১৭০ বিলিয়ন ডলার। তাদের দেওয়া তথ্য মতে, ২০২১ সালে সর্বাধিক ডাউনলোড করা অ্যাপের মধ্যে সবচেয়ে এগিয়ে ছিল টিক টক। যেখানে ২০২০ সালের তুলনায় ব্যবহারকারীরা ৯০ শতাংশ বেশি সময় ব্যয় করছেন।
অ্যানির প্রধান নির্বাহী থিওডোর ক্রান্টজ বলছেন, সব ক্ষেত্রেই মানুষের মোবাইল নির্ভরতা ব্যাপক হারে বেড়ে গেছে। সময় ব্যয়, ডাউনলোড এবং আয়ের দিক দিয়ে মোবাইল প্রতিনিয়তই নতুন নতুন রেকর্ড করে চলছে। ফলে টেলিভিশন বা বড় পর্দা কার্যতভাবেই গুরুত্বহীন হয়ে পড়ছে।
চলতি বছরের দ্বিতীয়ার্ধে প্রতি মাসে টিক টকের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ১.৫ বিলিয়ন ছাড়িয়ে যাবে ধারণা করছে সংস্থাটি। তারা বলছে ২০২১ সালে মোবাইল ফোনে সময় ব্যয় করার হার ২০১৯ সালের তুলনায় ৩০ শতাংশ বেড়েছে।
ভারত, তুরস্ক, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, মেক্সিকো, সিঙ্গাপুর এবং কানাডা সহ মোট দশটি দেশের ওপর ভিত্তি করে এ প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। তবে, ব্রাজিল, ইন্দোনেশিয়া এবং দক্ষিণ কোরিয়ার মোবাইল ব্যবহারকারীরা দৈনিক পাঁচ ঘণ্টা করে মোবাইলে ব্যয় করছে বলে জানিয়েছে সংস্থাটি।
প্রতি দশ মিনিটে সাত বার একজন মানুষ সোশ্যাল মিডিয়া, ফটো এবং ভিডিও অ্যাপে ঢুঁ মারে। তবে এর মধ্যে টিকটকেই সবচেয়ে বেশি সময় ব্যয় করা হয়ে থাকে বলে জানানো হয়েছে এই প্রতিবেদনে।

জনপ্রিয় মেসেজিং পরিষেবা হোয়াটসঅ্যাপ সম্পূর্ণভাবে ব্লক করে দিয়েছে রুশ সরকার। আজ বৃহস্পতিবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন। এর পরিবর্তে নাগরিকদের রাষ্ট্র নিয়ন্ত্রিত অ্যাপ ‘ম্যাক্স’ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
১৩ ঘণ্টা আগে
অনলাইনে ব্যক্তিগত তথ্য ফাঁস রোধে নজরদারি বাড়িয়েছে টেক জায়ান্ট গুগল। বিবিসির প্রতিবেদনে জানা যায়, পরিচয় চুরিতে ব্যবহৃত ব্যক্তিগত তথ্য অনলাইনে প্রকাশ পেলে তা গুগলের মাধ্যমে ট্র্যাক করা শিগগিরই সম্ভব হবে।
২ দিন আগে
চ্যাটজিপিটি যুক্তরাষ্ট্রের কিছু ব্যবহারকারীর জন্য বিজ্ঞাপন প্রদর্শনের পরীক্ষা করছে। এই পরীক্ষা চলছে ফ্রি এবং গো সাবস্ক্রিপশন টায়ারে। এই দুই টায়ারই চ্যাটজিপিটির সবচেয়ে সস্তা প্যাকেজ। অনেকের মতে, এটাই হয়তো বিজ্ঞাপনহীন চ্যাটজিপিটির শেষের শুরু।
৩ দিন আগে
কয়েক বছর আগেও এআই নতুন এক প্রযুক্তি হিসেবে ধীরে ধীরে এগোচ্ছিল। ওপেনএআইয়ের চ্যাটজিপিটি উন্মুক্ত হওয়ার পর সবকিছু যেন দ্রুত বদলে যেতে থাকল। মাঝে চীনের ডিপসিক নিয়েও চলল ব্যাপক আলোচনা। খুব অল্প সময়ের মধ্যে এআই পুরো বৈশ্বিক প্রতিযোগিতা হিসেবে গড়ে উঠল।
৩ দিন আগে