
এবার বৈদ্যুতিক গাড়ির বাজার মাতাবে সনি গ্রুপ করপোরেশন। তা বাস্তবে রূপ দিতে চলতি বছরকেই বেছে নিয়েছে প্রতিষ্ঠানটি। সনির বিনোদন প্রযুক্তি ও সেন্সর শক্তিমত্তা পরবর্তী প্রজন্মের গাড়ি তৈরিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রে সিইএস প্রযুক্তি মেলায় অংশগ্রহণের আগে সনি চেয়ারম্যান ও প্রেসিডেন্ট কেনিচিরো ইয়োশিদা এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, বাণিজ্যিকভাবে বৈদ্যুতিক যানবাহনের বাজারে প্রবেশ করতে মুখিয়ে আছে তাঁর প্রতিষ্ঠান। তা ছাড়া, ইমেজিং, সেন্সিং, ক্লাউড, ফাইভ-জি ও বিনোদন প্রযুক্তিকে কাজে লাগিয়ে এ শিল্পে সনি নতুন মাত্রা যোগ করবে বলে বেশ আশাবাদী ইয়োশিদা।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সনির নিকটতম প্রতিদ্বন্দ্বী দক্ষিণ কোরিয়ার স্যামসাং ইলেকট্রনিকস শক্তিমত্তার দৌড়ে পিছিয়ে পড়েছে বেশ আগেই। স্বচালিত যানবাহনের জন্য উন্নত মানের সেন্সর ছাড়াও অত্যাধুনিক প্রযুক্তির দিক দিয়ে এগিয়ে আছে টোকিওভিত্তিক প্রতিষ্ঠান সনি। বিশ্বের বৃহত্তম বিনোদন প্রতিষ্ঠানগুলোর মধ্যে ভিডিও গেম ও ফ্র্যাঞ্চাইজি মুভির ক্ষেত্রে দীর্ঘদিন ধরে দাপট দেখিয়ে আসছে সনি। এবার নিজেদের অডিও ও বিনোদনসংশ্লিষ্ট প্রযুক্তিগত সক্ষমতা কাজে লাগিয়ে পরবর্তী প্রজন্মের যানবাহন তৈরিতে বেশ জোরেশোরেই মাঠে নামতে যাচ্ছে এ টেক জায়ান্ট। বৈদ্যুতিক গাড়ি তৈরির ঘোষণা দেওয়ার পর টোকিওতে সনির শেয়ারের দাম বেড়েছে ৪ দশমিক ২ শতাংশ।
২০২০ সালের ডিসেম্বর থেকে সনির বৈদ্যুতিক গাড়ির একটি প্রোটোটাইপের পরীক্ষামূলক ব্যবহার হচ্ছে ইউরোপের রাস্তায়। টেসলা বিশ্বব্যাপী এই শিল্পের দুয়ার উন্মুক্ত করলেও বর্তমানে অনেক বড় প্রতিষ্ঠান এ পথে হাঁটার পরিকল্পনা করছে। কয়েক বছরের মধ্যেই অ্যাপলও এ শিল্পে বেশ বড় ভূমিকা রাখবে বলে আশা করছেন অনেক বিনিয়োগকারী। ২০৩০ সালের মধ্যে বৈদ্যুতিক গাড়ি উৎপাদন ত্বরান্বিত করতে ৭ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে বলে জানিয়েছে জাপানের টয়োটা মোটর করপোরেশন।

বিশ্বজুড়ে অনলাইন প্রতারণাকারীদের দ্বিতীয় প্রধান টার্গেটে পরিণত হয়েছে ভারত। মেটা এক প্রতিবেদনে জানিয়েছে, প্রতারণা চক্রগুলোর লক্ষ্যবস্তু হিসেবে যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় শীর্ষ অবস্থানে রয়েছে ভারত। সম্প্রতি প্রকাশিত ‘সেমি-অ্যানুয়াল অ্যাডভারসারিয়াল থ্রেট রিপোর্ট’-এ বিষয়টি তুলে ধরেছে মার্ক...
১১ ঘণ্টা আগে
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের অন্যতম পথিকৃৎ প্রতিষ্ঠান ওপেনএআই তাদের ব্যবসায়িক কৌশলে আমূল পরিবর্তনের ঘোষণা দিয়েছে। একযোগে অনেক প্রজেক্টে কাজ করার নীতি থেকে সরে এসে কোম্পানিটি এখন কোডিং ও ব্যবসায়িক ব্যবহারকারীদের জন্য বিশেষায়িত সেবা নিশ্চিত করার ওপর জোর দিচ্ছে।
১ দিন আগে
বিশ্বজুড়ে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) রাজত্ব। এ অবস্থায় উদ্বেগ বেড়ে গিয়েছে ভারতের প্রযুক্তি খাতের। ৩০০ বিলিয়ন ডলারের ব্যাক-অফিস বা আউটসোর্সিং শিল্পকে ধ্বংস করে দিতে পারে এআই—এমন আশঙ্কায় গত কয়েক সপ্তাহে ভারতের প্রযুক্তি খাতের শেয়ারবাজারে নজিরবিহীন ধস নেমেছে।
১ দিন আগে
রাজশাহীর একটি হাসপাতালে গত বছর অদ্ভুত এক মুহূর্ত এসেছিল। রোগীর এক্স-রে রিপোর্টের দিকে তাকিয়ে চিকিৎসক যা ধরতে পারেননি, একটি সফটওয়্যার সেটা ধরে ফেলল চোখের পলকে। চিকিৎসক অবাক হলেন না। শুধু বললেন, ‘এটাই এখন সময়ের দাবি।’
২ দিন আগে