
যুক্তরাষ্ট্রে সম্পূর্ণ স্বচালিত বৈদ্যুতিক গাড়ির জন্য তৈরি করা টেসলার সফটওয়্যারের দাম বাড়িয়ে ১২ হাজার ডলার করা হবে। গতকাল শুক্রবার এক টুইট বার্তায় এ কথা জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। আগামী ১৭ জানুয়ারি তা কার্যকর হতে যাচ্ছে বলে জানিয়েছেন তিনি।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালে ওই সফটওয়্যারের দাম ৮ হাজার থেকে ১০ হাজার ডলারে উন্নীত করা হয়েছিল। দুই বছর যেতে না যেতেই এর দাম ২০ শতাংশ বাড়ানো হচ্ছে। এই ‘ফুল সেলফ ড্রাইভিং’ সফটওয়্যারের ব্যাপক প্রসার হলে এর মাসিক সাবস্ক্রিপশনের দাম আরও বাড়বে বলে ওই টুইট বার্তায় জানিয়েছেন মাস্ক ।
এই সফটওয়্যারের একটি পরীক্ষামূলক হালনাগাদ সংস্করণ প্রকাশ করতে যাচ্ছে টেসলা। এটি স্বয়ংক্রিয়ভাবে গাড়ির লেন পরিবর্তন করা এবং বাঁক তৈরিতে সহায়ক ভূমিকা রাখবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
আরও পড়ুন:

সময়ের সঙ্গে সঙ্গে এআই এজেন্টের ব্যবহার ও চাহিদা বেড়ে চলেছে। সাধারণত এআই যখন শুধু নির্দিষ্ট প্রম্পট দেওয়া হয়, তখনই সাড়া দেয়। অন্যদিকে এআই এজেন্ট ভিন্নভাবে কাজ করে। এজেন্টিক এআই একটি কাজ বুঝতে পারে, কী পদক্ষেপ নিতে হবে, তা নির্ধারণ করতে পারে এবং স্বয়ংক্রিয়ভাবে সেই পদক্ষেপগুলো নিতেও পারে।
৭ ঘণ্টা আগে
ইরানের ওপর ভয়াবহ বিমান হামলায় মার্কিন সেনাবাহিনী এনথ্রোপিক-এর বিতর্কিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল ‘ক্লড’ ব্যবহার করেছে। উল্লেখযোগ্য বিষয় হলো, এই হামলার মাত্র কয়েক ঘণ্টা আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই এআই কোম্পানিটির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার এবং তাদের প্রযুক্তি ব্যবহারে...
৭ ঘণ্টা আগে
দীর্ঘ ছয় মাস মহাকাশে অবস্থান করার পর পৃথিবীতে ফিরে এসেছে স্পেসএক্স-এর ড্রাগন নামের মহাকাশযানটি। গত বৃহস্পতিবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে কয়েক হাজার পাউন্ড ওজনের নমুনা এবং গবেষণাগারের যন্ত্রপাতি নিয়ে ফিরে এসেছে মহাকাশযানটি। ড্রাগন ফিরে এলেও মহাকাশ স্টেশনের ব্যস্ততা কমেনি।
৭ ঘণ্টা আগে
সম্প্রতি চীনের বসন্ত উৎসবের মঞ্চে হিউম্যানয়েড রোবটদের কুংফুর কসরত দেখে বিশ্ববাসী চমকে উঠেছে। সেই রেশ কাটতে না কাটতেই স্পেনের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে নিজেদের প্রথম হিউম্যানয়েড রোবট উন্মোচনের ঘোষণা দিয়েছে চীনা মোবাইল ফোন নির্মাতাপ্রতিষ্ঠান অনার।
৮ ঘণ্টা আগে