
প্রথম তিন দিনের পর নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট ম্যাঙ্গানুই টেস্টের চতুর্থ দিনও রাজত্ব করল বাংলাদেশ। ১৩০ রানের লিডের পর নিউজিল্যান্ডকে চেপে ধরেছেন বাংলাদেশের পেসাররা। বিশেষ করে বলতে হয় ইবাদত হোসেনের নাম। তাঁর পেস-ঝড়ে এখন জয়ের স্বপ্নে বিভোর বাংলাদেশ। দিন শেষে ১৭ রানের লিড নিতেই নিউজিল্যান্ড হারিয়েছে ৫ উইকেট, যার ৪টিই নিয়েছেন ইবাদত।
নিউজিল্যান্ডের ৩২৮ রানের জবাবে প্রথম ইনিংসে বাংলাদেশ থামে ৪৫৮ রানে। পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে চতুর্থ দিন শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ১৪৭ রান।
মাউন্ট মঙ্গানুইয়ে চতুর্থ দিনের শেষ বিকেলে ঝড় তোলেন ইবাদত হোসেন। দ্রুততম সময়ের মধ্যে তিন কিউই ব্যাটারকে ফিরিয়ে স্বাগতিকদের ব্যাকফুটে ঠেলে দেন এই বাংলাদেশি পেসার। প্রথমে দলীয় ১৩৬ রানে ব্যাট করতে থাকা উইল ইয়ংকে (৬৯) দারুণ এক ডেলিভারিতে বোল্ড করেন ইবাদত। এক বল বিরতি দিয়ে কোনো রান যোগ করার আগেই হেনরি নিকোলসের স্টাম্পও ভেঙে দেন এই পেসার। পরের ওভারে শূন্য রানে ফেরান টম ব্লান্ডেলকেও। এর আগে ডেভন কনওয়েকেও ফেরান ইবাদত।
১৩০ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে দলীয় ২৯ রানে প্রথম ধাক্কা খায় নিউজিল্যান্ড। ১৪ রান করা অধিনায়ক টম ল্যাথামকে বোল্ড করে ফেরান তাসকিন আহমেদ। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান ডেভন কনওয়েকেও ডানা মেলতে দেননি ইবাদত হোসেন ৷ ১৩ করে ফেরেন কনওয়ে ৷ তখন নিউজিল্যান্ডের রান ৬৩। রস টেলর ও উইল ইয়ং ধাক্কা সামাল দিলেও পরে ইবাদত ৩ উইকেট নিয়ে ধসিয়ে দেন কিউই মিডল অর্ডার। দিন শেষে ৩৭ রানে অপরাজিত আছেন টেলর।
এর আগে দিনের শুরুটা দারুণভাবে করেন বাংলাদেশের দুই অপরাজিত ব্যাটার ইয়াসির আলী ও মেহেদী হাসান মিরাজ। এই দুজন দারুণ এক জুটিতে এগিয়ে নেন দলকে। এ সময় ভাগ্যের কিছুটা সহায়তাও পেয়েছেন তাঁরা। দুইবার রিভিউ নিয়ে বেঁচেছেন মিরাজ। অবশেষে বাংলাদেশের প্রতিরোধ ভাঙে দলীয় ৪৪৫ রানে। ৪৭ রান করা মিরাজকে ফিরিয়ে দেন টিম সাউদি। বেশিক্ষণ টিকতে পারেননি ইয়াসিরও। দলীয় ৪৫০ রানে তাঁকে ফেরান কাইল জেমিসন। ২৬ রান আসে ইয়াসিরের ব্যাট থেকে।
দুই সেট ব্যাটারকে হারিয়ে গেল ইনিংস আর বড় করতে পারেনি বাংলাদেশ। গুটিয়ে যায় ৪৫৮ রানে। কিউইদের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন সাউদি, ৩ উইকেট নিয়েছেন নেইল ওয়াগনার।

দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজের শুরুটা ভালো হয়নি বাংলাদেশ ইমার্জিং দলের। প্রিটোরিয়ায় গত পরশু ৭ উইকেটে জিতেছিল দক্ষিণ আফ্রিকা ইমার্জিং। একই মাঠে আজ ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে খেলে ভিন্ন গল্প লিখল বাংলাদেশ। ইউনিভার্সিটি স্পোর্ট দক্ষিণ আফ্রিকার (ইউএসএসএ) বিপক্ষে ডাকওয়ার্থ লুইস এন্ড স্টার্ন (ডিএলএস) মে
৫ ঘণ্টা আগে
ডারবান থেকে পিটারমারিজবার্গ—ভেন্যু বদলালেও বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দলের ওয়ানডে সিরিজের ফলটা থেকে গেছে একই। আরও একবার বাংলাদেশের ব্যাটাররা ব্যর্থতার পরিচয় দিয়েছেন। আজ পিটারমারিজবার্গে তৃতীয় ওয়ানডেতে ৩৮ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
৫ ঘণ্টা আগে
অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে দলকে আরও শক্তিশালী করতে ইংল্যান্ডপ্রবাসী ফুটবলার অ্যাডাম আব্বাসকে দেশে আনছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সবকিছু ঠিক থাকলে আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যেই ঢাকায় পৌঁছাবেন ১৯ বছর বয়সী এই উইঙ্গার।
৬ ঘণ্টা আগে
বিশ্বকাপ শেষ হওয়ার পর পেরিয়ে গেছে দুই সপ্তাহেরও বেশি। আর্জেন্টিনা-স্পেন ফাইনাল নিয়েও কম আলোচনা হয়নি। তবে আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে আলোচনা তো অত সহজে থামার নয়। এই ম্যাচের সঙ্গে যে রাজনীতি ওতপ্রোতভাবে জড়িত। এবার জানা গেল চমকে যাওয়ার মতো এক তথ্য। ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের চুরি করা ব্যানার
৬ ঘণ্টা আগে