টেসলা ও স্পেস এক্স-এর প্রধান নির্বাহী ইলন মাস্কের মাত্র ২ শতাংশ সম্পদেই মিটতে পারে পুরো বিশ্বের খাদ্য সংকট। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) পরিচালক ডেভিড বিসলে।
সাক্ষাৎকারে তিনি বলেছেন, ৪ কোটি ২০ লাখ মানুষ আক্ষরিক অর্থে মারা যাবে যদি আমরা ৬০০ কোটি ডলার তাদের কাছে না পৌঁছাই। এটি জটিল নয়
ডেভিড বিসলে বলেন, বিশ্বের অতি ধনীরা যদি তাদের সম্পদের সামান্য অংশ দান করেন, তাহলে বিশ্বের বহু মানুষের দুবেলা দুমুঠো খাবার জোটানো সম্ভব। চাইলে অতি ধনীদের কোনো একজনের একবারের দানেই বিশ্বজুড়ে অনাহারে মৃত্যুর ঝুঁকিতে থাকা এসব মানুষ প্রাণে বাঁচবে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের পঞ্চম কোম্পানি হিসেবে এক লাখ কোটি ডলারের মাইলফলক ছাড়িয়েছে মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের হিসাব অনুযায়ী, টেসলার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ইলন মাস্কের সম্পদ এখন ২৮৯ বিলিয়ন মার্কিন ডলারের। অর্থাৎ তিনি তাঁর সম্পদের মাত্র ২ শতাংশ দান করলেই মিটবে চরম এই খাদ্যসংকট।
করোনাভাইরাস মহামারি শুরুর পর যুক্তরাষ্ট্রের শতকোটি ডলারের মালিকদের সম্পদ বেড়ে দ্বিগুণ হয়েছে।
ডেভিড বিসলের মতে, বিশ্বের খাদ্য সংকট মেটাতে এই ধনকুবেরদের একবারের জন্য হলেও এগিয়ে আসতে হবে।
তিনি এ সময় মূলত বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি টেসলার ইলন মাস্ক এবং দ্বিতীয় শীর্ষ ধনী আমাজনের জেফ বেজোসের কথা উল্লেখ করেন।
বিসলে বলেন, জলবায়ু পরিবর্তন এবং কোভিড-১৯ মহামারির মতো বিভিন্ন সংকটের কারণে অনেক দেশের দরজায় কড়া নাড়ছে দুর্ভিক্ষ।

সস্তা শ্রম, তৈরি পোশাক রপ্তানিতে দ্বিতীয় শীর্ষ স্থান, প্রবাসী আয় ও শক্তিশালী অভ্যন্তরীণ ভোগ—এই চার শক্তির অর্থনৈতিক মডেল বাংলাদেশকে গত তিন দশকে নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন-মধ্যম আয়ের অর্থনীতিতে উন্নীত করেছে।
৯ ঘণ্টা আগে
সুপারস্টোর ব্র্যান্ড আগোরা লিমিটেডে শুরু হয়েছে সপ্তাহব্যাপী ‘আগোরা মাছের মেলা’। ‘আগোরা মাছের মেলা, পুষ্টিতে কাটুক সারাবেলা’—এই প্রতিপাদ্যে আয়োজিত মেলাটি চলবে আগামী ২৩ জুলাই পর্যন্ত।
১৩ ঘণ্টা আগে
সাভারের আমিনবাজার এলাকায় অবস্থিত ‘মধুমতি মডেল টাউন’ প্রকল্পের সার্বিক উন্নয়ন, প্লট মালিকদের অধিকার সংরক্ষণ এবং একটি আধুনিক ও নিরাপদ আবাসন নিশ্চিত করার লক্ষ্যে ‘মধুমতি মডেল টাউন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’-এর নতুন কার্যনির্বাহী কমিটি এবং উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে।
২১ ঘণ্টা আগে
বর্তমানে ইউএস-বাংলার বিমান বহরে তিনটি এয়ারবাস ৩৩০-৩০০, নয়টি বোয়িং ৭৩৭-৮০০-সহ মোট ২৫টি এয়ারক্রাফট রয়েছে। যাত্রা শুরুর পর থেকে এখন পর্যন্ত ৯০ শতাংশেরও বেশি অন-টাইম ফ্লাইট পরিচালনার রেকর্ড রয়েছে ইউএস-বাংলার।
১ দিন আগে